06/05/2026
মনে আছে এই ছেলেটিকে?নাম তিতাস ঘোষ, ক্লাস সিক্সের এই ছাত্র ২০১৯ সালে মারা যায়। মাদারীপুরের কাঠালবাড়ি ফেরিঘাটে যুগ্ম সচিব আবদুস সবুর মন্ডলের গাড়িবহরের ভিআইপি মুভমেন্টের ৩ ঘণ্টা অ্যাম্বুলেন্স আটকে থেকে ধুঁকতে ধুুঁকতে মারা যায় ছোট্ট তিতাস।
প্রায় ৭ বছর পর আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর গাড়িবহর থেমে গেছে একটি এম্বুলেন্সের জন্য।
ঠিক এমন একটি বাংলাদেশের স্বপ্নই আমরা দেখি। সচিবের গাড়ির জন্য ফেরি পার হতে না পারা হতভাগা মৃতদের দেশে এখনো মানুষ বাঁচতে চায়।