BNP Media Cell - Bogura

BNP Media Cell - Bogura Media Cell Bogura,
Bangladesh Nationalist Party-BNP
Fighting for a democratic Bangladesh.

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প...
21/02/2026

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

মাননীয় প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া হয়।

পরে বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার সদস্যবর্গকে নিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

এর পরেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরিবারের সদস্যবর্গকে নিয়ে শহীদ মিনারে পুনরায় পুস্পস্তবক অর্পণ করেন।

দীর্ঘ ১৯ বছর পর প্রিয় বগুড়ার মাটিতে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।
30/01/2026

দীর্ঘ ১৯ বছর পর প্রিয় বগুড়ার মাটিতে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।

এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠ।
29/01/2026

এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠ।

28/01/2026

বগুড়া–০৬ আসনে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে
বগুড়া শহর ছাত্রদলের সমন্বয়ে ১ নং ওয়ার্ড ছাত্রদলের গণসংযোগ।

#বিএনপি

দীর্ঘ ১৯ বছর পর আগামীকাল বগুড়ায় আসছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।স্থানঃ আলতাফুন্নেছা খেলার মাঠ,বগুড়া।
28/01/2026

দীর্ঘ ১৯ বছর পর আগামীকাল বগুড়ায় আসছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।
স্থানঃ আলতাফুন্নেছা খেলার মাঠ,বগুড়া।

28/01/2026

সবার আগে বাংলাদেশ With TARIQUE RAHMAN.

এই প্রথম, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসছেন পডকাস্টে।
তিনি জানাবেন বাংলাদেশ নিয়ে তাঁর পরিকল্পনার কথা, তাঁর প্রতিশ্রুতি ও অঙ্গীকারের কথা।

আগামী ২৯শে জানুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়, দেখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।

❝ভোট দিবো কিসে— ধানের শীষে।❞

#সবারআগেবাংলাদেশ #ধানেরশীষ #বিএনপি

২৭ জানুয়ারী-২০২৬, মঙ্গলবার:বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় যুক্ত হলো লাল-সবুজের বর্ণিল ভোটে...
27/01/2026

২৭ জানুয়ারী-২০২৬, মঙ্গলবার:
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় যুক্ত হলো লাল-সবুজের বর্ণিল ভোটের গাড়ি। জাতীয় পতাকার রঙে সাজানো গাড়িটি এখন ঘুরছে শিবগঞ্জের পথে-প্রান্তরে, বহন করছে পরিবর্তনের বার্তা।

গাড়িটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বগুড়া-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলমের ছবি সংবলিত ধানের শীষ প্রতীক শোভা পাচ্ছে।

মঙ্গলবার সকাল ১১টায় শিবগঞ্জের তেঘড়ি প্রধান নির্বাচনী অফিসের সামনে আনুষ্ঠানিকভাবে ভোটের গাড়িটির যাত্রা শুরু হয়। গাড়িটির উদ্বোধন করেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলম এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম।

এ সময় মীর শাহে আলম বলেন, এই ভোটের গাড়ির মাধ্যমে নেতাকর্মীরা পাড়া-মহল্লায় ঘুরে জনগণের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন।

উদ্বোধনকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আগামী ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে  বিএনপি মনোনীত বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী  বিএনপির চেয়ারম্যান জ...
27/01/2026

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে বিএনপি মনোনীত বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান–এর জন্য চলমান নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন বগুড়া-৬ আসনে নির্বাচনে ড্যাবের সমন্বয়ক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে উক্ত প্রচারণা আরম্ভ হয়ে শহরের জামিল নগর, পালপাড়া, আমতলী, সেউজগাড়ী, নাটাইপাড়া, বৌ বাজার, উত্তর চেলোপাড়া মাঠ, চেলো পাড়া আশ্রম সংলগ্ন পাড়া, চেলোপাড়া পার্ক, সিনজি স্ট্যান্ড, সাবগ্রাম হাট হয়ে সাবগ্রাম স্টেশনে শেষ হয়।

ডা. বিটু নেতৃত্বে এ সময় প্রচারণায় অংশগ্রহণ করেন ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী; বিএমএ'র সদস্য সচিব ডা. মো. আব্দুল ওয়াহেদ, সদস্য ডা. মো. আনিসুর রহমান, ডা. মো. সাইফুর রহমান শাহীন, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. ইউনুস আলী; ডা. মো. রাশেদুল ইসলাম রনি, ডা. মো. মোসলেহ উদ্দীন হায়দার রাসেল, ডা. মো. ফারজানুল ইসলাম নির্ঝর, ডা.মো. আমিনুর রহমান হীরা, ডা. তাপস দাস, ডা. সুলতান সাঈদ, ডা. সালেহ, ডা. মো. মেহরাব হোসেন, ডা. ইকবাল, ডা. ময়নুল হাসান রাব্বী, ডা. আব্দুল আলীম, ডা. শরীফ মাহবুব, ডা. মনিরুজ্জামান, ডা. রেজাউল করিম রুবেল, ডা. কাইয়ুম রাসেল, ডা. উম্মে হানি পৃথ্বী, ডা. মো. সাব্বির হোসেন, ডা. নিলয়, ডা. নাফিস মোহাম্মদ রুকু, ডা. মাহফুজুল হাসান, ডা. অপু বসাক, ডা. নেয়ামুল সাদ্দামসহ অন্যান্য ড্যাব ও বিএমএ নেতৃবৃন্দ ; ডা. নেয়ামুল সাদ্দাম; সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস; জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগান; জেলা ছাত্রদলে নেতা ইন্জিনিয়ার ফাহিম; শজিমেক ছাত্রদলের সভাপতি শেখ রিচি, সেক্রেটারি গালিব আল মুগনী, ধ্রুব চৌধুরী, সোহানুর রহমান, অমিয় মিশেল, শাহরিয়ার রহমান অনিক, সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম ধ্রুব,আরিব রহমান, আফরাজিম আজাদ, রাফিদুল ইসলাম অমি, শাহ পরান, সাহেল রহমান শীর্ষ, মুশরান খান, মুহতাসিম আমিনুর, তানবীর হোসেন ঈশান, ফেরদৌস ওয়াহিদ, রাফিদ মোশায়েদ, হিমেল নূর, হাসনাইন হক, নাফিস ইকবাল নয়ন, অনিন্দ্য পাল, আলিমুল ইসলাম ও অন্যান্য স্হানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মধ্যবর্তী সময়ে বগুড়া-৬ আসনে নির্বাচন কালীন সময়ে ডক্টরস্ এসোসিয়েশন অফ বাংলাদেশ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের বগুড়া জেলা নেতৃবৃন্দের মাঝে কো-অর্ডিনেশন মিটিং সম্পন্ন হয়।

২৫ জানুয়ারী ২০২৬
বগুড়া - ৬

27/01/2026

সতের বছরপরে ভোটের হাওয়া দেশজুড়ে, আমরা ফিরি ভোটের পথে... ❝সবার আগে বাংলাদেশ❞ শীর্ষক গান।

❝ভোট দিবো কিসে— ধানের শীষে।❞
সৌজন্যে: সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সার্বিক সহযোগিতায়: তানভীর আল হাদী
#সবারআগেবাংলাদেশ #ধানেরশীষ #বিএনপি

২৬ জানুয়ারি ২০২৬বগুড়া ২  শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের গাংনগর বাজারে ধানের শীষ মার্কার পথসভা জনসভায় রূপ নেয়। বিপুল সংখ্...
27/01/2026

২৬ জানুয়ারি ২০২৬
বগুড়া ২ শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের গাংনগর বাজারে ধানের শীষ মার্কার পথসভা জনসভায় রূপ নেয়। বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় গাংনগর বাজারে আয়োজিত এ পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম।

Address

Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when BNP Media Cell - Bogura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share