13/09/2026
💥💥বিদ্যুৎ ও জ্বালানি অপচয় রোধে মোবাইল কোর্ট পরিচালনা💥💥
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং অপচয় রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অদ্য ১৩/০৯/২৬ খ্রি: বিক্রয় ও বিতরণ বিভাগ-১, নেসকো, বগুড়ার উদ্যোগে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় এলাকাভিত্তিক বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিবিবি-১, বগুড়ার কারিগরি টিমের সার্বিক সহযোগিতায় জলেশ্বরীতলা, মফিজপাগলার মোড় ও কানছগাড়ী এলাকার বিভিন্ন শপিং মল, বিপণিবিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮:০০টার পর অপ্রয়োজনীয় আলোকসজ্জা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার দায়ে ২ (দুই)টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট অন্যান্য ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
এছাড়া, অভিযানের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়, অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার পরিহার এবং সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হয়।
বিদ্যুৎ ও জ্বালানি অপচয় রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।