জেলা প্রশাসন বরিশাল

জেলা প্রশাসন বরিশাল জেলা প্রশাসনের কর্মকান্ড জনগনকে অবহিত করার প্রয়াসে এই পেজটি পরিচালিত হচ্ছে।

27/06/2020
16/05/2020
15/05/2020

স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনার পরামর্শ জেলা প্রশাসকের। অন্যথায় প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করবে জেলা প্রশাসন।

15/05/2020

স্বাস্থ্যবিধি তদারকিতে পরিচালিত মোবাইল কোর্ট। স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় অর্থদণ্ড।

15/05/2020

আগামীকাল ১৬ মে তারিখে পবিত্র মাহে রমজান উপলক্ষে টিসিবির খোলাবাজারে পণ্য বিক্রির স্থানসমূহঃ
১। কাউনিয়া টেক্সটাইল মাঠ, ওয়ার্ড- ০১
২। দত্তের হাট, চৈতপুর, ওয়ার্ড-২৮
৩। নব আদর্শ স্কুল, ওয়ার্ড-১৫
৪। বরিশাল সিটি কলেজ মাঠ, সদর রোড, ওয়ার্ড-১৭
৫। কাজী পাড়া জামে মসজিদ, আলেকান্দা, ওয়ার্ড-১৪
৬। মানিক মিয়া মহিলা কলেজ মাঠ, ওয়ার্ড-১২
৭। পশ্চিম রুপাতলী আদর্শ প্রাথমিক স্কুল মাঠ, ওয়ার্ড-২৫
৮। বঙ্গবন্ধু উদ্যান, ওয়ার্ড-১০
৯। পশ্চিম ইছাকাঠি হাজী আবাসন মাঠ, কাশিপুর, ওয়ার্ড-২৯
১০। আসমত আলী মাস্টার স্কুল মাঠ, ওয়ার্ড-০৭
১১। এ, কে স্কুল মাঠ, গীর্জা মহল্লা, ওয়ার্ড-০৯

# টিসিবির ট্রাকে চিনি, ডাল, পেঁয়াজ ও সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে।
#সবাইকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পণ্যক্রয়ের অনুরোধ রইল।

15/05/2020

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত মোবাইল কোর্ট।

15/05/2020

স্বাস্থ্যবিধি তদারকিতে পরিচালিত মোবাইল কোর্ট।

14/05/2020

আজ থেকে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণ এর জন্য মার্কেটে থাকবে জেলা প্রশাসন বরিশালের মনিটরিং টিম। আপনি নিচের শর্তগুলো মেনে মার্কেটে আসবেন কিনা চিন্তা করুন!

শর্তসমূহঃ

১. ক্রেতা ও বিক্রেতা উভয়কে সরকার ঘোষিত সকল প্রকার স্বাস্থ্যবিধি শতভাগ পালন করতে হবে।

২.একই পরিবারের একাধিক সদস্য একত্রে মার্কেটে আসবেন না এবং সর্বোচ্চ দুই (০২) ঘণ্টার বেশি অবস্থান করবেন না।

৩.দোকানদারদের স্বাস্থ্যবিধি সংশ্লিষ্ট সকল সরঞ্জামাদি রাখতে হবে।

৪.শিশু ও বয়স্কদের নিয়ে মার্কেটে আসবেন না।

৫.কেনাকাটার জন্য বাইরে অবস্থানকালীন সার্বক্ষণিক মাস্ক পরিধান করতে হবে।

৬দোকান-পাট ও শপিংমলসমূহে ক্রেতা হিসেবে বিক্রেতার সাথে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।কোনোভাবেই ভিড় করে দোকানে প্রবেশ করা যাবে না।

৭. প্রতিটি দোকান/শপিংমলে প্রবেশের ক্ষেত্রে দোকানদার/শপিংমল কর্তৃপক্ষের রক্ষিত ব্যবস্থা হতে হাত ধুয়ে/হ্যান্ড স‍্যানিটাইজার ব্যবহার করে প্রবেশ করতে হবে।

৮.করোনা সংক্রমণের লক্ষণ আছে এরকম কোন ব্যক্তি কোনোভাবেই দোকান/শপিংমল এলাকায় আসতে পারবেন না।

৯. সকাল ১০ টার পূর্বে কোনো ক্রেতা দোকান/শপিংমল এলাকায় প্রবেশ করতে পারবেন না।

১০.বিকাল ৪ টার পূর্বে কেনাকাটা শেষ করে দোকান/শপিংমল এলাকা ত্যাগ করতে হবে।

১১.দ্রুততার সাথে প্রয়োজনীয় কেনাকাটা শেষ করে দোকান/শপিংমল এলাকা ত্যাগ করবেন।অযথা ঘোরাঘুরি করা যাবে না।

১২.কেনাকাটা নিজ এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।নিজ এলাকায় বাহিরে অন্য এলাকায় কেনাকাটার জন্য যাওয়া যাবে না।

উপরোক্ত যে কোনো বিষয়ে ব্যত্যয় ঘটলে দোকানদার এবং ক্রেতা উভয়কে মোবাইল কোর্ট এর অধীনে জেল/ জরিমানার সম্মুখীন হতে হবে।

আদেশক্রমে -
জেলা প্রশাসক, বরিশাল।

গণপরিবহন আগামী ৩০ মে ২০২০ তারিখ পর্যন্ত বন্ধ থাকা প্রসঙ্গে।
14/05/2020

গণপরিবহন আগামী ৩০ মে ২০২০ তারিখ পর্যন্ত বন্ধ থাকা প্রসঙ্গে।

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when জেলা প্রশাসন বরিশাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জেলা প্রশাসন বরিশাল:

Share