বরগুনা তথ্য সেবা

বরগুনা তথ্য সেবা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বরগুনা তথ্য সেবা, Public Service, Barisal.

গুগল প্লে স্টোরে "বরগুনা তথ্য সেবা" লিখে সার্চ করলেই "বরগুনা তথ্য সেবা" মোবাইল অ্যাপ টি পাওয়া যাবে। এই Logo দেখে ডাউনলোড করে ইন্সটল করুন এবং রিভিউ দিতে ভুলবেন না। বরগুনা জেলার মানুষের কল্যাণে অ্যাপ টি সবার কাছে বেশি বেশি শেয়ার করুন।

"বরগুনা তথ্য সেবা" অ্যাপপ্লে স্টোর থেকে এখনই ইন্সটল করুন এবং নিজ স্বার্থেই আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করুন। প্লে স্টো...
15/09/2026

"বরগুনা তথ্য সেবা" অ্যাপ
প্লে স্টোর থেকে এখনই ইন্সটল করুন এবং নিজ স্বার্থেই আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করুন।

প্লে স্টোরে আপনার মুল্যবান রিভিউ দিতে ভুলবেন না।

App Link:
https://play.google.com/store/apps/details?id=com.purified_bargunaseba.bargunatotthoseba

📢 নিয়োগ বিজ্ঞপ্তি 🏥আমতলী আধুনিক চক্ষু হাসপাতালে ৫টি পদে মোট ৯ জন নিয়োগ দেওয়া হবে।📮 আবেদন পাঠানোর ঠিকানা:আমতলী আধুনিক চক্...
09/09/2026

📢 নিয়োগ বিজ্ঞপ্তি 🏥
আমতলী আধুনিক চক্ষু হাসপাতালে ৫টি পদে মোট ৯ জন নিয়োগ দেওয়া হবে।

📮 আবেদন পাঠানোর ঠিকানা:
আমতলী আধুনিক চক্ষু হাসপাতাল, এ.কে. স্কুল চৌরাস্তা সংলগ্ন, আমতলী, বরগুনা।

📅 আবেদনের সময়সীমা: ১৫–৩০ সেপ্টেম্বর ২০২৬

📞 যোগাযোগ: ০১৩৩৪-৯৩৯৯৬৬, ০১৩৩৪-৯৩৯৯৬৩

বরগুনায় শুরু হচ্ছে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপবরগুনা প্রতিনিধি: আইজিপির নির্দেশক্রমে বরগুনায় প্রথমবারের মতো “...
31/08/2026

বরগুনায় শুরু হচ্ছে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

বরগুনা প্রতিনিধি: আইজিপির নির্দেশক্রমে বরগুনায় প্রথমবারের মতো “১ম কমিউনিটি পুলিশ কাবাডি: চ্যাম্পিয়নশিপ-২০২৬” আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত জেলার প্রতিটি থানায় নতুন কমিউনিটি পুলিশিং কমিটির সহায়তায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। থানা, জেলা/মেট্রো ক্রাইম বিভাগ, রেঞ্জ/মেট্রোপলিটন ও জাতীয় পর্যায়ে মোট চার ধাপে এ প্রতিযোগিতা হবে।

প্রতিযোগিতায় ২০ বছরের কম বয়সী নারী ও পুরুষ খেলোয়াড়রা অংশ নিতে পারবেন। খেলোয়াড়দের সংশ্লিষ্ট ইউনিয়ন, থানা বা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সর্বোচ্চ ওজন ৮০ কেজি নির্ধারণ করা হয়েছে। প্রতিটি দলে ১২ জন খেলোয়াড়, একজন কোচ ও একজন ম্যানেজারসহ মোট ১৪ জন সদস্য থাকবেন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অনুমোদিত আইন অনুযায়ী ২০+৫+২০ মিনিট সময়ে ম্যাচ অনুষ্ঠিত হবে।

নবম পে-স্কেল অনুযায়ী নতুন বেতন কাঠামো
31/08/2026

নবম পে-স্কেল অনুযায়ী নতুন বেতন কাঠামো

05/08/2026

বরগুনা স্টেডিয়াম অধিকতর উন্নয়ন ও ডরমিটরি ভবন নির্মান প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রকল্প ব্যয় প্রায় ২৫ কোটি টাকা

একটা ছোট্ট স্বপ্ন থেকে শুরু হয়েছিল... ❤️আজ সেই স্বপ্ন ব্যবহার করছেন ৬,০০০+ বরগুনার মানুষ! আলহামদুলিল্লাহ!বরগুনার মানুষের...
02/08/2026

একটা ছোট্ট স্বপ্ন থেকে শুরু হয়েছিল... ❤️
আজ সেই স্বপ্ন ব্যবহার করছেন ৬,০০০+ বরগুনার মানুষ! আলহামদুলিল্লাহ!

বরগুনার মানুষের জন্য একটা ডিজিটাল সহকারী বানানোর চেষ্টা ছিল শুধু, আজ সেটাই হয়ে উঠেছে হাজারো মানুষের ভরসা।

বরগুনা তথ্য সেবা অ্যাপে এক ক্লিকেই পাবেন:

📞 বরগুনার সকল জরুরি সেবার নাম্বার
🏥 হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও ডাক্তারের তথ্য
🚌 বাসের তালিকা ও কাউন্টার নাম্বার
🏨 আবাসিক হোটেল ও রেস্টুরেন্টের তথ্য
🔥 ফায়ার সার্ভিস, পুলিশ, বিদ্যুৎ অফিসের নাম্বার
🩸 রক্ত দাতা ও আরও অসংখ্য তথ্য

আপনার একটু ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি।

যদি অ্যাপটি আপনার একটুও কাজে এসে থাকে, তাহলে Play Store-এ একটি 5⭐ রিভিউ দিয়ে আমাদের পাশে থাকুন। আপনার ১০ সেকেন্ডের একটি রিভিউ, আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা এবং নতুনদের জন্য ভরসার জায়গা।

👉 Play Store-এ "বরগুনা তথ্য সেবা" লিখে সার্চ করুন অথবা লিংকে ক্লিক করুন:
https://play.google.com/store/apps/details?id=com.purified_bargunaseba.bargunatotthoseba

আপনাদের ভালোবাসা ও দোয়ায় আমরা ৬,০০০ থেকে ৬,০০০০০ এ যাবো ইনশাআল্লাহ। ❤️

#বরগুনা #বরগুনা_তথ্য_সেবা

নিয়োগ বিজ্ঞপ্তিব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং-এর বরগুনা সদর ও তালতলী আউটলেটের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে যোগ্য, সৎ, ...
31/07/2026

নিয়োগ বিজ্ঞপ্তি

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং-এর বরগুনা সদর ও তালতলী আউটলেটের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে যোগ্য, সৎ, কর্মঠ ও উদ্যমী জনবল নিয়োগ করা হবে।

১. কাস্টমার সার্ভিস অফিসার (Customer Service Officer - CSO)
পদসংখ্যা: ৪ জন
(বরগুনা সদর আউটলেটে ২ জন এবং তালতলী আউটলেটে ২ জন)
দায়িত্ব:
গ্রাহকদের এজেন্ট ব্যাংকিং সংক্রান্ত সকল ধরনের সেবা প্রদান। হিসাব খোলা, নগদ জমা ও উত্তোলন, টাকা স্থানান্তর, ইউটিলিটি বিল গ্রহণসহ অন্যান্য ব্যাংকিং সেবা প্রদান।
গ্রাহকের তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও সংরক্ষণ।
দৈনিক লেনদেনের হিসাব সংরক্ষণ ও রিপোর্ট প্রস্তুত করা।
গ্রাহকদের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা।

যোগ্যতা:
ন্যূনতম স্নাতক/সমমান পাশ।
কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বাংলা ও ইংরেজিতে যোগাযোগের সক্ষমতা থাকতে হবে।
ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা এনজিওতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

২. মাঠ কর্মী (Field Officer)
পদসংখ্যা: একাধিক
দায়িত্ব:
নতুন গ্রাহক সংগ্রহ এবং আমানত বৃদ্ধিতে কাজ করা।
এজেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া। গ্রাহকদের নিয়মিত ফলো-আপ ও সেবা নিশ্চিত করা। নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করা।

যোগ্যতা:
ন্যূনতম এইচএসসি/সমমান পাশ। মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। মোটরসাইকেল চালাতে পারলে এবং নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল:
ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং, বরগুনা সদর আউটলেট।
ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং, তালতলী আউটলেট।

বেতন ও সুযোগ-সুবিধা:
আকর্ষণীয় বেতন।
কর্মদক্ষতার ভিত্তিতে ইনসেনটিভ।
প্রশিক্ষণের সুযোগ।
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।
যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ।

আবেদন পদ্ধতি:
আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV), শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংশ্লিষ্ট আউটলেটের ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ:
১০ আগস্ট ২০২৬

যোগাযোগ ও সিভি পাঠানোর ঠিকানা:
বরগুনা সদর আউটলেট
📧 [email protected]

তালতলী আউটলেট
📧 [email protected]

বিঃ দ্রঃ
শুধুমাত্র প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো আবেদন গ্রহণ বা বাতিল করার এবং নিয়োগ প্রক্রিয়ার যেকোনো অংশ পরিবর্তন, সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

 #শোক_সংবাদবরগুনা -২ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য জনাব মোঃ গোলাম সরোয়ার হিরু ঢাকার  বারডেম হাসপাতালে শারীরিক গুরুতর অবস...
28/07/2026

#শোক_সংবাদ
বরগুনা -২ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য জনাব মোঃ গোলাম সরোয়ার হিরু ঢাকার বারডেম হাসপাতালে শারীরিক গুরুতর অবস্থায় চিকিৎসা নেয়া কালীন অদ্য ২৮ জুলাই ২০২৬ ইং তারিখ দিবাগত রাত ১:৩০ টার সময় আইসিইউতে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহ অইন্না ইলাইহি রাজিউন)।

প্রথম জানাজা আগামীকাল সকাল ১০টার সময় পাথরঘাটা জিয়া মাঠে ও দ্বিতীয় জানাজা সকাল ১১টার সময় কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

তালতলীতে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ, রাখাইন সংস্কৃতি চর্চা কেন্দ্র স্থাপনের উদ্যোগতালতলী প্রতিনিধি: বরগুনার তাল...
27/07/2026

তালতলীতে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ, রাখাইন সংস্কৃতি চর্চা কেন্দ্র স্থাপনের উদ্যোগ

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় গ্রাম পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণে দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। গত সোমবার (২৭ জুলাই ২০২৬) উপজেলা সফরে এসে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও বাইসাইকেল বিতরণ করেন। একই দিনে তিনি রাখাইন সংস্কৃতি চর্চা কেন্দ্র স্থাপনের সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন। জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সাতটি ইউনিয়নের ৬৯ জন গ্রাম পুলিশের মধ্যে পোশাক ও বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তালতলী, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি), জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনা ও স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক বলেন, “এই বাইসাইকেলের মাধ্যমে গ্রাম পুলিশদের টহল ও অন্যান্য কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। এর ফলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।” তিনি গ্রাম পুলিশদের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। একই দিনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রণীত তিন বছর মেয়াদি অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে তালতলী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক মর্যাদা উন্নয়নে একটি রাখাইন সংস্কৃতি চর্চা কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসক তালতলী উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাখাইন পল্লীসংলগ্ন খালি জায়গা সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সেখানে রাখাইন সংস্কৃতি চর্চা কেন্দ্র স্থাপনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসনের এই দুটি উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন গ্রাম পুলিশের কার্যক্ষমতা ও জননিরাপত্তা জোরদার হবে, অন্যদিকে রাখাইন সম্প্রদায়ের সংস্কৃতি সংরক্ষণ, বিকাশ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

বরগুনায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন: জেলা প্রশাসকের আহ্বান- 'একটি গাছ একটি প্রাণ'পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ব...
27/07/2026

বরগুনায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন: জেলা প্রশাসকের আহ্বান- 'একটি গাছ একটি প্রাণ'

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বরগুনা গড়ে তোলার প্রত্যয়ে বরগুনায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’।

বরগুনা প্রতিনিধি: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে মেলার উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। আগামী ২ আগস্ট পর্যন্ত চলবে এ মেলা। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “একটি গাছ একটি প্রাণ।” জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় জেলা বরগুনায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তিনি সবাইকে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে সবুজ ও সুন্দর বরগুনা গড়ে তোলার আহ্বান জানান তিনি -

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলিউল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার তন্ময় বিশ্বাস, উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহিদুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি আবদুর শাকুর এবং নার্সারি মালিক মোস্তাকিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারিক বিন আনসারী সুমন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় খাল পুনঃখননসহ পরিবেশ সংরক্ষণের নানা উদ্যোগের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও বেগবান করতে হবে। একই সঙ্গে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করেন তারা। মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। আয়োজকদের আশা, সপ্তাহব্যাপী এ মেলা বৃক্ষরোপণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং জেলার সবুজায়ন কর্মসূচিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Address

Barisal
8700

Telephone

+8801978662915

Website

Alerts

Be the first to know and let us send you an email when বরগুনা তথ্য সেবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বরগুনা তথ্য সেবা:

Shortcuts

Share

Category