ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র

  • Home
  • Bangladesh
  • Barisal
  • ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র

ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, Library, Thana More, Jhalakathi Sadar, Jhalakathi, Barisal.

১৯ জুলাই । মাদরাসা প্রতিরোধ দিবস২০২৪ সালের ১৯ জুলাই বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসার শিক্ষার্থীরা অনেক গুরুত্বপূর...
19/07/2026

১৯ জুলাই । মাদরাসা প্রতিরোধ দিবস

২০২৪ সালের ১৯ জুলাই বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসার শিক্ষার্থীরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দেশের বিভিন্ন স্থানে যখন আন্দোলনকারীদের স্বৈরাচার হাসিনার খু'নি বাহিনী নির্বিচারে গু'লি করে পাখির মতো মে'রে ফেলছিলো, তখন কওমি ও আলিয়া - উভয় ধারার বহু মাদরাসার শিক্ষার্থী রাজপথে নেমে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন।

এই দিনে অনেক মাদরাসা শিক্ষার্থী আহত হন এবং অনেক ভাই শহীদও হন। তাদের আত্মত্যাগ জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

আল্লাহ আমাদের শহীদ ভাইদের জান্নাতুল ফেরদৌস দান করুন আর স্বৈরাচার এবং তার দোসরদের জাহান্নাম এর নিম্নস্থানে নিক্ষেপ করুন।

#ইনসাফযুবপাঠাগারওসাংস্কৃতিকচর্চাকেন্দ্র

১৮ জুলাই ২০২৪ - প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে২০২৪ সালের ১৮ জুলাই দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার...
18/07/2026

১৮ জুলাই ২০২৪ - প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে

২০২৪ সালের ১৮ জুলাই দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী মৃত্যু ভয়কে অস্বীকার করে রাজপথে নেমে এসেছিলেন। তাদের কণ্ঠে ছিল বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ এবং একটি স্বাধীন, ন্যায়ভিত্তিক ও সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন।

যখন আন্দোলন দমনের চেষ্টা চলছিল, যখন সংঘর্ষ ও সহিংসতা দেশের মানুষকে আতঙ্কিত করছিল, তখন শিক্ষার্থীদের অদম্য সাহস জাতিকে নতুন আশা দেখিয়েছিল।

আজ আমরা দোয়া ও ভালোবাসায় স্মরণ করি জুলাই আন্দোলনের সকল শহীদদেরকে। শ্রদ্ধা জানাই আহত, নির্যাতিত ও সংগ্রামী প্রতিটি মানুষকে, যাদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আসুন, আমরা শপথ করি - বৈষম্যহীন, ইনসাফভিত্তিক, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠনের সংগ্রামে সত্য, ন্যায় এবং মানবিক মর্যাদার পক্ষে অবিচল থাকব।

বাংলাদেশ আমাদের সবার, এর স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার দায়িত্বও আমাদের সবার।

#ইনসাফযুবপাঠাগারওসাংস্কৃতিকচর্চাকেন্দ্র

আজ ১৬ জুলাই, ঐতিহাসিক 'জুলাই শহীদ দিবস'।দেশকে ফ্যাসিবাদমুক্ত করার সংগ্রামে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথে যার...
16/07/2026

আজ ১৬ জুলাই, ঐতিহাসিক 'জুলাই শহীদ দিবস'।

দেশকে ফ্যাসিবাদমুক্ত করার সংগ্রামে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথে যারা অকাতরে নিজেদের জীবন উৎসর্গ করেছেন হে আল্লাহ, আপনি তাঁদের শাহাদাত কবুল করে নিন এবং তাঁদের সর্বোচ্চ মর্যাদা দান করুন।

হে আল্লাহ, শহীদদের পরিবারকে ধৈর্য ও সান্ত্বনা দান করুন, আহতদের দ্রুত সুস্থতা দান করুন এবং আমাদের সবাইকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে অবিচল থাকার তাওফিক দিন।

হে আল্লাহ, আমাদের জাতিকে বিভেদ ও হিংসা থেকে রক্ষা করুন। পারস্পরিক ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য অটুট রাখার তাওফিক দান করুন। আমাদের প্রিয় বাংলাদেশকে শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে পরিচালিত করুন।

আমীন।

#ইনসাফযুবপাঠাগারওসাংস্কৃতিকচর্চাকেন্দ্র

জন্মদিনে অশেষ দোয়া ও ভালোবাসা    #ইনসাফযুবপাঠাগারওসাংস্কৃতিকচর্চাকেন্দ্র
11/07/2026

জন্মদিনে অশেষ দোয়া ও ভালোবাসা

#ইনসাফযুবপাঠাগারওসাংস্কৃতিকচর্চাকেন্দ্র

আজ বাংলা সাহিত্যের এক নক্ষত্র অবিনশ্বর শক্তিমান কবি ও সমাজনেত্রী বেগম সুফিয়া কামাল এর জন্মদিন। তিনি ১৯১১ খ্রিষ্টাব্দের ...
20/06/2026

আজ বাংলা সাহিত্যের এক নক্ষত্র অবিনশ্বর শক্তিমান কবি ও সমাজনেত্রী বেগম সুফিয়া কামাল এর জন্মদিন। তিনি ১৯১১ খ্রিষ্টাব্দের আজকের এই দিনে বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস কুমিল্লায়। তার পিতা সৈয়দ আবদুল বারি পেশায় ছিলেন উকিল। সুফিয়ার যখন সাত বছর বয়স তখন তার পিতা গৃহত্যাগ করেন। নিরুদ্দেশ পিতার অনুপস্থিতিতে তিনি মা সৈয়দা সাবেরা খাতুনের স্নেহ-পরিচর্যায় লালিতপালিত হতে থাকেন।

যে সময়ে মুসলিম মেয়েরা শিক্ষা-দীক্ষায় ছিল একেবারেই পশ্চাৎপদ, সে সময়ে সুফিয়া কামালের মতো স্বশিক্ষিত ও সমাজপ্রগতি-সচেতন নারীর আবির্ভাব ছিল এক অসাধারণ ব্যাপার। শায়েস্তাবাদে নানার বাড়ির রক্ষণশীল অভিজাত পরিবেশে বড় হলেও সুফিয়া কামালের মনোগঠনে দেশ, দেশের মানুষ ও সমাজ এবং ভাষা ও সংস্কৃতি মূল প্রেরণা হিসেবে কাজ করেছে। সুফিয়া কামাল তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি। তখনকার পারিবারিক ও সামাজিক প্রতিবেশে বাস করেও তিনি নিজ চেষ্টায় হয়ে ওঠেন স্বশিক্ষিত ও সুশিক্ষিত। বাড়িতে উর্দুভাষার চল থাকলেও নিজ উদ্যোগেই তিনি বাংলা ভাষা শিখে নেন।

তিনি ১৯২২ সালে ১১ বছর বয়সে সৈয়দ নেহাল হোসেন কে বিবাহ করে করেন ( সম্পর্কে ছিল জ্ঞাতিভাই)। পরে তিনি ‘সুফিয়া এন হোসেন’ নামে পরিচিত হন। সৈয়দ নেহাল হোসেন সুফিয়াকে সমাজসেবা ও সাহিত্যচর্চায় উৎসাহ দেন। সাহিত্য ও সাময়িক পত্রিকার সঙ্গে সুফিয়ার যোগাযোগও ঘটিয়ে দেন তিনি। ফলে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে আগ্রহী হয়ে ওঠেন। ১৯২৩ খ্রিষ্টাব্দে তিনি রচনা করেন তার প্রথম গল্প ‘সৈনিক বধূ’, যা বরিশালের তরুণ পত্রিকায় প্রকাশিত হয়। সৈয়দ নেহাল হোসেন মারা যান ১৯৩২ সালে। স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুর পর তিনি কোলকাতার একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা শুরু করেন। তিনি ১৯৩৯ সালে ২৮ বছর বয়সে কামাল উদ্দিন এম এস সি — কে বিয়ে করেন করেন প্রথম পক্ষে সুফিয়া কামালের কোনো সন্তান থাকলেও দ্বিতীয় বিয়ে তাদের ঘর আলোকিত করে আছে একটি কন্যা সন্তান জন্মনেয় যার নাম রাখেন 'সুলতানা কামাল'।

১৯২৯ খ্রিষ্টাব্দে সুফিয়া কামাল বেগম রোকেয়া প্রতিষ্ঠিত মুসলিম মহিলা সংগঠন ‘আঞ্জুমান-ই-খাওয়াতিন-ই-ইসলাম’-এ যোগ দেন। এখানে নারীশিক্ষা ও সামাজিক সংস্কারসহ নারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হতো। বেগম রোকেয়ার সামাজিক আদর্শ সুফিয়াকে আজীবন প্রভাবিত করেছে। তিনি রোকেয়ার ওপর অনেক কবিতা রচনা করেন এবং তার নামে মৃত্তিকার ঘ্রাণ শীর্ষক একটি সঙ্কলন উৎসর্গ করেন। তিনি ‘রোকেয়া সাখাওয়াত স্মৃতি কমিটি’ গঠনে সহায়তা করেন, যার প্রস্তাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হল ‘রোকেয়া’ তার নামে করা হয়। তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিলেন।

সুফিয়া কামালে কাব্য গ্রন্থ হচ্ছে : মোর যাদুদের সমাধির পরে, মায়াকাজল, মন ও জীবন, সাঁঝের মায়া, মৃত্তিকার ঘ্রাণ, উদাত্ত পৃথিবী, অভিযাত্রিক, প্রশস্তি ও প্রার্থনা।

গল্প গ্রন্থ: কেয়ার কাটা

উপন্যাস: অন্তরা

শিশুতোষ: ইতল-বিতল এবং নওলকিশোরের দরবারে।

মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ: একাত্তরের ডায়েরি

পুরস্কার :
তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, নাসির উদ্দিন স্বর্ণপদক লাভ করেন।

সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। নারী আন্দোলনে ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসেবেই বরণীয় হননি, জননী সম্ভাষণেও ভূষিত হয়েছেন। তিনি ১৯৯৯ সালের ২০ এ নভেম্বরে ঢাকায় পরলোকগমন করেন।

মাওলানা আইনুদ্দিন আল আজাদ (রহ.) ছিলেন ইসলামী সংগীত ও সাংস্কৃতিক আন্দোলনের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, যিনি শিল্প ও সংস্ক...
18/06/2026

মাওলানা আইনুদ্দিন আল আজাদ (রহ.) ছিলেন ইসলামী সংগীত ও সাংস্কৃতিক আন্দোলনের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, যিনি শিল্প ও সংস্কৃতিকে ইসলামী আদর্শ প্রচারের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আজও তাঁর লেখা ও গাওয়া অনেক সংগীত বাংলাদেশের ইসলামী সাংস্কৃতিক পরিমণ্ডলে সমানভাবে জনপ্রিয়। নতুন প্রজন্মের বহু শিল্পী তাঁর গান পরিবেশন করেন এবং তাঁকে ইসলামী জাগরণী সংগীতের অন্যতম পথিকৃৎ হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি শুধু শিল্পী ছিলেন না; একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার ও সাংস্কৃতিক উদ্যোক্তাও ছিলেন। ইসলামী সংস্কৃতি ও আদর্শভিত্তিক সামাজিক পরিবর্তনের স্বপ্ন তিনি শিল্প-সংস্কৃতির মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করেছেন।

#ইনসাফযুবপাঠাগারওসাংস্কৃতিকচর্চাকেন্দ্র

প্রেস বিজ্ঞপ্তিযুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন লাভ করলো ‘ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র’ঝালকাঠির তরুণদের জ্ঞ...
14/06/2026

প্রেস বিজ্ঞপ্তি

যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন লাভ করলো ‘ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র’

ঝালকাঠির তরুণদের জ্ঞানচর্চা, পাঠাভ্যাস, সাহিত্য-সংস্কৃতি চর্চা এবং সৃজনশীল বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত “ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠি কর্তৃক আনুষ্ঠানিক নিবন্ধন সনদ লাভ করেছে।

এই স্বীকৃতি আমাদের জন্য যেমন গৌরবের, তেমনি দায়িত্ব ও কর্তব্যও বহুগুণে বৃদ্ধি করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি পাঠাগার, একটি পাঠচক্র, একটি সৃজনশীল উদ্যোগ এবং একদল সচেতন তরুণ মিলেই সমাজে ইতিবাচক পরিবর্তনের ভিত্তি নির্মাণ করতে পারে।

এই অর্জন ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সকল সদস্য, শুভানুধ্যায়ী, অভিভাবক, শিক্ষক, পৃষ্ঠপোষক এবং ঝালকাঠিবাসীর সম্মিলিত প্রেরণা ও সহযোগিতার ফল। প্রতিষ্ঠালগ্ন থেকে যাঁরা নানাভাবে উৎসাহ, পরামর্শ ও সহযোগিতা প্রদান করেছেন, তাঁদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আমাদের অঙ্গীকার— পাঠাগারকে কেন্দ্র করে জ্ঞানচর্চা, সাহিত্য, সংস্কৃতি, দক্ষতা উন্নয়ন এবং মানবিক মূল্যবোধসম্পন্ন একটি সচেতন, সৃজনশীল ও দায়িত্বশীল তরুণ প্রজন্ম গড়ে তোলা।

সকলের দোয়া, সহযোগিতা ও শুভকামনা কামনা করছি।

ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র
ঝালকাঠি

#ইনসাফযুবপাঠাগারওসাংস্কৃতিকচর্চাকেন্দ্র #ঝালকাঠী_ইনসাফ_মঞ্চ

জ্ঞানচর্চা, চিন্তার বিনিময় এবং মুক্ত আলোচনার এক প্রাণবন্ত আয়োজনে আজ সম্পন্ন হলো “বাঙালি মুসলমানের মন” গ্রন্থকে কেন্দ্র...
05/06/2026

জ্ঞানচর্চা, চিন্তার বিনিময় এবং মুক্ত আলোচনার এক প্রাণবন্ত আয়োজনে আজ সম্পন্ন হলো “বাঙালি মুসলমানের মন” গ্রন্থকে কেন্দ্র করে আমাদের পাঠচক্র। অংশগ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি, গভীর বিশ্লেষণ এবং আন্তরিক মতবিনিময় এই আয়োজনকে করেছে আরও সমৃদ্ধ ও অর্থবহ।

বইয়ের বিভিন্ন ভাবনা, ঐতিহাসিক প্রেক্ষাপট, পরিচয় সংকট এবং সমকালীন বাস্তবতা নিয়ে অনুষ্ঠিত আলোচনা আমাদের নতুনভাবে ভাবতে, জানতে ও বুঝতে সহায়তা করেছে।

যারা উপস্থিত থেকে এই আয়োজনকে সফল করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

দাওয়াত আপনাদের সবাইকে। ❤️🇧🇩   #ইনসাফযুবপাঠাগারওসাংস্কৃতিকচর্চাকেন্দ্র
28/05/2026

দাওয়াত আপনাদের সবাইকে। ❤️🇧🇩


#ইনসাফযুবপাঠাগারওসাংস্কৃতিকচর্চাকেন্দ্র

জুইতা ম্যাগাজিনের প্রথম সংখ্যার প্রকাশপত্র বিতরণ আজ সন্ধ্যা ৭টায়। উপস্থিত থাকবেন জনাব আব্দুল্লাহ আল জাবের, সদস্য সচিব, ইনকিলাব মঞ্চ।

স্থান: মিনি পার্ক, ঝালকাঠী


#জুইতা
#ম্যাগাজিন

25/05/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আয়োজনে “কবিতা ও গানে স্মৃতিচারণ” অনুষ্ঠানটি সুন্দর ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে।

কবিতা, গান, আবৃত্তি ও আলোচনায় নজরুলের দ্রোহ, প্রেম, মানবতা ও সাম্যের চেতনায় মুখর ছিল পুরো আয়োজন। সকল অতিথি, অংশগ্রহণকারী ও উপস্থিত শ্রোতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। 🇧🇩❤️

#ইনসাফযুবপাঠাগারওসাংস্কৃতিকচর্চাকেন্দ্র #ঝালকাঠী_ইনসাফ_মঞ্চ

Address

Thana More, Jhalakathi Sadar, Jhalakathi
Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইনসাফ যুব পাঠাগার ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category