16/05/2026
লেখা পাঠান 📝
“জুইতা” ম্যাগাজিনের জন্য লেখা আহ্বান 📢
“জুইতা” জুলাই, ইনসাফ ও তারুণ্যের চেতনা থেকে নাম নেওয়া ঝালকাঠির তরুণদের সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক মুখপত্র। ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের প্রকাশনায় আমাদের প্রথম সংখ্যার কাজ এগিয়ে চলছে।
আমরা চাই, ঝালকাঠির তরুণদের চিন্তা, অনুভূতি, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ও সময়ের অভিজ্ঞতা এক মলাটে সংরক্ষিত হোক। একজন পাঠক থেকে নতুন লেখক তৈরি হোক, গড়ে উঠুক মেধা, মনন ও সাংস্কৃতিক জাগরণের একটি ইতিবাচক প্ল্যাটফর্ম।
যেসব বিভাগে লেখা পাঠানো যাবে :
•শিশু কিশোর
(শিশুতোষ গল্প, ছড়া, কবিতা, শিক্ষণীয় অভিজ্ঞতা ও কিশোরদের সৃজনশীল লেখা)
•মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান
(মুক্তিযুদ্ধের ইতিহাস, জুলাইয়ের অভিজ্ঞতা, শহীদদের স্মৃতি, সংগ্রাম, তরুণদের ভূমিকা ও নতুন বাংলাদেশের ভাবনা)
•শহীদ বীর ওসমান হাদি
(স্মৃতিকথা, আদর্শ, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অবদান নিয়ে লেখা)
•সাহিত্য ও সংস্কৃতি
(কবিতা, ছোটগল্প, অনুগল্প, প্রবন্ধ, আলোকচিত্র, সাংস্কৃতিক আন্দোলন ও শিল্পভাবনা)
•ঝালকাঠির ঐতিহ্য ও সম্ভাবনা
(স্থানীয় ইতিহাস, লোকঐতিহ্য, গুণী ব্যক্তিত্ব, পর্যটন, শিক্ষা, অর্থনীতি ও তরুণদের উদ্যোগ)
•মুক্তচিন্তা
(ব্যক্তিগত অনুভূতি, ভ্রমণকাহিনি, স্মৃতিচারণ, সমসাময়িক ভাবনা ও মানবিক অভিজ্ঞতা)
লেখা পাঠানোর ক্ষেত্রে কিছু অনুরোধঃ
•মৌলিক ও নিজস্ব লেখা পাঠানোর চেষ্টা করুন
• অপ্রয়োজনীয় কটূক্তি, বিদ্বেষ বা বিভাজনমূলক ভাষা পরিহার করুন
• ছোট ও পাঠযোগ্য লেখাকে অগ্রাধিকার দেওয়া হবে
• কবিতা, গল্প বা প্রবন্ধের সাথে লেখকের নাম, পরিচয় ও যোগাযোগ যুক্ত করুন
• আলোকচিত্র বা শিল্পকর্ম পাঠালে সংক্ষিপ্ত ক্যাপশন যুক্ত করতে হবে
📩 লেখা পাঠানোর ই-মেইলঃ
[email protected]
শেষ সময়ঃ ১০ জুন ২০২৬
ঝালকাঠির তরুণদের মেধা, মনন, সৃজনশীলতা ও শুভকামনা নিয়ে “জুইতা”-র এই যাত্রায় পাশে থাকার আহ্বান রইলো 🤝
#জুইতা #ঝালকাঠী #ম্যাগাজিন #ঝালকাঠিইনসাফমঞ্চ #ইনসাফযুবপাঠাগার