ছায়া

ছায়া একটি অরাজনৈতিক সংগঠন।
আশ্রয় যেখানে নিস্বার্থ।

আমার রক্তে যদি বাঁচে একটি প্রাণ, তবেই সার্থক এই জীবন!বাবার অসুস্থতায় পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আজ ছায়া'র মাধ্যমে এ...
10/04/2026

আমার রক্তে যদি বাঁচে একটি প্রাণ, তবেই সার্থক এই জীবন!

বাবার অসুস্থতায় পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আজ ছায়া'র মাধ্যমে এক লড়াকু বাবার জন্য রক্ত দান করতে পেরে আমরা গর্বিত। রোগীর দ্রুত সুস্থতা কামনা করছি।

​ছায়া—সব সময় মানবতার পাশে। 🤝

মানবসেবায় নিয়োজিত আমরা।

#দ্বায়িত্ব #ছায়া

মানবতার সেবায় ছায়া'র একঝাঁক কান্ডারি! ✨এক চিলতে হাসি আর সুশীতল ছায়া ছড়িয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে আমাদের পথচলা। সে...
05/04/2026

মানবতার সেবায় ছায়া'র একঝাঁক কান্ডারি! ✨

এক চিলতে হাসি আর সুশীতল ছায়া ছড়িয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে আমাদের পথচলা। সেই পথকে আরও সুশৃঙ্খল এবং গতিশীল করতে 'ছায়া' পরিবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব বুঝে নিয়েছেন আমাদের একঝাঁক নিবেদিতপ্রাণ সদস্য।

সংগঠনের নীতি ও আদর্শ মেনে তাঁরা তাঁদের মেধা ও শ্রম দিয়ে আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখবেন—এটাই আমাদের বিশ্বাস।
আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা গড়ে তুলি এক মানবিক পৃথিবী।

মানবসেবায় নিয়োজিত আমরা।

#ছায়া #দ্বায়িত্ব

হাসুক বাবা, শীতল হোক ধরা- 'ছায়া'র এক ক্ষুদ্র প্রয়াস।হঠাৎ করেই আমাদের সাথে এই অসহায় বাবার সাথে দেখা। ওনার স্ত্রী মারা গেছ...
05/04/2026

হাসুক বাবা, শীতল হোক ধরা- 'ছায়া'র এক ক্ষুদ্র প্রয়াস।

হঠাৎ করেই আমাদের সাথে এই অসহায় বাবার সাথে দেখা। ওনার স্ত্রী মারা গেছেন। একমাত্র ছেলের (দিনমজুর) কাছেই থাকেন। উনি ভিক্ষা করেই ছেলের পাশে দাঁড়ানোর প্রয়াস করেন। ওনার বাসায় বাজার ছিলোনা। ছায়া পরিবার থেকে এই অসহায় বাবাকে কিছু বাজার উপহার হিসেবে দেয়া হয়েছে।

Try to extend your hand, it will spread smile definitely.

মানবসেবায় নিয়োজিত আমরা।

#ছায়া

মানবিকতার পথে একঝাঁক নতুন প্রাণ! ✨​এক চিলতে হাসি ফোটানোর অঙ্গীকার নিয়ে এগিয়ে চলছে আমাদের 'ছায়া' । আমাদের এই যাত্রাকে আরও...
04/04/2026

মানবিকতার পথে একঝাঁক নতুন প্রাণ! ✨

​এক চিলতে হাসি ফোটানোর অঙ্গীকার নিয়ে এগিয়ে চলছে আমাদের 'ছায়া' । আমাদের এই যাত্রাকে আরও শক্তিশালী করতে আজ আমাদের সাথে যুক্ত হলেন একঝাঁক উদ্যমী ও প্রাণবন্ত তরুণ।

​মানবিকতার এই মিছিলে নতুন সদস্যদের জানাই উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি, আপনাদের মেধা, শ্রম আর একনিষ্ঠতা 'ছায়া' পরিবারকে পৌঁছে দেবে এক অনন্য উচ্চতায়। ​আসুন, সবাই মিলে গড়ে তুলি এক সুন্দর ও মানবিক আগামী।

মানবসেবায় নিয়োজিত আমরা।

​স্বাগতম, ছায়া পরিবারে!

31/03/2026

ছায়া'র সাথে কাজ করতে চান?
Feel free to inbox.

26/03/2026

দয়া করে যারা ঈদের ছুটি শেষ করে নিজ নিজ কর্মক্ষেত্রে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাচ্ছেন, সবাই আয়াতুল কুরসি পড়ে গাড়িতে উইঠেন। সর্বোচ্চ সাবধানতা অবলম্বন কইরেন!!

ঈদটা আমরা আমাদের সাধ্যের মধ্যে থেকে সবার মধ্যে ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছিলাম। অনেকের ফিতরা'র টাকা ছিলো। ছায়া পরিবার ঈদের আ...
26/03/2026

ঈদটা আমরা আমাদের সাধ্যের মধ্যে থেকে সবার মধ্যে ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছিলাম। অনেকের ফিতরা'র টাকা ছিলো। ছায়া পরিবার ঈদের আগেই অসহায় মানুষদের কাছে উপহার পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ।

আপনিও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন।

মানবসেবায় নিয়োজিত আমরা।

#ছায়া

ঈদ মোবারক। 🌙
20/03/2026

ঈদ মোবারক। 🌙

ঈদটা হোক সবার জন্য রঙিন। আলহামদুলিল্লাহ ছায়া পরিবার এক বৃদ্ধ মাকে ঈদের বাজার সামগ্রী উপহার হিসেবে পৌঁছে দিয়েছে। এছাড়াও অ...
19/03/2026

ঈদটা হোক সবার জন্য রঙিন।

আলহামদুলিল্লাহ ছায়া পরিবার এক বৃদ্ধ মাকে ঈদের বাজার সামগ্রী উপহার হিসেবে পৌঁছে দিয়েছে। এছাড়াও অসহায় বাবা, ভাইদের কাছে ঈদ উপলক্ষে নতুন পোশাক পৌঁছে দিয়েছে।

চাইলে আপনিও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। আসুন ঈদের আনন্দটাকে সবাই মিলে পৌঁছে দেই অসহায় মানুষদের দারপ্রান্তেও।

মানবসেবায় নিয়োজিত আমরা।

#ছায়া

অসহায় পরিবারে ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার অঙ্গীকার! 🌙✨'ছায়া' পরিবারের পক্ষ থেকে আমরা এ বছর কিছু সুবিধাবঞ্চিত পরিবারের জন্য '...
17/03/2026

অসহায় পরিবারে ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার অঙ্গীকার! 🌙✨

'ছায়া' পরিবারের পক্ষ থেকে আমরা এ বছর কিছু সুবিধাবঞ্চিত পরিবারের জন্য 'ঈদের বাজার' উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনিও শামিল হতে পারেন। আপনার সামান্য সহযোগিতা একটি পরিবারের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে পারে বহুগুণ।

​আসুন, সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং ছড়িয়ে দিই ঈদের প্রকৃত শিক্ষা।

মানবসেবায় নিয়োজিত আমরা।

#ছায়া

ঈদের আনন্দ হোক সবার— ছড়িয়ে পড়ুক ভালোবাসার 'ছায়া '! 🌙✨ঈদ হোক সবার জন্য। আপনার সামান্য অংশগ্রহণের মাধ্যমেই হয়তো আমরা আমাদে...
16/03/2026

ঈদের আনন্দ হোক সবার— ছড়িয়ে পড়ুক ভালোবাসার 'ছায়া '! 🌙✨

ঈদ হোক সবার জন্য। আপনার সামান্য অংশগ্রহণের মাধ্যমেই হয়তো আমরা আমাদের সমাজের অসহায় মানুষদের কাছে ঈদ পৌঁছে দিতে পারবো। আজ বৃষ্টি হচ্ছে। আবহাওয়া নাতিশীতোষ্ণ। আজকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। আসুন এই লাইলাতুল কদর এর দিনে আমরা একটা উত্তম কাজে শরিক হই।

এই রমজান শেষ হোক একটা শান্তির কাজের মাধ্যমেই।

মানবসেবায় নিয়োজিত আমরা।

​ #ছায়া

Address

Babuganj
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when ছায়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category