Shibpur Jubo Kollan Foundation19

Shibpur Jubo Kollan Foundation19 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shibpur Jubo Kollan Foundation19, Social service, Shibpur khaser hat, Tazumoddin bhola, Bhola.
(1)

মানবতার পাশে প্রতিটি নিঃশেষে।

আমাদের সাথে যোগাযোেগ করুন এবং আপনার সহযোগিতা একান্ত প্রয়োজন: 01761147914 বিকাশ (01603462997রকেট/ নগদ-পার্সোনাল)

যোগাযোগ 01615-345486

শিবপুর যুব কল্যাণ ফাউন্ডেশনের১৯ অফিসিয়াল ফেসবুক পেজ। এই সংগঠনের কার্যক্রমের নিয়মিত আপডেট

09/04/2026

দান কখনো কমে না, বরং বাড়ায় মানুষের ভালোবাসা আর দোয়া।
অল্প হোক বা বেশি—আপনার ছোট্ট সহযোগিতাই পারে কারো মুখে হাসি ফোটাতে।
চলুন, মানবতার পাশে দাঁড়াই 🤍

21/03/2026

🌙✨ ঈদ মোবারক ✨🌙

শিবপুর যুব কল্যাণ ফাউন্ডেশন ১৯ এর পক্ষ থেকে সকল সম্মানিত সদস্য, শুভাকাঙ্ক্ষী ও প্রবাসী ভাই-বোনদের জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা।

এই পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
আসুন, আমরা একসাথে ভালো কাজের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াই।

ঈদ হোক আনন্দ ভাগাভাগির, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার। 🤍

— শিবপুর যুব কল্যাণ ফাউন্ডেশন ১৯

🌙 রমজান মানেই আত্মশুদ্ধি, সহানুভূতি আর দানশীলতার মাস।শিবপুর যুব কল্যাণ ফাউন্ডেশন ১৯ সবসময় অসহায় মানুষের পাশে ছিল, আছে এব...
22/02/2026

🌙 রমজান মানেই আত্মশুদ্ধি, সহানুভূতি আর দানশীলতার মাস।
শিবপুর যুব কল্যাণ ফাউন্ডেশন ১৯ সবসময় অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
আসুন, এই রোজায় আমরা একসাথে মানবতার হাত শক্ত করি। 🤲💚

🌙 ইফতার বিতরণ কর্মসূচি সম্পন্ন 🌙আলহামদুলিল্লাহ 🤲শিবপুর যুব কল্যাণ ফাউন্ডেশন ১৯ এর উদ্যোগে আয়োজিত ইফতার বিতরণ কর্মসূচি সফ...
21/02/2026

🌙 ইফতার বিতরণ কর্মসূচি সম্পন্ন 🌙

আলহামদুলিল্লাহ 🤲
শিবপুর যুব কল্যাণ ফাউন্ডেশন ১৯ এর উদ্যোগে আয়োজিত ইফতার বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

যারা শ্রম, সময় ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন—সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আল্লাহ যেন আপনাদের দান ও কষ্ট কবুল করেন এবং উত্তম প্রতিদান দান করেন। আমিন।

আমরা সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। ❤️ম

২১শে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, এটি আমাদের আত্মপরিচয়, আত্মত্যাগ ও ভাষার মর্যাদার প্রতীক।ভাষা শহীদদের রক্তে রাঙানো এই দ...
20/02/2026

২১শে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, এটি আমাদের আত্মপরিচয়, আত্মত্যাগ ও ভাষার মর্যাদার প্রতীক।
ভাষা শহীদদের রক্তে রাঙানো এই দিন আমাদের শিখায় — মাতৃভাষাই আমাদের গর্ব, আমাদের অহংকার।
শ্রদ্ধার সাথে স্মরণ করি সকল ভাষা শহীদেরকে।

পবিত্র মাহে রমাদানের পবিত্রতা ও সহমর্মিতার চেতনাকে ধারণ করে আগামী ১৮ তারিখ শিবপুর যুব কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহা...
15/02/2026

পবিত্র মাহে রমাদানের পবিত্রতা ও সহমর্মিতার চেতনাকে ধারণ করে আগামী ১৮ তারিখ শিবপুর যুব কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায়, দরিদ্র রোজাদারদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

01/02/2026

শিবপুর যুব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সকল শুভাকাঙ্ক্ষীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সবাইকে সর্বোচ্চ সতর্ক, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
✅ কোন রকম গুজব, উসকানি বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকুন।
✅ আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রশাসনকে সহযোগিতা করুন।
✅ সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল আচরণ করুন।
✅ ব্যক্তিগত ও সংগঠনের সুনাম রক্ষায় সচেতন থাকুন।

মনে রাখবেন নির্বাচনের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি কোন নেতাকে খুশি করার জন্য এমন কাজ করবেন না যাতে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়।
নির্বাচন আসবে যাবে আপনার প্রান গেলে আর ফিরবে না নেতা বাবু কিন্তু সুখেই থাকবে। তাই ভোটের জন্য কেউ মারামারি করবেন না।
আমরা একটি মানবিক ও সামাজিক সংগঠন হিসেবে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষায় সবাই একসাথে কাজ করবো
ইনশাআল্লাহ।

24/01/2026

আমরা পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান বলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত হতে পেরেছি। আলহাদুলিল্লাহ।

31/12/2025

আল্লাহ্‌র সৃষ্টি হিসেবে গণ্য করা হয় এবং সময়কে দোষারোপ বা খারাপ বলা থেকে নিষেধ করা হয়েছে। হাদিসে বলা হয়েছে, সময় মানুষের হাতে নেই, বরং আল্লাহ্‌র হাতে এবং তিনিই দিন-রাত পরিবর্তন করেন। নতুন বছরকে তওবা ও আত্ম-বিশ্লেষণের সুযোগ হিসেবে দেখা উচিত।

“শীতের রাতে একটি কম্বল শুধু শরীরকে উষ্ণ করে না, মানবতার স্পর্শে হৃদয়কেও উষ্ণ করে তোলে।” শিবপুর যুব কল্যাণ ফাউন্ডেশন ১৯ ...
21/12/2025

“শীতের রাতে একটি কম্বল শুধু শরীরকে উষ্ণ করে না, মানবতার স্পর্শে হৃদয়কেও উষ্ণ করে তোলে।”
শিবপুর যুব কল্যাণ ফাউন্ডেশন ১৯ মানবতার টানে আজ অসহায় ও দরিদ্র মানুষের হাতে তুলে দিয়েছে উষ্ণ কম্বল। হয়তো এটি একটি কম্বল কিন্তু কারো কাছে তা এক রাতের নিরাপত্তা,কারো কাছে একটু স্বস্তির নিঃশ্বাস, আর আমাদের কাছে মানবতার সবচেয়ে বড় পুরস্কার 🤍
আমাদের এই মানবিক কার্যক্রমে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি রইলো অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। আল্লাহ যেন আমাদের সবাইকে মানুষের পাশে থাকার তৌফিক দেন।
আয়োজনে : শিবপুর যুব কল্যাণ ফাউন্ডেশন ১৯
স্থান : শিবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ, তজুমদ্দিন, ভোলা

#মানবতার_টানে
#কম্বল_বিতরণ
#শীতার্তদের_পাশে

Address

Shibpur Khaser Hat, Tazumoddin Bhola
Bhola
8350

Alerts

Be the first to know and let us send you an email when Shibpur Jubo Kollan Foundation19 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category