18/05/2025
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম।
সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, গতকালের অনলাইন এবং অফলাইন মিটিং, আজকে সিনিয়রদের নির্দেশনা এবং সকলের সম্মতিতে তেকানী চুকাই নগর এ এম উচ্চ বিদ্যালয়ের সকল ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের তারিখ, রেজিষ্ট্রেশন ফি,দুপুরের খাবার,গেঞ্জি, বিকালের নাস্তা, ডেকোরেশন সহ যাবতীয় সকল বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সকলের মতামতের ভিত্তিতে আগামী ০৯-০৬-২০২৫ ইং তারিখ, রোজ সোমবার অনুষ্ঠানের সম্ভাব্য সময় নির্ধারন করা হয়েছে।
শিক্ষার্থী রেজিষ্ট্রেশন ফি বাবদ এক হাজার (১০০০) টাকা নির্ধারন করা হয়েছে। যে সকল শিক্ষার্থীদের সাথে বাচ্চা অথবা অন্য সদস্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে তাদের জন প্রতি পাঁচ শত (৫০০) টাকা রেজিষ্ট্রেশন ফি নির্ধারন করা হয়েছে। যে সকল ছাত্রের স্ত্রী ও ছাত্রীর স্বামী অংশগ্রহন করবে তাদের জন্য জন প্রতি এক হাজার (১০০০) টাকা রেজিষ্ট্রেশন ফি নির্ধারন করা হয়েছে। শিক্ষার্থী ব্যতীত যে সকল সদস্য অংশগ্রহণ করবে তারা শুধু দুপুরের খাবার ও বিকালের নাস্তা ব্যতিত অন্য কোন সুযোগ সুবিধা পাবে না। যারা এক হাজার (১০০০) টাকা জমা দিবে তারা সকল সুবিধা ভোগ করবে।
লটারি বাবদ ৩০/৫০ টাকা ফি নির্ধারন করা হবে।
👉অনুমোদন নিয়ে প্রতিটি ব্যাচে নিজ নিজ কমিটি দেওয়া হয়েছে,সেই কমিটির কাছে রেজিস্ট্রেশনের টাকা জমা হবে। নির্ধারিত সময় পর টাকা কর্তৃপক্ষের নিকট জমা হবে।
👉বিশেষ দ্রষ্টব্যঃ রেজিষ্ট্রেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৫-০৫-২০২৫ ইং নির্ধারন করা হয়েছে।
👉মানবিক দিক বিবেচনা সাপেক্ষে শুধু মাত্র তেকানী চুকাই নগর ইউনিয়ন এর স্হায়ী বসবাসরত সকল শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন কতৃপক্ষের অনুমতি সাপেক্ষে। অনুমতি পেলে এক হাজার (১০০০) টাকা জমা দিয়ে রেজিষ্ট্রেশন সম্পুর্ন করবেন।
👉 বিশেষ বিবেচনায় ২০২০ থেকে ২০২৫ সালের প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের জন্য রেজিষ্ট্রেশন ফি সাত শত (৭০০) টাকা নির্ধারন করা হয়েছে।
👉অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে শ্রম দিতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
আপনাদের অনুমোদন এর জন্য পেশ করা হলো।
[ মতামত ও পরামর্শ আগামীকাল সন্ধ্যা ৬:০০ টা পর্যন্ত সংযোজন বিয়োজন করা যাবে ]