People’s Cooperation Foundation - PCF

People’s Cooperation Foundation - PCF আমাদের সংগঠনের মূল কাজ অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো তাদের সহযোগীতা করা

24/02/2026

জনগণের সহযোগিতা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজানের পঞ্চম দিনে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বগুড়া জামিল মাদ্রাসা-এর প্রিন্সিপাল সম্মানিত ইয়াকুব আলী হুজুর।

29/09/2025

মানুষের জন্য কাজ করার মধ্যেই প্রকৃত আনন্দ

আজ বগুড়া কালিতলা বাজার এলাকায় জনগণের সহযোগিতা ফাউন্ডেশনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০০ শত পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করতে পেরেছি, ক্যামেরার পিছনে থাকা আমার একান্ত উদার মনের অপন মানুষ গণ দের জন্য এমন মহৎ কাজের সুযোগ হয় আমাদের। সত্যিই হৃদয় ভরে গেছে।

মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের উদ্দেশ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে একটি মানবিক সমাজ গড়ে তোলাই আমাদের জনগণের সহোযোগিতায় ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবীর স্বপ্ন।

সবাই দোয়া করবেন🤲—আমরা যেন আগামীতেও এইভাবে মানুষের পাশে থেকে সমাজের জন্য কিছু করতে পারি। ❤️

ধন্যবাদ আমাদের শুভানুধ্যায়ীদের।

আমার বিশ্বাস—
🎉 আনন্দ তখনই পূর্ণ হয়, যখন তা ভাগাভাগি করা যায়।
❤️ উৎসব তখনই মহৎ হয়, যখন সকলের মুখে হাসি ফোটে।

সবাইকে জানাই শুভ শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও ভালোবাসা। 🌸

— আদর রহমান

#মানবতা #ভালোবাসা #জনগণেরসহযোগিতা_ফাউন্ডেশন

22/06/2025
22/06/2025

Send a message to learn more

22/06/2025

বগুড়ায় দ্বিতীয় বারের মতো পবিত্র মাহে রমজানে অসহায়, দুস্থ-কর্মহীন ভাসমান রোজাদার মানুষের মাঝে বিনামূল্যে ইফতার বিতরণ করছে “জনগণের সহযোগিতা ফাউন্ডেশন বগুড়া” নামের একটি অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন। এ কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়েছে কয়েকজন তরুণ।

বর্তমানে রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছেন তারা। প্রতিদিন দুই শতাধিক রোজাদার মানুষ এ ইফতারে অংশ নেন। রমজানের শুরু থেকে মাসব্যাপী সংগঠনটি ৫০ জনকে সেহেরী ও ২৫০ জনের অধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করছেন।

শনিবার ১২ই রমজান বিকেলে বগুড়া শহরের কালিতলা হাট এলাকায় সরেজমিন গিয়ে এমন চিত্র দেখা যায়। এদিন ইফতার বিতরণ কার্যক্রমের সঙ্গে যুক্ত হন বগুড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিল শাহ্ মো:মেহেদী হাসান হিমু।

এই সংগঠনের উদ্যোক্তারা হলেন, আদর রহমান, ফরহাদ নূর রিমন, আবু জাহিদ সিদ্দিক, সজল, সাব্বির হোসেন , জাহিদ হাসান জনি, আপেল, সোহাগ, মাহবুব রহমান বাবলা, সাকিব শেখ সানা, হিমেল, আরাফ সরকার, অরিক রেজা , মুন প্রমুখ।

সংগঠনের সদস্যরা জানিয়েছেন, আমরা যেন প্রতি বছর এই কার্যক্রম করতে পারি এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি ভবিষ্যতে আরও বড় কিছু করার ইচ্ছা আছে।

22/06/2025
22/06/2025

দত্তবাড়ি বগুড়া মন্দির পাহারা দিচ্ছেন জনগণের সহযোগিতা ফাউন্ডেশন বগুড়া!

এ সময় সেচ্ছাসেবীরা সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের আশ্বস্ত করেন যে, তাদের নিরাপত্তা এবং ধর্মীয় উপাসনালয় সুরক্ষায় সতর্ক থাকবেন। একই সাথে তাদের ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সহ জানমালের নিরাপত্তার বিষয়টিও দেখবেন বলে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করে জানিয়েছেন।

22/06/2025

আসসালামু আলাইকুম।

Address

Kalitola Hat
Bogura

Telephone

+8801716536115

Website

Alerts

Be the first to know and let us send you an email when People’s Cooperation Foundation - PCF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category