23/05/2026
২৩/০৫/২০২৬ ইং
দক্ষিণ বাংলার সর্বজনশ্রদ্ধেয় , আমাদের উন্নয়ন ও আস্থার শেষ ঠিকানা, দক্ষিণ বাংলার আপামর জনতার হৃদয়ের স্পন্দন, জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত সিপাহসালার আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলার অপচেষ্টা চালানো হচ্ছে, তখন গৌরনদী-আগৈলঝাড়াসহ সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষ আজ ক্ষুব্ধ, মর্মাহত এবং প্রতিবাদমুখর।
তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি দক্ষিণ বাংলার উন্নয়নের রূপকার!
একসময়ের অবহেলিত ও নদীবিধৌত অনগ্রসর দক্ষিণাঞ্চলকে যিনি নিজের মেধা, শ্রম আর ভালোবাসা দিয়ে আজকের আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করেছেন, তিনি আমাদের প্রিয় হাসানাত ভাই।
গৌরনদী ও আগৈলঝাড়ার প্রতিটি ধূলিকণা আজ তাঁর নিঃস্বার্থ কর্মের সাক্ষ্য দেয়।
রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট থেকে শুরু করে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে তিনি গ্রামীণ অর্থনীতির চিত্র বদলে দিয়েছেন।
অসংখ্য মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ এবং এতিমখানা প্রতিষ্ঠা ও সংস্কার করে দ্বীনি শিক্ষা এবং মানবতার সেবায় তিনি আজীবন নিজেকে বিলিয়ে দিয়েছেন।
সাধারণ মানুষের সুখ-দুঃখে যিনি সবসময় ছায়ার মতো পাশে থেকেছেন, আজ তাঁর সেই বিশাল হৃদয় আর ত্যাগের অবদানকে কালিমালিপ্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
যিনি সারাজীবন কেবল জনগণের কল্যাণে কাজ করে গেছেন, তাঁর মতো একজন জনবান্ধব নেতার নামে এমন ভিত্তিহীন অভিযোগ গৌরনদী ও আগৈলঝাড়ার সাধারণ মানুষ কখনোই মেনে নেবে না। এই নোংরা রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা, গভীর ক্ষোভ এবং জোর প্রতিবাদ জানাচ্ছি।
ষড়যন্ত্র করে জনগণের মন থেকে হাসানাত ভাইয়ের নাম মুছে ফেলা যাবে না। গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যেকোনো মূল্যে এই মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ।
অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবেই!
দীর্ঘজীবী হোন আমাদের অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এম.পি.।
গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন।