B N P

B N P Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from B N P, Political organisation, বুড়িগঞ্জ শিবগঞ্জ বগুড়া, Bogura.

26/04/2026
মীর শাহে আলম কোনো রেডিমেড নেতা না।মীর শাহেআলম উড়ে এসে জুড়ে বসা নেতা না। মীর শাহে আলম সিজোনাল নেতা না। মীর শাহে আলম একজন ...
23/04/2026

মীর শাহে আলম কোনো রেডিমেড নেতা না।মীর শাহে
আলম উড়ে এসে জুড়ে বসা নেতা না। মীর শাহে আলম সিজোনাল নেতা না। মীর শাহে আলম একজন তৃণমূলের পরীক্ষিত নেতা। মীর শাহে আলম কৃষকের,
শ্রমিকের,শোষিতের দুঃখ, মজলুমের ব্যাথা,এবং কর্মী সমর্থকদের আকাংখার সাথে খুব পরিচিত। সেকারণে
যখনই সুযোগ পান তখনই তাদের কাছে ছুটে যান।তাদের পাশে দাড়ান।
আর সেকারণেই ৯১ সাল থেকে
জামাতিদের আশা জাগানিয়া শিবগঞ্জ আসনে এবারের
নিরপেক্ষ নির্বাচনে জামায়াতের প্রার্থী ও একই সাথে
একজন জাতীয় নেতাকে বিপুল ভোটের মাধ্যমে পরাজিত করে স্বাধীনতা বিরোধীদের দাঁত ভাঙা
জবাব দিয়েছেন। তিনিই মীর শাহে আলম।
তাই মীর শাহে আলম কাকা এবং তার প্রিয় সন্তান এবং আমাদের
আদরের অত্যন্ত বিনয়ী, নম্র,ভদ্র, সৎ এবং সুযোগ্য
উদীয়মান তরুণ নেতা মীর সীমান্তর বিরুদ্ধে অপপ্রচার
চালিয়ে কোনো লাভ হবে না। জনগণের নেতা মীর
শাহে আলম আধুনিক শিবগঞ্জের রূপকথার। দিন যত যাবে উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে উত্তর জনপদের ইতিহাসে অনেক বড় জায়গা করে নিবে আমাদের প্রিয় নেতা মীর শাহে আলম। অতএব সাধু সাবধান

সাধু সাবধান।

বগুড়া মুক-বধির বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব ছাড়লেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি----------------------------------------ব...
23/04/2026

বগুড়া মুক-বধির বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব ছাড়লেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি
----------------------------------------
বগুড়া মুক-বধির বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব ছেড়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক আধা-সরকারি পত্রের মাধ্যমে তিনি তার পদত্যাগপত্র প্রেরণ করেন। পত্রে তিনি উল্লেখ করেন, প্রতিমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে যথাযথভাবে সময় ও মনোযোগ দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না।

এ কারণে দায়িত্বের প্রতি শ্রদ্ধা রেখে তিনি স্বেচ্ছায় সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পত্রে জানান।

বগুড়া মুক-বধির বিদ্যালয়ের নতুন সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন এমপি-------------------------------------বগুড়া মুক-বধির বিদ্য...
23/04/2026

বগুড়া মুক-বধির বিদ্যালয়ের নতুন সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন এমপি
-------------------------------------
বগুড়া মুক-বধির বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

২৩ এপ্রিল-বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্যস্ত থাকায় তিনি দায়িত্ব ছেড়ে কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে আলহাজ্ব মোশারফ হোসেন এমপিকে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করেন।

23/04/2026

সিটি কর্পোরেশনের পর বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর পাবে বগুড়া

বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে বিকেলে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষণ প্রদান করেন। এতে তিনি বগুড়ায় কার্গো বিমান চলাচল, সিরাজগঞ্জ - বগুড়া রেলপথ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে কৃষি - প্রযুক্তি - প্রকৌশল অন্তর্ভুক্ত সহ বগুড়ার বিভিন্ন মেগা প্রজেক্ট নিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দেন বগুড়াবাসীকে।

শহর ঘুরে দেখুন, জনগণের কাছে যান—প্রশাসকদের প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীঢাকা, বুধবার (২২ এপ্রিল ২০২৬)সকল সিটি কর্পোরে...
23/04/2026

শহর ঘুরে দেখুন, জনগণের কাছে যান—প্রশাসকদের প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ঢাকা, বুধবার (২২ এপ্রিল ২০২৬)

সকল সিটি কর্পোরেশনের প্রশাসককে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাঁরা নিজ নিজ দায়িত্ব পালনে সেই যোগ্যতার যথাযথ প্রতিফলন ঘটাবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সিটি কর্পোরেশনসমূহের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি প্রশাসকদের জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপনের আহ্বান জানান।

প্রশাসকের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আপনাদের আরো দায়িত্বশীল হতে হবে। নিজ নিজ শহর ঘুরে ঘুরে দেখতে হবে, জনগণের কাছে যেতে হনে, তাদের কথা শুনতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দৃশ্যমান পরিবর্তন নিশ্চিত করতে হবে।

শাহে আলম বলেন, জনগণের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছানোর ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করতে হবে। তিনি সিটি কর্পোরেশন সমূহের সার্বিক কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয় থেকে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। প্রকল্প গ্রহণের পর নিয়মিত পর্যবেক্ষণের ওপর জোর দিয়ে তিনি প্রয়োজন ও চাহিদা অনুযায়ী সিটি কর্পোরেশনগুলোকে ওয়াসা প্রকল্প গ্রহণেরও পরামর্শ দেন। সব ধরনের আইনি জটিলতা দূর করে শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের মাধ্যমে প্রকল্পগুলোকে আরো গতিশীল করার নির্দেশনা দেন তিনি।

সভায় রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, গাজীপুর, কুমিল্লা, রংপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ – এই ৯টি সিটি কর্পোরেশন প্রশাসকগণ নিজ নিজ দপ্তরের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জ তুলে ধরেন। মাঠপর্যায়ে কার্যক্রমের নিবিড় তদারকির নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে, যাতে পরবর্তীতে কোনো জটিলতা সৃষ্টি না হয়। তিনি দ্রুত চ্যালেঞ্জ শনাক্ত করে সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে গতি আনার আহ্বান জানান এবং জ্বালানি সংকটের কারণে কোনো প্রকল্পের কাজ যেন ব্যাহত না হয় সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন।

স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলোর প্রশাসকবৃন্দ প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশ

23/04/2026

যে আলোচনা করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, যে কাজ করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে- ইনশাআল্লাহ, আমরা সেই কাজ অবশ্যই করব।

-তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী

Address

বুড়িগঞ্জ শিবগঞ্জ বগুড়া
Bogura
০১৩৪৫০২৭৭৭২

Website

Alerts

Be the first to know and let us send you an email when B N P posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share