30/05/2026
বরগুনা জেলার আমতলী থানা পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন আসামী গ্রেফতারঃ
[DATE: : 30 May 2026]
আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় ২৯/০৫/২০২৬খ্রিঃ বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই/ মোঃ তানজিল আলম ও সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলা আমতলী থানাধীন ৫নং চাওড়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডস্থ চালিতাবুনিয়া সাকিনস্থ চালিতাবুনিয়া ব্রিজ সংলগ্ন শাহজাহান গাজীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ২ কেজি গাঁজাসহ ধৃত আসামী আসামী ১। মোঃ আশিক(১৯), পিতা-মোঃ মোশারফ হাওলাদার, ২। মোঃ শাহাবুদ্দিন প্যাদা(২৭), পিতা-মোঃ নাসির প্যাদা, উভয় সাং-চাউলা বাজার, ৩নং ওয়ার্ড, ৩নং আঠারোগাছিয়া ইউপি, থানা-আমতলী, জেলা-বরগুনাদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা জেলার আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।