আবিদুর রহমান সোহেল সমর্থক গোষ্ঠী

  • Home
  • Bangladesh
  • Bogura
  • আবিদুর রহমান সোহেল সমর্থক গোষ্ঠী

আবিদুর রহমান সোহেল সমর্থক গোষ্ঠী বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী
(1)

17/07/2026

ইসলামি ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার "লীগ ধর ম্যারাথন ২০২৬"

আজকের খেলার ফলাফল:১ম ম্যাচ১৯নং ওয়ার্ড বনাম ২১ নম্বর ওয়ার্ড।২১ নম্বর ওয়ার্ড জয়ী।২য় ম্যাচএরুলিয়া ইউনিয়ন বনাম ফাঁপোড় ই...
17/07/2026

আজকের খেলার ফলাফল:
১ম ম্যাচ
১৯নং ওয়ার্ড
বনাম ২১ নম্বর ওয়ার্ড।
২১ নম্বর ওয়ার্ড জয়ী।

২য় ম্যাচ
এরুলিয়া ইউনিয়ন
বনাম ফাঁপোড় ইউনিয়ন।
ফাঁপোড় ইউনিয়ন জয়ী।

13/07/2026
রংপুরে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিতগণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত করা হবেঃ বিরোধীদলীয় নে...
11/07/2026

রংপুরে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত করা হবেঃ বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বৈষম্য দূর করে বাংলাদেশের পচা রাজনীতিকে বিদায় জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সন্তানেরা লড়াই করেছিল। সেই নতুন বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে গণভোট হয়েছে। গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদের বিদায় নিশ্চিত করা হবে। আমরা আজ এই শপথ নিলাম।

আজ ১১ জুলাই শনিবার বিকেলে রংপুরের জিলা স্কুল মাঠে গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মো. আখতার হোসেন এমপি,জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, আমার বাংলাদেশ পার্টির (এবি) জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান,জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মজলুম জননেতা মো. দেলোয়ার হোসেন।

এছাড়াও রংপুর বিভাগ থেকে নির্বাচিত মাননীয় সংসদ সসদ্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, জনাব গোলাম রব্বানী এমপি, মাওলানা আব্দুস সাত্তার এমপি, জনাব আব্দুল করিম সরকার এমপি, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি ও জনাব রায়হান সিরাজী এমপি।

উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের

রংপুরে ১১ দলের সমাবেশের খন্ডচিত্র
11/07/2026

রংপুরে ১১ দলের সমাবেশের খন্ডচিত্র

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপিটানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রা...
10/07/2026

চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে চট্টগ্রামে পৌঁছে তিনি সরাসরি বন্যাকবলিত বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। পরিদর্শনকালে তিনি দেখেন, অনেক ঘরবাড়ি এখনো পানিতে তলিয়ে রয়েছে এবং অসংখ্য পরিবার চরম দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছে।

ডা. শফিকুর রহমান বলেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও আর্থিক সহায়তা বিতরণ করেন এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এতে প্রাণহানির পাশাপাশি বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে উঠেছে।

এছাড়াও মাননীয় বিরোধীদলীয় নেতা সাতকানিয়া এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন এবং বন্যা কবলিত মানুষের মাঝে শুকনো খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করবেন।

আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর জনাব আনোয়ারুল আলম চৌধুরী ও চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম এমপিসহ মহানগরী ও স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী।

নির্বাচন কমিশন নাকি বিএনপি কমিশন? আদালতের চূড়ান্ত রায় প্রকাশের আগেই ঋণখেলাপির অভিযোগে স্থগিত হওয়া চট্টগ্রাম-২ এর সরওয়ার...
09/07/2026

নির্বাচন কমিশন নাকি বিএনপি কমিশন?

আদালতের চূড়ান্ত রায় প্রকাশের আগেই ঋণখেলাপির অভিযোগে স্থগিত হওয়া চট্টগ্রাম-২ এর সরওয়ার আলমগীরের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন!

এর আগেও ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণা করে পক্ষপাতিত্ব করেছিল নির্বাচন কমিশন।

সবাই আমন্ত্রিত .....
09/07/2026

সবাই আমন্ত্রিত .....

৫ তারিখ সারাদিন ছাতা মার্কায় ভোট দিন।
04/07/2026

৫ তারিখ সারাদিন ছাতা মার্কায় ভোট দিন।

বগুড়া চেম্বারে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় সেলিম-এরশাদ প্যানেলকে বিজয়ী করুন।
04/07/2026

বগুড়া চেম্বারে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় সেলিম-এরশাদ প্যানেলকে বিজয়ী করুন।

Address

Nabab Bari Road , Bogura Sadar
Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when আবিদুর রহমান সোহেল সমর্থক গোষ্ঠী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share