আস-সাদাকাহ ফাউন্ডেশন

আস-সাদাকাহ ফাউন্ডেশন আস-সাদাকাহ ফাউন্ডেশন – আপনার দান, আপনার সদকা, আমাদের আমানত,আমাদের দায়িত্ব।"

"আস-সাদাকাহ ফাউন্ডেশন" এর তত্ত্বাবধানে আজ একটি মানবিক প্রয়াস সফলভাবে বাস্তবায়ন হলো।দীর্ঘদিন যাবত তালোড়া পৌরসভা চারমাথ...
19/04/2025

"আস-সাদাকাহ ফাউন্ডেশন" এর তত্ত্বাবধানে আজ একটি মানবিক প্রয়াস সফলভাবে বাস্তবায়ন হলো।

দীর্ঘদিন যাবত তালোড়া পৌরসভা চারমাথা স্টেশন রোড সংলগ্ন পোস্ট অফিস রোড এলাকায় বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন স্থানীয় বাসিন্দা ও দোকানদাররা। এলাকাবাসীর সেই বহুদিনের চাহিদাকে সম্মান জানিয়ে, তিনজন হৃদয়বান ও দানশীল ব্যক্তির আর্থিক সহায়তায় আজ সেখানে একটি বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

এই মহৎ উদ্যোগের মাধ্যমে অনেক মানুষের দোয়া ও ভালোবাসা অর্জিত হয়েছে। আসুন, আমরা সবাই মানবতার পাশে দাঁড়াই, অন্তত একটি ভালো কাজের অংশীদার হই।

আস-সাদাকাহ ফাউন্ডেশন – আপনার দান, আপনার সদকা, আমাদের আমানত।

আস-সাদাকাহ ফাউন্ডেশনস্বেচ্ছাসেবী রেজিস্ট্রেশন চলছে!আপনিও কি মানবসেবায় আগ্রহী? সমাজের জন্য কিছু করার স্বপ্ন দেখেন?তাহলে আ...
12/04/2025

আস-সাদাকাহ ফাউন্ডেশন
স্বেচ্ছাসেবী রেজিস্ট্রেশন চলছে!

আপনিও কি মানবসেবায় আগ্রহী? সমাজের জন্য কিছু করার স্বপ্ন দেখেন?
তাহলে আজই যুক্ত হন আস-সাদাকাহ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবী টিমে।

রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন:
https://forms.gle/crdGT5rQogCWMmXv7

একসাথে গড়ি একটি মানবিক সমাজ।

আস-সাদাকাহ ফাউন্ডেশন একটি সেবামূলক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা সমাজে পিছিয়ে পড়া, অসহায়, দরিদ্র ও সুবিধ.....

12/04/2025

আস-সাদাকাহ ফাউন্ডেশন একটি সেবামূলক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন, যা সমাজে পিছিয়ে পড়া, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ । আমরা বিশ্বাস করি, সমাজের প্রতি আমাদের একটি নৈতিক দায়িত্ব রয়েছে, এবং তা পালনেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

আপনিও যদি মানুষের সেবায় এগিয়ে আসতে চান এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আগ্রহী হন—তাহলে এখনই যুক্ত হোন আমাদের সঙ্গে একজন স্বেচ্ছাসেবক হিসেবে।

এই ফর্মটি পূরণ করার মাধ্যমে আপনি আমাদের সংগঠনের একজন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সদস্য হতে পারবেন।

মানবতার সেবায় আমাদের এই যাত্রায় আপনার সক্রিয় অংশগ্রহণকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।

গুগল ফর্মটি পূরণঃ-https://forms.gle/crdGT5rQogCWMmXv7

11/04/2025

আজকের বৈঠকে আমাদের সংগঠনের নাম চূড়ান্ত হয়েছে— আলহামদুলিল্লাহ,

আস-সাদাকাহ ফাউন্ডেশন

এই নাম শুধু একটি পরিচয় নয়, বরং একটি অঙ্গীকা
এই জনপদের অসহায়, দরিদ্র, বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এক নিঃস্বার্থ প্রচেষ্টা।

আমরা বিশ্বাস করি, সত্যিকারের দান শুধু সম্পদের নয়, বরং ভালোবাসা, সহানুভূতি আর মানবতার।
এই সংগঠনের প্রতিটি ধাপে থাকবে দয়া, থাকবে হৃদয়ের টান, থাকবে একটি পরিবর্তনের প্রতিশ্রুতি।

আপনাদের সকলের দোয়া, সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানাই—
চলুন, আমরা একসাথে হয়ে গড়ে তুলি একটি সহানুভূতিপূর্ণ সমাজ, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।

আস-সাদাকাহ ফাউন্ডেশন — সহানুভূতির দীপ্ত নাম।

স্বেচ্ছাসেবী সদস্য নিবন্ধন চলছে:-
স্বেচ্ছায় এই জনপদের মানুষের জন্য শ্রম দিতে আগ্রহী, তাঁদেরকে অনুরোধ করা হচ্ছে-
নামঃ-
ঠিকানাঃ-
মোবাইল নম্বরঃ-
আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন। নারী পুরুষ উভয়েই এই সংগঠনের সদস্য হতে পারবে।

আসুন, মানুষের জন্য মানুষ হয়ে দাঁড়াই।

#আসসাদাকাহ_ফাউন্ডেশন
#মানবতার_সেবায়
#অসহায়দের_পাশে
#পরিবর্তনের_অঙ্গীকার

11/04/2025

"আস-সাদাকাহ ফাউন্ডেশন" এর মাধ্যমে সেই স্বপ্নের একটি ছোট্ট চারা গাছ আজ আমরা গুটি কয়েক মানুষ সম্মিলিত ভাবে রোপণ করলাম। এখন শুরু হলো এর যত্ন-পরিচর্যার পালা। ইনশাআল্লাহ, একদিন এই চারা গাছ মহীরুহে পরিণত হবে, যার ছায়া ও সুফল ভোগ করবে সমগ্র জনপদের মানুষ।

Address

Talora, Dupchanchia
Bogura
5881

Website

Alerts

Be the first to know and let us send you an email when আস-সাদাকাহ ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category