ইসলামের দাওয়াতে নিয়োজিত

ইসলামের দাওয়াতে নিয়োজিত ইসলামের দাওয়াতের কাজে নিয়োজিত!
এইখান?

Ya Rabbb😢♥️
15/07/2026

Ya Rabbb😢♥️

আমিন✨🤲
23/06/2026

আমিন✨🤲

দেরিতে হলে'ও আসবে'ইইই
23/06/2026

দেরিতে হলে'ও আসবে'ইইই

25/05/2026

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক

যথাসম্ভব এই দিনে আমল করার চেষ্টা করুন!
18/05/2026

যথাসম্ভব এই দিনে আমল করার চেষ্টা করুন!

😊
12/05/2026

😊

হুম এটাই উত্তম ইবাদত :)❤️‍🩹🌻
08/05/2026

হুম এটাই উত্তম ইবাদত :)❤️‍🩹🌻

12/03/2026

শবে কদরে চাইলে এই দোয়া গুলো পরতে পারেন!📣

1.📿সুবাহানআল্লাহ
2.📿আলহামদুলিল্লাহ
3.📿লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
4.📿আল্লাহু আকবর
5.📿আল্লাহুমা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ
6.📿আস্তাগফিরুল্লাহ
7.📿সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
8.📿লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
9.📿আল্লাহুমাগফিরলি

রমজানের শেষ দশকের ১০টি ‘গোল্ডেন আইডিয়া’রমজানের শেষ দশকের প্রতিটি রাত আমাদের জন্য রহমতের এক বিশাল সুযোগ। আল-কুরআনের ঘোষণা...
12/03/2026

রমজানের শেষ দশকের ১০টি ‘গোল্ডেন আইডিয়া’

রমজানের শেষ দশকের প্রতিটি রাত আমাদের জন্য রহমতের এক বিশাল সুযোগ। আল-কুরআনের ঘোষণা অনুযায়ী 'লাইলাতুল কদর' হলো হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে নিচে উল্লেখিত আমলগুলো করা গেলে তা আপনার আমলনামায় অশেষ পুণ্য যুক্ত করবে, ইনশাআল্লহ।

১. প্রতি রাতে অন্তত ৩ বার সূরা ইখলাস পাঠ করা
কদরের রাতে এটি পড়ার সৌভাগ্য হলে, তা হাজার মাসের চেয়েও বেশি সময় ধরে প্রতিদিন কুরআনের এক-তৃতীয়াংশ পড়ার সমতুল্য হবে।

দলিল: রসুলুল্লহ ﷺ বলেছেন: "তোমাদের কেউ কি এক রাতে কুরআনের এক-তৃতীয়াংশ পড়তে অক্ষম? ... সূরা ইখলাস হলো কুরআনের এক-তৃতীয়াংশ।" (সহীহ মুসলিম, হাদিস: ৮১১)

২. ১০০ আয়াত দিয়ে অন্তত ২ রাকাত কিয়ামুল লাইল (তাহাজ্জুদ) আদায় করা
কদরের রাতের এই সলাহ আপনাকে দীর্ঘকাল ধরে একনিষ্ঠ ইবাদতকারীদের কাতারভুক্ত করবে।

দলিল: রসুলুল্লহ ﷺ বলেছেন: "যে ব্যক্তি ১০০ আয়াত দিয়ে কিয়াম (সলাহ) আদায় করবে, সে ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হবে।" (সুনান আবু দাউদ, হাদিস: ১৩৯৮)

৩. সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করা
কদরের রাতে এটি পাঠ করা আপনার জন্য যথেষ্ট হবে।
• আরবি (শুরু): آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ
• উচ্চারণ: আমানার রসুলু বিমা উনযিলা ইলাইহি মির রব্বিহী ওয়াল মু'মিনূন...
(বি.দ্র: ফজিলত পেতে সূরা বাকারার ২৮৫ ও ২৮৬ নং আয়াত সম্পূর্ণ পড়তে হবে।)

দলিল: রসুলুল্লহ ﷺ বলেছেন: "যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়বে, তা তার জন্য যথেষ্ট হবে।" (সহীহ বুখারী, হাদিস: ৫০০৯)

৪. প্রতিদিন সামান্য কিছু হলেও দান করা
কদরের রাতের দান হাজার মাসের চেয়েও দীর্ঘ সময় ধরে নিয়মিত দান করার চেয়ে উত্তম।

দলিল: রসুলুল্লহ ﷺ বলেছেন: "যে ব্যক্তি হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণও দান করে... আল্লহ সেটি দাতার জন্য পাহাড়ের মতো বিশাল করে দেন।" (সহীহ বুখারী, হাদিস: ১৪১০)

৫. প্রতিদিন ১০০ বার তওহীদের যিকির করা
• আরবি: لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
• উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুওয়া 'আলা কুল্লি শাই'ইন কদির।

দলিল: রসুলুল্লহ ﷺ বলেছেন: যে ব্যক্তি এটি ১০০ বার পড়বে সে ১০টি গোলাম আজাদ করার সওয়াব পাবে এবং তার জন্য ১০০টি নেকি লেখা হবে ও ১০০টি গুনাহ মুছে ফেলা হবে। (সহীহ বুখারী, হাদিস: ৬৪০৩)

৬. সকল মুমিন নর-নারীর জন্য ক্ষমা প্রার্থনা করা
• আরবি: اللهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ
• উচ্চারণ: আল্লহুম্মাগফির লিলমু'মিনীনা ওয়াল মু'মিনাত।

দলিল: রসুলুল্লহ ﷺ বলেছেন: "যে ব্যক্তি মুমিন নর-নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, আল্লহ তাকে প্রত্যেক মুমিনের বিনিময়ে একটি করে নেকি দেবেন।" (তাবারানী; সহীহ আল-জামি, হাদিস: ৬০২৬)

৭. প্রতিদিন ১০০ বার 'সুবহানাল্লহ' পাঠ করা
• আরবি: سُبْحَانَ اللهِ
• উচ্চারণ: সুবহানাল্লহ।

দলিল: রসুলুল্লহ ﷺ বলেছেন: "তোমাদের কেউ কি প্রতিদিন ১০০০ নেকি অর্জন করতে অক্ষম? তোমরা ১০০ বার সুবহানাল্লহ পড়ো, এতে ১০০০ নেকি লেখা হবে অথবা ১০০০ গুনাহ মাফ করা হবে।" (সহীহ মুসলিম, হাদিস: ২৬৯৮)

৮. বিশেষ এই তাসবীহটি পাঠ করা
• আরবি: سُبْحَانَ اللهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ
• উচ্চারণ: সুবহানাল্লহিল 'আযীমি ওয়া বিহামদিহী।

দলিল: রসুলুল্লহ ﷺ বলেছেন: "যে ব্যক্তি 'সুবহানাল্লহিল আজীম ওয়া বিহামদিহি' বলবে, জান্নাতে তার জন্য একটি খেজুর গাছ রোপণ করা হবে।" (জামে আত-তিরমিযী, হাদিস: ৩৪৬৪)

৯. প্রতিদিন দরুদ শরীফ পাঠ করা
• আরবি: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ
• উচ্চারণ: আল্লহুম্মা সল্লি 'আলা মুহাম্মাদিন ওয়া 'আলা আলি মুহাম্মাদ।

দলিল: রসুলুল্লহ ﷺ বলেছেন: "যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লহ তার ওপর ১০ বার রহমত বর্ষণ করবেন।" (সহীহ মুসলিম, হাদিস: ৪০৮)

১০. অন্যকে কল্যাণের পথে আহ্বান করা
এই বার্তাটি প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন। আপনার মাধ্যমে কেউ আমল করলে আপনিও সওয়াবের অংশীদার হবেন।

দলিল: রসুলুল্লহ ﷺ বলেছেন: "যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায়, সে ওই কাজ সম্পাদনকারীর সমান সওয়াব পাবে।" (সহীহ মুসলিম, হাদিস: ১৮৯৩)

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামের দাওয়াতে নিয়োজিত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category