ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজির হাট থানা শাখা

  • Home
  • Bangladesh
  • Barishal
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজির হাট থানা শাখা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজির হাট থানা শাখা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজির হাট থানা শাখা, Political Party, থানা কাজির হাট জেলা বরিশাল, Barishal.

18/08/2026

ইশা ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল হোক।সর্বস্তরে কুরআন-সুন্নাহর শিক্ষা প্রবর্তন, আদর্শিক ব্যক্তিগঠন ও শরীয়াহ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে হোক নবজাগরণ

"প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ"
২৮,আগস্ট'২৬
শুক্রবার, দুপুর ২টা

শহীদ ওসমান হাদী চত্ত্বর
শাহবাগ, ঢাকা

প্রধান অতিথি:
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
(পীর সাহেব চরমোনাই) আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ

সভাপতি:
মুনতাছির আহমাদ
কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

আমাদেরকে সাথে পেতে
website: www.chhatraandolan.org
online library: www.iscalibrary.com
e-mail: [email protected]
fb page: www.fb.com/icabd91
twitter: www.twitter.com/icabd91
instagram: www.instagram.com/icabd_91
YouTube-(ICABD): www.youtube.com/icabd91

সর্বস্তরে কুরআন-সুন্নাহর শিক্ষা প্রবর্তন, আদর্শিক ব্যক্তিগঠন ও শরীয়াহ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে হোক নবজাগরণ"প্রতিষ্ঠাবা...
15/08/2026

সর্বস্তরে কুরআন-সুন্নাহর শিক্ষা প্রবর্তন, আদর্শিক ব্যক্তিগঠন ও শরীয়াহ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে হোক নবজাগরণ

"প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ"
২৮,আগস্ট'২৬
শুক্রবার, দুপুর ২টা

শহীদ ওসমান হাদী চত্ত্বর
শাহবাগ, ঢাকা

প্রধান অতিথি:
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
(পীর সাহেব চরমোনাই) আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ

সভাপতি:
মুনতাছির আহমাদ
কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

আমাদেরকে সাথে পেতে
website: www.chhatraandolan.org
online library: www.iscalibrary.com
e-mail: [email protected]
fb page: www.fb.com/icabd91
twitter: www.twitter.com/icabd91
instagram: www.instagram.com/icabd_91
YouTube-(ICABD): www.youtube.com/icabd91

১৫ আগস্ট। ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। ২০০২সালের এই দিনে ক্ষমতায় থাকা ইসলামী মূল্যবোধে (!) বিশ্বাসী সরকারের হিংস্র ...
15/08/2026

১৫ আগস্ট। ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। ২০০২সালের এই দিনে ক্ষমতায় থাকা ইসলামী মূল্যবোধে (!) বিশ্বাসী সরকারের হিংস্র আঘাতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কর্মী হাফেজে কুরআন মাদরাসা ছাত্রদের নির্মমভাবে শহীদ হতে হয়েছে। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার দোহাই দিয়ে ক্ষমতায় গিয়ে ইসলামের ধারক-বাহক হাফেজে কুরআন ও আলেমদের খুন করে কি মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চেয়েছিল তারা? আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গার প্রতিবাদ করা কি অপরাধ? একটি মসজিদ ভাঙ্গাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ঘটনার স্থল রাজধানী ঢাকার মালিবাগ টিএন্ডটি বায়তুল আজিম জামে মসজিদ। যা বর্তমানে শহীদী মসজিদ নামে নামকরণ করা হয়েছে। বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গে তদস্থলে মার্কেট নির্মাণ করার দুঃসাহস মেনে নেয়নি আদর্শিক কাফেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। সেদিন ইশা ছাত্র আন্দোলন ছাড়া মাঠে প্রতিবাদ করার কেউ ছিল না। দেশে জোটের রাজনীতির চর্চার কারণে ইসলামপন্থি সংগঠনগুলো জোটে সম্পৃক্ত থাকায় আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গার মত মহা অপরাধের প্রতিবাদটুকুও তারা করতে পারে নি। অপরদিকে নো আওয়ামীলীগ, নো বিএনপি ইসলাম ইজ দ্যা বেস্ট, এই নীতিতে বিশ্বাসী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কারো কাছে মাথা বিক্রি করেনি। সেজন্য তাদের কাউকে জমা-খরচও দিতে হয় না। সকল সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ে আদর্শিক কাফেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আর সে কারণেই আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গে মার্কেট নির্মাণ করার স্বপ্ন বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেয়নি সংগঠনটি। আল্লাহর বাণী, “যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদসমূহে তাঁর নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং সেগুলোকে উজার করার চেষ্টা করে তার চাইতে বড় অত্যাচারী আর কে?’’
(সূরা বাকারা- ১১৪)

কুরআনে বর্ণিত নির্দেশ জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শহীদী কাফেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কর্মী শহীদ হাফেজ আবুল বাশার, শহীদ রেজাউল করীম ঢালী, শহীদ ইয়াহইয়া, শহীদ জয়নাল আবেদীনকে নির্মমভাবে খুন হতে হয়। আনসারের গুলিতে আহত হয় আরো ৬০জন। মসজিদ রক্ষার আন্দোলনে গুলি চালিয়ে শহীদ করার ঘটনা বিশ্বে বিরল। অথচ ইসলামী মূল্যবোধের ধ্বজাধারী বিএনপি ও দলীয় সন্ত্রাসীর গুলিতে এই হত্যাকাণ্ড মুসলিম উম্মাহকে মর্মাহত ও ব্যথিত করেছে। ইতিহাসে মুসলমান কেন, অন্যান্য ধর্মাবলম্বীদের মাঝেও এমন ঘটনা বিরল। পরস্পর হিংসাপরায়ণ ও বিরোধ

10/08/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজির হাট থানা শাখার তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক এসএম নুরুন নবী মীর বলেন,

**ইসলামী ছাত্র আন্দোলন আমাকে যা শিখিয়েছেন **

আমি গর্বের সাথে বলি, আমি **ইসলামী ছাত্র আন্দোলন** এর একজন কর্মী।
এই সংগঠন শুধু রাজনীতি শেখায়নি, আমাকে **মানুষ** হতে শিখিয়েছে।

**১. শিক্ষা**
"ইকরা" - পড়ো। এই সংগঠন আমাকে বইয়ের পাশাপাশি কুরআন-হাদিস পড়তে শিখিয়েছে।
পরীক্ষায় A+ এর পাশাপাশি আখেরাতের A+ এর জন্য প্রস্তুতি নিতে শিখিয়েছি।
জ্ঞান শুধু সার্টিফিকেটের জন্য না, উম্মাহর খেদমতের জন্য।

**২. নৈতিকতা ও চরিত্র**
সত্য বলা, ওয়াদা রক্ষা করা, আমানতের খেয়ানত না করা।
ক্যাম্পাসে, ক্লাসে, পরিবারে আমার আচরণ যেন একজন আদর্শ মুসলিম ছাত্রের হয়।
"তোমাদের মধ্যে সেই উত্তম, যার চরিত্র উত্তম" - এই হাদিসকে জীবনে ধারণ করতে শিখেছি।

**৩. মানবিকতা**
ক্ষুধার্তকে খাবার, অসুস্থকে সেবা, বিপদে পাশে দাঁড়ানো।
বন্যা, শীতবস্ত্র, রক্তদান - মানুষের কষ্টে আগে ছুটে যাওয়ার শিক্ষা এখান থেকেই পেয়েছি।
কারণ আমরা বিশ্বাস করি - "সৃষ্টির সেবাই স্রষ্টার সন্তুষ্টি"।

**৪. লেনদেনে সততা**
১০ টাকার হিসাবেও যেন গড়মিল না হয়। সুদ, ঘুষ, দুর্নীতিকে না বলা।
বন্ধুর সাথে, দোকানদারের সাথে, সবার সাথে লেনদেনে স্বচ্ছতা।
কারণ রিজিক হালাল না হলে ইবাদত কবুল হয় না।

*৫. ইসলামের পথে চলা**
পাঁচ ওয়াক্ত নামাজ, পর্দা, দাওয়াত, জিকির।
জীবনের প্রতিটি ক্ষেত্রে কুরআন-সুন্নাহকে মানদণ্ড বানানো।
দুনিয়া ও আখেরাত - দুই জাহানের সফলতার জন্য আল্লাহর পথে চলতে শিখেছি।

**পরিশেষে:
ইসলামী ছাত্র আন্দোলন আমাকে শুধু একজন ছাত্র বানায়নি।
বানিয়েছে আদর্শবান, দায়িত্বশীল, মানবিক একজন মুসলিম**।

আলহামদুলিল্লাহ এই নেয়ামতের জন্য।
"হে আল্লাহ! আমাদেরকে কবুল করুন" 🤲

#ইসলামী_ছাত্র_আন্দোলন #আদর্শিক_ছাত্র_আন্দোলন
ছাত্র নেতা কাজির হাট থানা শাখার
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক محمد نورننبی میر

ম্যানেজিং কমিটি নয়, এনটিআরসিএকেই নিয়োগের পূর্ণ ক্ষমতা দিতে হবে-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশদাবি আদায়ে প্রয়োজনে শিক্ষা ম...
10/08/2026

ম্যানেজিং কমিটি নয়, এনটিআরসিএকেই নিয়োগের পূর্ণ ক্ষমতা দিতে হবে
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

দাবি আদায়ে প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে এনটিআরসিএর (NTRCA) কেন্দ্রীয় সুপারিশের ক্ষমতা প্রত্যাহার করে স্থানীয় ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে নিয়োগের ক্ষমতা দেয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

আজ ১০ আগস্ট ২০২৬ সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত দেশের শিক্ষাখাতকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। মেধার মূল্যায়ন ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এনটিআরসিএর কেন্দ্রীয় সুপারিশ ব্যবস্থা অনেকাংশেই কার্যকর ভূমিকা রেখেছে।

নেতৃবৃন্দ বলেন, একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে দেশব্যাপী একসঙ্গে প্রায় ৬০ থেকে ৭০ হাজার যোগ্য প্রার্থীর শিক্ষকতায় প্রবেশের সুযোগ তৈরি হতো। কেন্দ্রীয় সুপারিশের ফলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার সুযোগ পাচ্ছিলেন।

নেতৃবৃন্দের অভিযোগ, এনটিআরসিএকে শুধু সনদ প্রদানের প্রতিষ্ঠানে পরিণত করে নিয়োগের ক্ষমতা স্থানীয় কমিটির হাতে ফিরিয়ে দিলে প্রতিটি প্রতিষ্ঠানকে আলাদাভাবে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে। এতে চাকরিপ্রার্থীদের এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে ঘুরতে হবে এবং নিয়োগে অর্থের লেনদেন, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ বাড়বে। ফলে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এক অঞ্চলের প্রার্থী অন্য অঞ্চলে নিয়োগ পাওয়ায় সমস্যা হওয়ার যুক্তির বিষয়ে নেতৃবৃন্দ বলেন, আবেদনকালে প্রার্থীদের পছন্দের প্রতিষ্ঠান বাছাইয়ের সুযোগ রয়েছে। এ সমস্যা সমাধানে কেন্দ্রীয় নিয়োগ ব্যবস্থা বাতিল না করে প্রশাসনিক সমন্বয় ও কার্যকর বদলি নীতিমালা প্রণয়ন করা যেতে পারে।

ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অবিলম্বে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এনটিআরসিএর কেন্দ্রীয় সুপারিশ ব্যবস্থা বহাল রেখে পূর্ণ ক্ষমতা প্রদানের দাবি জানান।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সিদ্ধান্ত প্রত্যাহার না হলে ছাত্রসমাজ ও চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং রাজপথে গণআন্দোল

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজির হাট থানা শাখার পক্ষ থেকে জানাই এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের...
10/08/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজির হাট থানা শাখার পক্ষ থেকে জানাই এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন।

03/08/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজিরহাট থানা শাখার দাওয়াতি কার্যক্রমের অংশ.....

01/08/2026

বরিশাল জেলার কাজিরহাট থানা শাখার অধীনস্থ ভাষানচর ইউনিয়ন শাখা সম্মেলন (কমিটি গঠন)অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের ইউনিয়ন সভাপতি,হাফেজ মাসুম বিল্লাহ।অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন,হাফেজ ইসমাইল হোসেন সজিব।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কাজিরহাট থানা শাখার সভাপতি,কেএম.আব্দুল্লাহ আল জিহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভাষানচর ইউনিয়ন সহ-সভাপতি মুহাম্মদ আল মামুন খান।এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজিরহাট থানা শাখার সাবেক প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল।
তাছাড়া আরো উপস্থিত ছিলেন থানা শাখার দক্ষতা ও ছাত্র-কল্যাণ সম্পাদক হাফেজ জোবায়ের আল আশরাফ।এবং স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে নতুন শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

উক্ত কমিটিতে যারা মনোনীত হয়েছেন:-

০১.সভাপতি:-মুহাম্মাদ মিলন হোসেন মুন্সী।
০২.সহ-সভাপতি:-মুহাম্মাদ রিফাত উল্লাহ।
০৩.সাধারণ সম্পাদক:-হাফেজ ইসমাইল হোসেন সজিব।
০৪.সাংগঠনিক সম্পাদক:-মুহাম্মদ সাব্বির হোসাইন।
০৫.প্রশিক্ষণ সম্পাদক:-মুহাম্মাদ আরাফাত ইসলাম।
০৬.দাওয়াহ সম্পাদক:-মুহাম্মাদ সাইফুল্লাহ।
০৭.প্রচার ও প্রকাশনা সম্পাদক:-মুহাম্মাদ ফজলে রাব্বি।
০৮.অর্থ ও কল্যাণ সম্পাদক:-হাফেজ সিয়াম হোসেন।
০৯.মাদরাসা সম্পাদক:-হাফেজ তানভীর হোসেন।
১০.স্কুল সম্পাদক:-মুহাম্মাদ সৈয়দ আহমেদ।
১১.সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক:-হাফেজ শাফিন মোল্লা।

বার্তা প্রেরক:-
এসএম.নুরুন নবী মীর।
তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক,
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
কাজিরহাট থানা শাখা।
২৪.০৭.২০২৬ইং

অনার্স (স্নাতক) প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।
28/07/2026

অনার্স (স্নাতক) প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।

26/07/2026

আলহামদুলিল্লাহ।
গতকাল সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
কাজিরহাট থানা শাখার অধিনস্ত,১৫নং আদর্শনগর (জয়নগর) ইউনিয়ন শাখা আওতাধীন।১নং(দক্ষিণ চুনারচর)ওয়ার্ড শাখার (কমিটি গঠন)সম্মেলন করা হয়।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কাজিরহাট থানা শাখার সাংগঠনিক সম্পাদক,মুহাম্মদ নাঈমুল ইসলাম।
তাছাড়া আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত কমিটিতে যারা মনোনীত হয়েছেন।

১.সভাপতি:-মুহাম্মাদ রেজাউল করিম।
২.সহ-সভাপতি:-মুহাম্মাদ আব্দুল্লাহ।
৩.সাধারণ সম্পাদক:-মুহাম্মাদ রুহান হাসান।
৪.সাংগঠনিক সম্পাদক:- মুহাম্মাদ লিমন হোসাইন।
৫.প্রশিক্ষণ সম্পাদক:-মুহাম্মাদ আবু রায়হান।
৬..দাওয়াহ সম্পাদক:-মুহাম্মাদ ইয়াসিন আরাফাত।
৭.প্রচার ও প্রকাশনা সম্পাদক:- মুহাম্মদ রাফিন হোসেন।
৮.অর্থ কল্যাণ সম্পাদক:-ফরহাদ হাসান।
৯.সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক:-মুহাম্মাদ আজগর আলী।

বার্তা প্রেরক:-
এসএম.নুরুন নবী মীর।
তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক,
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
কাজিরহাট থানা শাখা।
২৫.০৭.২০২৬ইং

Address

থানা কাজির হাট জেলা বরিশাল
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজির হাট থানা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share