24/08/2026
তৃণমূল দায়িত্বশীলদের গণদাওয়াতের মাধ্যমে ইসলামী সমাজ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে: মাওলানা লুৎফর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার ১২ নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরীর চরবাড়ী আনোয়ার উদ্দীন জামে মসজিদে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন মুহাম্মাদ শাহীন মোল্লা এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মুহাম্মাদ কামাল সরদার।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা কাজী বেলাল।
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে আগামী ২০২৭-২৮ সেশনের জন্য ১২ নং ওয়ার্ডের নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মুহাম্মাদ শাহীন মোল্লা এবং সেক্রেটারি হিসেবে মুহাম্মাদ কামাল সরদার পুনরায় মনোনীত হন।
—
প্রচার বিভাগ
ইসলামী আন্দোলন বাংলাদেশ, ১২নং ওয়ার্ড
বরিশাল মহানগর