National Childrens' Task Force, Bhola

National Childrens' Task Force, Bhola It is the National Children’s Task Force (NCTF), which is working to protect children’s rights.

We work together to raise children’s voices and ensure their rights. Our goal is to build a safe future, education, and leadership for children.

International Women’s Day is not just a day for flowers and greetings — it is a day to demand respect, safety, and right...
08/03/2026

International Women’s Day is not just a day for flowers and greetings — it is a day to demand respect, safety, and rights for women.
In a country where r**e and violence against women still occur, the true message of Women’s Day is protest, awareness, and a call for change.

Let our voices against violence toward women be stronger.
Respect, safety, and justice — let these be the pledge of Women’s Day.

-----------------------------------------------------------

নারী দিবস শুধু ফুল আর শুভেচ্ছার দিন নয় — এটি নারীর সম্মান, নিরাপত্তা ও অধিকারের দাবি জানানোর দিন।
যে দেশে এখনো ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটে, সে দেশে নারী দিবসের সত্যিকারের বার্তা হলো প্রতিবাদ, সচেতনতা এবং পরিবর্তনের আহ্বান।

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আমাদের কণ্ঠ হোক আরও দৃঢ়।
সম্মান, নিরাপত্তা ও ন্যায়বিচার — এই হোক নারী দিবসের অঙ্গীকার।

দ্বীপজেলা ভোলায় জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  গত ...
03/03/2026

দ্বীপজেলা ভোলায় জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত বছর ২২ এপ্রিল (মঙ্গলবার) বাংলাদেশ শিশু একাডেমি, ভোলা জেলার হলরুমে উৎসব মুখর পরিবেশে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ), ভোলা জেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মুহাম্মদ আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশের সেন্ট্রাল ইয়ুথ ভলান্টিয়ার মোঃ জাহিদ হোসেন।
এসময় সঞ্চালনা করেন ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার রিমা আক্তার শিমু এবং মোঃ শাফায়াত হোসেন (সিয়াম)।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন তাসফিয়া রশিদ তমা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদ হোসেন।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ওয়াহিদ তওসিফ সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রুকাইয়া হাসান, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সুমাইয়া আক্তার, চাইল্ড পার্লামেন্ট সদস্য (মেয়ে) নির্বাচিত হয়েছেন নুর ফাতেমা, চাইল্ড পার্লামেন্ট সদস্য (ছেলে) নির্বাচিত হয়েছেন মোঃ জাবের, শিশু গবেষক (মেয়ে) নির্বাচিত হয়েছেন সাফা ইসলাম, শিশু গবেষক (ছেলে) নির্বাচিত হয়েছেন আশফিক, শিশু গবেষক (মেয়ে) নির্বাচিত হয়েছেন তাসকিনা মেহজাবিন অধরা, শিশু গবেষক (ছেলে) নির্বাচিত হয়েছেন মেহেদী হোসেন।
নির্বাচনে এনসিটিএফ, ভোলা জেলার সাধারণ সদস্যরা ভোট প্রদানের মাধ্যমে কার্যনির্বাহী কমিটির সদস্যদের নির্বাচিত করেন। এসময় ইয়েস বাংলাদেশ, ভোলা জেলার সদস্যরাও উপস্থিত ছিলেন।
এনসিটিএফ নবনির্বাচিত কমিটির সদস্যরা ভোলা জেলায় শিশুদের প্রতিনিধিত্ব করে এবং শিশুদের অধিকার আদায়ে কথা বলার চেষ্টা ও কাজ করে যাচ্ছে।

Address

Bhola Sadar, BHola
Bhola

Website

Alerts

Be the first to know and let us send you an email when National Childrens' Task Force, Bhola posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category