বাংলাদেশ জামায়াতে ইসলামী -বোয়ালখালী

  • Home
  • Bangladesh
  • Boalkhali
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী -বোয়ালখালী

বাংলাদেশ জামায়াতে ইসলামী -বোয়ালখালী বোয়ালখালী বাসীর প্রাণপ্রিয় সংগঠন জামায়াতে ইসলামীর সকল আপডেট পেতে সংযুক্ত থাকুন।

07/03/2026

সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। পরবর্তী দিনগুলোতে বিশ্ব পরিস্থিতি অনুরূপ থাকলে সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এই পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে এবং জরুরি ভিত্তিতে তার বাস্তবসম্মত সমাধান গ্রহণ করতে হবে।

পাশাপাশি এই সময়ে যেন নতুন কোনো সিন্ডিকেট গড়ে না ওঠে, সে লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিতে হবে। দুর্যোগপূর্ণ এই মুহূর্তে দেশের কোথাও যেন জ্বালানি পাচার না হয়, সে বিষয়েও কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ডা. শফিকুর রহমান
আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী

১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বিশিষ্টজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালখ...
07/03/2026

১৭ রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বিশিষ্টজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালখালী উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের ইফতার মাহফিল।

07/03/2026
বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালখালী পৌরসভা শাখার উদ্দ্যোগে আয়োজিত বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
07/03/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালখালী পৌরসভা শাখার উদ্দ্যোগে আয়োজিত বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

ইরানে ন্যাক্কারজনক হামলা ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিলতারিখ: ১ মার্...
01/03/2026

ইরানে ন্যাক্কারজনক হামলা ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তারিখ: ১ মার্চ ২০২৬
স্থান: বায়তুল মোকাররম উত্তর গেট
সময়: বিকাল ৩টা

সবাইকে দলে দলে অংশ নেওয়ার অনুরোধ।

28/02/2026

মধ্যপ্রাচ্যে অবস্থানরত বোয়ালখালী ও সারাদেশের সকল প্রবাসী বাংলাদেশী ভাই-বোনদের জন্য দু'আ করছি।
আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন।

স্থিরচিত্র : ইফতার মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমন
28/02/2026

স্থিরচিত্র : ইফতার মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমন

২০১৩ সালের আজকের এই দিনে বাংলাদেশ এক রক্তাক্ত ইতিহাসের সাক্ষী হয়। বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সা...
28/02/2026

২০১৩ সালের আজকের এই দিনে বাংলাদেশ এক রক্তাক্ত ইতিহাসের সাক্ষী হয়। বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিচারিক হত্যাকাণ্ডের উদ্দেশ্যে সাজানো রায় দেওয়া হয়।

এই রায়ের প্রতিবাদে দেশের আপামর জনতা রাজপথে নেমে এলে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বিচারে গুলি চালানো হয়। পুরো সপ্তাহজুড়ে চলে হত্যাযজ্ঞ। শহীদ হন শতাধিক ও আহত হন সহস্রাধিক নিরপরাধ মানুষ।

এক যুগ পেরিয়ে গেলেও সেই হৃদয়বিদারক হত্যাকাণ্ডগুলোর বিচার হয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বুকের ক্ষত আরও গভীর হয়েছে। উল্টো সে সময় শহীদ পরিবার ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের নামে দায়ের করা হয় অসংখ্য মিথ্যা মামলা; সত্য আড়াল করতে চালানো হয় দমন-পীড়নের এক নির্মম নীলনকশা। এটাই ছিল ফ্যাসিবাদী সরকারের প্রতিক্রিয়াশীল ও প্রতিহিংসার রাজনীতির সূচনা পর্ব।

আমি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং পঙ্গুত্ববরণকারীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি। একই সঙ্গে বর্তমান সরকারের নিকট দাবি জানাচ্ছি- দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে এমন ইতিহাস আর কখনও পুনরাবৃত্তি না ঘটে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সরকার ও সমাজের প্রতি মানবিক আহ্বান জানাই।

মাতৃভাষা - মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে। এর মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ। #২১ফেব্রুয়ারি #আন্তর্জাতিক_মাতৃভাষা_দি...
21/02/2026

মাতৃভাষা - মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে। এর মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ।

#২১ফেব্রুয়ারি
#আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস

Address

Boalkhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জামায়াতে ইসলামী -বোয়ালখালী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share