BNP Network Barishal -3

BNP Network Barishal -3 রাজনীতি হোক মানুষের সেবার জন্য নিয়োজিত

05/09/2026

বাঁশের সাঁকো থেকে স্থায়ী সেতুর দাবী এমপি..

মহান জাতীয় সংসদে দাবী তুলেন,আলহাজ্ব এ্যাড. জয়নুল আবেদীন এমপি,বরিশাল-৩ (মুলাদী বাবুগঞ্জ)।

সম্মানিত সভাপতি,স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি,ভাইস-চেয়ারম্যান বিএনপি'র।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতির সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ​ঢাকা...
03/09/2026

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতির সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

​ঢাকা, ০৩ সেপ্টেম্বর ২০২৬:
আজ ৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ সকাল ১১:০০ টায় জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জয়নুল আবেদীন, এমপি-এর সাথে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (EU) মাননীয় রাষ্ট্রদূত H.E. Michael Miller এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
​উক্ত সৌজন্য সাক্ষাতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডেলিগেশনের ফার্স্ট কাউন্সিলর Ms. Kamila Partyka, ফার্স্ট সেক্রেটারি Ms. Laura Cartanya Llach এবং প্রোগ্রাম ম্যানেজার Mr. Nurul Quader।

​বৈঠকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল মানব পাচার রোধ, সুশৃঙ্খল ও নিরাপদ অভিবাসন ব্যবস্থাপনা। দ্বিপাক্ষিক ও সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল উল্লেখ করেন যে, বাংলাদেশের বর্তমান সংসদ এবং স্থায়ী কমিটিগুলো অত্যন্ত গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করছে। মানব পাচার রোধ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে ইইউ বাংলাদেশের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করে।
​বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ইইউভুক্ত দেশগুলোতে দক্ষ জনশক্তি প্রেরণে বিশেষ সহযোগিতা চাওয়া হয়। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল 'রিটার্নি কেস ম্যানেজমেন্ট সিস্টেম' (RCMS)-এর প্রাতিষ্ঠানিক সহযোগিতার পাশাপাশি দক্ষ জনশক্তি গ্রহণ ও অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশের সাথে সহযোগিতা আরও বৃদ্ধি করার আশ্বাস প্রদান করেন।
​সংসদীয় কূটনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বৈঠকে মাননীয় রাষ্ট্রদূত বাংলাদেশের সংসদ সদস্যদের ইউরোপীয় পার্লামেন্ট পরিদর্শনের আমন্ত্রণ জানান। একই সাথে তিনি ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের বাংলাদেশ জাতীয় সংসদ সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

​বৈঠকে মাননীয় সভাপতি জয়নুল আবেদীন, এমপি উল্লেখ করেন যে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবাধিকার রক্ষায় বর্তমান সরকার ও জাতীয় সংসদ অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তিনি সম্প্রতি জাতীয় সংসদে উত্থাপিত ও কমিটিতে পরীক্ষাধীন "গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬" সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনগত সংস্কারের বিষয় তুলে ধরেন।

​ইউরোপীয় ইউনিয়নের মাননীয় রাষ্ট্রদূত H.E. Michael Miller মানবাধিকার রক্ষা, গণতান্ত্রিক প্রক্রিয়ার উন্নয়ন এবং নিরাপদ অভিবাসন খাতের সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি স্থায়ী কমিটির আইন পর্যালোচনা ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণে গৃহীত সাম্প্রতিক উদ্যোগসমূহের ভূয়সী প্রশংসা করেন।

​বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, যুগ্মসচিব নাসিমা খানম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খান এবং উপসচিব হাফিজ-আল-আসাদ উপস্থিত ছিলেন।

Advocate Zainul Abedin এমপি মহাদয়ের, বরিশাল-০৩ (মুলাদী-বাবুগঞ্জ) এ সফরের সময়সূচি।
30/08/2026

Advocate Zainul Abedin এমপি মহাদয়ের, বরিশাল-০৩ (মুলাদী-বাবুগঞ্জ) এ সফরের সময়সূচি।

মৃধারহাট সেতু নির্মাণ এর জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করছেন আলহাজ্ব এ্যাড. জয়নুল আবেদীন-এমপি,বরিশাল-৩ মুলাদী বাবুগঞ্জ।
15/08/2026

মৃধারহাট সেতু নির্মাণ এর জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করছেন আলহাজ্ব এ্যাড. জয়নুল আবেদীন-এমপি,বরিশাল-৩ মুলাদী বাবুগঞ্জ।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অপ্রতিরোধ্য কণ্ঠ...
15/08/2026

দেশনেত্রী বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনে রাজপথের আন্দোলন থেকে রাষ্ট্র পরিচালনা—সবক্ষেত্রেই তিনি রেখেছেন দূরদর্শী নেতৃত্বের স্বাক্ষর। শত প্রতিকূলতা ও দমন-পীড়নের মুখেও নিজের অবস্থানে অটল থেকে আপসহীন পথচলাই বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীকে পরিণত করেছে। আপসহীন নেত্রীর ৮২তম জন্মদিনে তার অম্লান স্মৃতির প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি...

তিনদিনের সফরে মুলাদী-বাবুগঞ্জ আসছেন,আলহাজ্ব এ্যাড. জয়নুল আবেদিন-এমপি,বরিশাল-৩।তার সফর সঙ্গী হিসেবে আসছেন,ছাত্রদল কেন্দ্র...
14/08/2026

তিনদিনের সফরে মুলাদী-বাবুগঞ্জ আসছেন,
আলহাজ্ব এ্যাড. জয়নুল আবেদিন-এমপি,বরিশাল-৩।

তার সফর সঙ্গী হিসেবে আসছেন,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.সালাউদ্দিন হিমেল ভাই,আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ড।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বরিশাল ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব Advoc...
02/08/2026

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বরিশাল ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব Advocate Zainul Abedin স্যারকে ফুলেল শুভেচ্ছা জানান মুলাদী উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব Md Kazi Kamal ভাই ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কগণ এবং মুলাদী উপজেলার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Address

Muladi-Babugong, Barishal/03
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP Network Barishal -3 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share