Jamaat Bogura City জামায়াত বগুড়া মহানগর

  • Home
  • Bangladesh
  • Bogura
  • Jamaat Bogura City জামায়াত বগুড়া মহানগর

Jamaat Bogura City জামায়াত বগুড়া মহানগর বগুড়া মহানগর জামায়াতে ইসলামির অফিসিয়াল ফেসবুক পেজ।

বাংলাদেশ জামায়াতে বগুড়া মহানগর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত শট পীচ ক্রিকেট টুর্নামেন্টে আজকের খেলায় অংশগ্রহণ...
17/07/2026

বাংলাদেশ জামায়াতে বগুড়া মহানগর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত শট পীচ ক্রিকেট টুর্নামেন্টে আজকের খেলায় অংশগ্রহণ করেন ৪ টি দল।ফাপোড় ইউনিয়ন ও ২১ নং ওয়ার্ড বিজয়ী হয়।
খেলা উদ্বোধন করেন মহানগর যুব বিভাগের সভাপতি আবদুস ছালাম তুহিন,

বগুড়ায় জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিতগণভোটের রায় বাস্তবায়ন সরকারকে দাবিমানতে বাধ্য করা হবে : আব্দুল হালিমবাং...
10/07/2026

বগুড়ায় জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত
গণভোটের রায় বাস্তবায়ন সরকারকে দাবি
মানতে বাধ্য করা হবে : আব্দুল হালিম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন ও জনগণের দাবি আদায়ে সংসদ ও রাজপথে ভূমিকা রাখবে জামায়াতে ইসলামী। সরকার যদি জনগণের দাবি ও জুলাই সনদের বিষয়গুলো উপেক্ষা করে, তাহলে গণমানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবো এবং সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে। তিনি আজ ১০ জুলাই শুক্রবার বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বগুড়া মহানগর জামায়াতের ২ দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্যে দায়িত্বশীলদের উদ্দেশ্যে একথা বলেন।
মাওলানা আব্দুল হালিম আরো বলেন, জামায়াতে ইসলামী এ দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে উদ্দেশ্যে কাজ করছে সেক্ষেত্রে আমাদের একমাত্র আদর্শ হচ্ছেন মুহাম্মদ (স.)। সমাজে জামায়াতের দায়িত্বশীলদের সাহাবায়ে কেরামের ন্যায় ঈমানের দৃঢ়তা নিয়ে দ্বীন কায়েমের দায়িত্ব পালন করতে হবে। প্রধান বিরোধী দল হিসেবে এখন জামায়াতের দায়িত্বশীলদের রাজনৈতিক ময়দানে যেমন যোগ্যতার সাথে ভূমিকা রাখতে হবে, তেমনি কথা ও কাজের মাধ্যমে জনগণের কাছে ব্যাপকভাবে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। আমাদের মনে রাখতে হবে, একজন মুমীনের কাছে আখেরাতের সফলতাই হলো চুড়ান্ত সফলতা।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও তারবিয়াত সেক্রেটারী অধ্যাপক আব্দুর রাজ্জাকের পরিচালনায় রুকন শিক্ষাশিবির-২০২৬ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, ব্যারিষ্টার নাজিব মোমেন এম পি, ডা. ফজলুর রহমান সাঈদ এম পি, কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সদস্য অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, তালিমুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্যানেল ওস্তাজ ক্বারী আব্দুল্লাহ আল মামুন।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, জামায়াতে ইসলামীর কাছে মানুষের প্রত্যাশা অনেকে বেশি, দেশের জনগণ জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায়। জনগণের কাছে জামায়াতে ইসলামীর রুকনদের ময়দান পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে এবং সমাজের জন্য কাংক্ষিত নেতৃত্ব তৈরি করতে হবে। জনগনের কাছে গিয়ে খোঁজ খবর নিতে হবে। বগুড়ায় এক সময় ৫ টি উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অনেক ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। জনগণ অধীর আগ্রহে বসে আছে জামায়াত প্রার্থীদের ভোট দেওয়ার জন্য।
গোলাম রব্বানী বলেন, জামায়াতের ১১ শীর্ষ নেতাকে শহীদ করে আন্দোলন দমিয়ে রাখা যাবেনা। শহীদ করলে নেতাকর্মীদের মাঝে কুরআনের কাজের প্রেরণা আরো বেড়ে যায়। কুরআনের জন্য শহীদের সন্তানরা এখন আমাদের মাঝে দ্বীনের দাওয়াত দিচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, অধ্যাপক রফিকুল আলম, এ্যাড: আল আমিন, আজগর আলী, এ্যাড: মো: শাহিন মিয়া, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মো: নিজাম উদ্দিন, হেদাইতুল ইসলাম, ইকবাল হোসেন, এ্যাড: নূরুল ইসলাম আকন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার উদ্যোগে ৯ ও১০ জুলাই ২ দিন ব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত।প্রধান অতিথি ক...
10/07/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার উদ্যোগে ৯ ও১০ জুলাই ২ দিন ব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত।
প্রধান অতিথি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
সভাপতিত্ব করেন মহানগর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।

দলে দলে যোগ দিনসফল করুন।
04/07/2026

দলে দলে যোগ দিন
সফল করুন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর ১১ নং ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে রোপন ও বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি যুব বি...
03/07/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর ১১ নং ওয়ার্ড যুব বিভাগের উদ্যোগে রোপন ও বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি যুব বিভাগের সভাপতি আবদুস ছালাম তুহিন।
যুব বিভাগের ওয়ার্ড সভাপতি আতাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি প্রভাষক আব্দুল হাদী শফিক, ওয়ার্ড আমীর মোফাজ্জল হোসেন, সেক্রেটারি সাদ্দাম হোসেন, প্রমূখ।

বগুড়া সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী ঘোষণা:আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২১ ন...
03/07/2026

বগুড়া সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডে জামায়াতের কাউন্সিলর প্রার্থী ঘোষণা:
আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২১ নং ওয়ার্ড এর কাউন্সিলর প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। উপস্থিত ছিলেন আইন সম্পাদক এডভোকেট শাহীন মিয়া। সভাপতিত্ব করেন ওয়ার্ড আমীর আব্দুস সালাম বিপ্লব ।
সাবেক কাউন্সিলর ২১ নং ওয়ার্ডের নায়েবে আমির রুহুল কুদ্দুস ডিলু কে কাউন্সিলর প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

বগুড়ায় মহানগর জামায়াতেরগাছের চারা রোপন ও বিতরণবিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে বগুড়া মহানগরীর নিশ্চিন্তপুরে ২১ ...
27/06/2026

বগুড়ায় মহানগর জামায়াতের
গাছের চারা রোপন ও বিতরণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে বগুড়া মহানগরীর নিশ্চিন্তপুরে ২১ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ২ শতাধিক সাধারন মানুষের হাতে গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া মহানগরীর আইন সম্পাদক এডভোকেট শাহিন মিয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুস সালাম, নায়েবে আমীর সাবেক কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, মাওলানা আব্দুল জলিল, জুয়েল হোসেন, কবির পারভেজ, রাহাদ আলী, আব্দুল মজিদ, জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আপনারাদের একটি গাঠ উপহার দিচ্ছি। আপনরারা সাথে আরো ২ টি গাছ লাগাবেন। গাছ ফল দিবে, জ¦ালানী দিবে এক সময় গাছ বিক্রি করে সন্তানদের লেখাপড়ার খরচ ও জোগাবে।

বগুড়ায় জামায়াতের মাদক বিরোধীক্যাম্পেইন ও ক্রিকেট টুর্ণামেন্টমাদককে না বলি জীবনকে ভালবাসি এই স্লোগানকে সামনে নিয়ে বিশ্ব ম...
26/06/2026

বগুড়ায় জামায়াতের মাদক বিরোধী
ক্যাম্পেইন ও ক্রিকেট টুর্ণামেন্ট
মাদককে না বলি জীবনকে ভালবাসি এই স্লোগানকে সামনে নিয়ে বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে শুক্রবার বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী বগুড়া মহানগরীর যুব ক্রীড়া বিভাগ মাদক বিরোধী ক্যাম্পেইন ও শর্ট পীট ক্রিওকেট টুর্ণামেন্টের আয়োজন করে। ক্যাম্পেইনে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের যুব ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস সালাম তুহিন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী শফিক, সহ-সভাপতি এনামুল হক রানা, আব্দুর রাজ্জাক, আবু হাসান প্রমুখ। অনুষ্ঠানে আব্দুস সালাম তুহিন বলেন, মাদক সমাজ, পরিবার ও রাষ্ট্রের জন্য এক ভয়াবহ অভিশাপ। একটি সুস্থ, সুন্দর ও নৈতিক সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
খেলাধুলা, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত জীবন গঠনে উদ্বুদ্ধ করতে হবে। এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, লাহিড়ীপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত।উক্ত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন মাও...
24/06/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী, লাহিড়ীপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত।
উক্ত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ বেলাল হোসেন, আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী, লাহিরিপাড়া ইউনিয়ন শাখা।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেনঃ অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন, প্রচার মিডিয়া ও আইসিটি সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর।

একাত্তর টেলিভিশনের ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন।একাত্তর টেলিভিশনের ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ...
22/06/2026

একাত্তর টেলিভিশনের ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন।

একাত্তর টেলিভিশনের ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

মহানগর সংগঠনের পক্ষ একাত্তর টেলিভিশন এর প্রতিনিধি এস এম আবু সাঈদ কে ফুলেল শুভেচ্ছা জানান।

নেতৃবৃন্দ একাত্তর টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও গণমাধ্যম জগতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

Address

Nabab Bari Road, Bogura Sadar, Bogura
Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when Jamaat Bogura City জামায়াত বগুড়া মহানগর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share