27/04/2024
লিখেছেন, স্বাধীন।
( ফরেষ্ট্রি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)
"যারা ব্যক্তিগত উদ্দ্যোগে গাছ লাগাবেন, তারা আসছে বর্ষাকাল অব্দি অপেক্ষা করেন। কারণ বেস্ট সময়ে লাগালে survival rate অনেক বেশি হবে। হুজুগে লাগালেন, কিন্তু গাছ বাঁচলো না, লাভ নাই ত।
সকল গাছ সব জায়গায় লাগানোর জন্য উপযুক্ত নয়। ধরেন এমন গাছ রাস্তার divider এ লাগালেন যেগুলোর শিকড় অনেক বড় হয় বা গভীরে যায়,তাহলে হবে না। খুব বেশি শাখা প্রশাখা হয় এমন গাছ লাগালেও দেখা যাবে যানবাহন চলাচলে সমস্যা হবে।
একটা লিস্ট দিচ্ছি,চাইলে ফলো করতে পারেনঃ
রাস্তার ধার (Roadside):
1. নিম
2. রেইন ট্রি
3. জারুল
4. কদম
5. সিলভার ওক
6.সোনালু
রাস্তার বিভাজক (Road Divider):
1. জবা
2. কান্টিকারা
3. রতনগাছ
4.রাধাচূড়া
5.দেবদারু
পার্ক (Park):
1. বটগাছ
2. কদম
3. চাপালিশ
4. কনক চাঁপা
5. অশোক
ফুটপাথ (Footpath):
1. পারুল
2. সিঙ্গাপুরের চেরি
3. ক্রিসমাস ট্রি
4.দেবদারু
খোলা জায়গা (Open Space):
1. মেহগনি
2. কৃষ্ণচূড়া
3. শিমুল
4. অর্জুন গাছ
শিক্ষা প্রতিষ্ঠান (Institutional Areas):
1. আম
2. কাঁঠাল
3. জাম্বুল
4. বেল
5. পাকুড়
বাড়ির আঙ্গিনা (Homestead):
ফলের গাছ
1. আম
2. কাঁঠাল
3. লিচু
4. পেয়ারা
5. নারিকেল
6. কলা গাছ
7. পপাই
8. জাম্বুল
9. কামরাঙ্গা
10. বেল
কিছু ক্ষেত্রে বিভিন্ন সেগমেন্ট থেকে মিক্স করেও লাগাতে পারেন।
শেষকথাঃ
গরমকাল আসছে, গরমে গাছ লাগানোর কথা উঠেছে বলেই "এই চল! গাছ লাগাই" বলে লোকদেখানোর হুজুগে, পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করে ইচ্ছেমতো চারা পুঁতে ছবি তুলে ভিডিও করে চলে আসলেন, তারপর সে গাছ মরলো না বাঁচলো না ছাগলে খেয়ে ফেললো না কেউ নষ্ট করে ফেলল, সেচ ও প্রাথমিক পরিচর্যার অভাবে মারা গেল না বাঁচলো সে আর খবর নিলেন না, সেটাও কিন্তু কাজের কিছু নয়। সেজন্য, চারা লাগানোর পর যেন প্রথম কিছুদিন আপনি নিজে ফলোআপ করতে পারেন, পরিচর্যা করতে পারেন, সেইমতো প্রস্ততি নিন। দশটা গাছ লাগিয়ে একটা বাঁচানোর চাইতে, দুইটা গাছ লাগিয়ে যদি দুইটাই বাঁচাতে পারেন সেটাই বড়ো। সেজন্য যতটি গাছের রোপন পরবর্তী যত্ন নিতে পারবেন ঠিক ততটিই গাছ লাগানোর প্রস্তুতি নিন। যে গাছের চারার কমন মতিগতি প্রকৃতি সম্বন্ধে নুন্যতম আইডিয়া আছে সে গাছের চারা লাগান, কোন গাছের গোড়ায় পানি জমা যাবে না, কোন গাছে নিয়মিত পানি দিতে হয়, কোন গাছে পানি অতটা লাগে না, যেখানে চারা লাগাচ্ছেন সেখানকার ভুমি প্রকৃতি ইত্যাদি সম্বন্ধে প্রাথমিক আইডিয়া থাকা দরকার। এসব না জানা থাকলে পুর্বেই জেনে নিন।
চারা সংগ্রহের সময় অবশ্যই ভালো কোয়ালিটির চারা নিবেন। চারার শিকড় ছোট কিনা দেখে নেবেন, প্রত্যেকটি চারার সাথে একটি করে রক্ষাবেষ্টনী, একটি করে শক্ত বাঁশের কন্চি ও রশিও নেবেন। যেসব চারার বড়ো হওয়া পর্যন্ত অবলম্বন লাগে সেসব চারায় এগুলো ব্যবহার করবেন। এতে ভালো ফলাফল পাওয়া যাবে বলে আশা রাখি।
ধন্যবাদ।।