Betagi, বেতাগী

Betagi, বেতাগী Betagi is an upazila of Barguna District in the Division of Barisal, Bangladesh.

বেতাগী উপজেলা বরগুনা জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা, যা প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। এই উপজেলার অবস্থান বরগুনা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, যা সুন্দরবন এবং বঙ্গোপসাগরের সংলগ্ন। বেতাগী উপজেলার রয়েছে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য এবং পর্যটন কেন্দ্র।

এখানে প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি কৃষি, মৎস্যচাষ এবং স্থানীয় হস্তশিল্পের এক বৈচিত্র্যময় পরিবেশ বিরাজমান। কৃষি

র মধ্যে রোপণকৃত ফসল, যেমন ধান, পাট, চিংড়ি ও মাছের চাষ অত্যন্ত জনপ্রিয়। তাছাড়া, এখানকার লোকশিল্প, যেমন তাঁতের শাড়ি, নকশী কাঁথা, এবং অন্যান্য হস্তশিল্পও স্থানীয় জনগণের আয় এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়া বেতাগী উপজেলা তার ঐতিহাসিক ও ধর্মীয় স্থানসমূহ, যেমন মন্দির, মসজিদ এবং অন্যান্য সাংস্কৃতিক স্থানগুলোর জন্যও পরিচিত। এলাকাটির প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশ স্থানীয় এবং বিদেশি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়।

ফেসবুক পেজটির মাধ্যমে আমরা বেতাগী উপজেলার ইতিহাস, সংস্কৃতি, পর্যটন, কৃষি, শিক্ষা এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করব। আমাদের লক্ষ্য হলো এই পেজটি ব্যবহারকারীদের জন্য একটি তথ্যপূর্ণ ও আকর্ষণীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তারা বেতাগী উপজেলার সর্বশেষ খবর, অনুষ্ঠানের তথ্য, স্থানীয় উদ্যোগ এবং উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবেন।

পেজটি স্থানীয়দের পাশাপাশি দেশের এবং বিশ্বের যেকোনো স্থানে থাকা মানুষদের জন্য একসাথে আসার, মতামত শেয়ার করার এবং বেতাগী উপজেলার প্রতি তাদের ভালোবাসা এবং সান্নিধ্য প্রকাশের একটি মাধ্যম হবে।

বেতাগী উপজেলা ফেসবুক পেজ: উন্নয়ন, ঐতিহ্য এবং সম্প্রদায়ের সাথে যোগাযোগের একটি আধুনিক প্ল্যাটফর্ম।

#বেতাগী #বরগুনা #বরগুনা_জেলা #বাংলাদেশ #প্রাকৃতিক_সৌন্দর্য #ঐতিহ্য #সাংস্কৃতিক_ঐতিহ্য #কৃষি #মৎস্যচাষ #স্থানীয়_উন্নয়ন #শিল্প #বেতাগী_উপজেলা #পারিপার্শ্বিকতা #স্থানীয়_সংস্কৃতি #পর্যটন #বেতাগী_পর্যটন #তাঁতের_শাড়ি #নকশী_কাঁথা #শিক্ষা #উন্নয়ন_কর্মকাণ্ড #বেতাগী_সংস্কৃতি #বাংলাদেশ_ঐতিহ্য #গ্রামীণ_উন্নয়ন #ধর্মীয়_স্থান #স্থানীয়_সেবা #মন্তব্য_শেয়ার

19/02/2026

হে রোজাদার,
ইফতার-সেহেরি হালাল টাকায় খাচ্ছেন তো?
ঘুষের সাথে কোন সম্পর্ক নেই তো?

13/08/2025

যে জাতি তার ইতিহাস নিয়ে মশকরা করে,
সেই জাতিই দুনিয়ার লোকের কাছে মশকরার বিষয় হয়ে যায়।

এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো,"বাবা, আমি মানুষের মাংস খাব!"শকুন বলল--"ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব।...
30/12/2024

এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরলো,"বাবা, আমি মানুষের মাংস খাব!"

শকুন বলল--"ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব। শকুন উড়ে গেল আর আসার সময় মুখে এক টুকরো শুকরের মাংস নিয়ে এসে বাসায় রাখলো ।

বাচ্চা বলল--"বাবা, এটা তো শুকরের মাংস, আমি মানুষের মাংস খেতে চাই।"

বাপ বলল --অপেক্ষা কর বাবা!

শকুনটা আবার উড়ে গেল আর আসার সময় এক মরা গরুর মাংস নিয়ে এলো।

বাচ্চা বলল --"আরে এটা তো গরুর মাংস নিয়ে এসেছ, মানুষের মাংস কোথায়?

এবার শকুনটা দুটো টুকরো একসাথে মুখে নিয়ে উড়াল দিল আর শুকরের মাংসটি একটা মসজিদের পাশে আর গরুর মাংস একটা মন্দিরের পাশে ফেলে দিয়ে চলে এলো!

কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা! কয়েকশ মানুষের লাশ পড়ে গেল! তখন গাছের ডাল থেকে নেমে বাপ-বেটা মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেল।

বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করছে-- "বাবা, এত মানুষের মাংস এখানে কি করে এলো ?"

শকুন বললো -- "এই মানুষ জাতটাই এরকম। সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানিয়েছেন...! "

বাচ্চা বললো তুমি ধর্মকে ব্যবহার করলে কেন, কতগুলো নীরিহ লোক মারা গেল , রাজনীতি করলেই পারতে!

বাবা হেসে উত্তর দিল, তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়তো! ধর্মটা আবেগের যায়গা তাই ফলাফলটাও তাৎক্ষণিক! তুমি আজই খেতে চেয়েছিলে! রাজনীতি টা কুটিল এবং জটিল, এটি শুরু হতে সময় নেয় কিন্তু হলে আর থামেনা!

বাচ্চা বললো- "তোমার অনেক বুদ্ধি, বাবা"

শকুন-"আরেহ, ধুর! এটা তো আমি মানুষের কাছ থেকেই শিখছি, এদের একটা অংশ যখনই কোন অনিষ্ট করার চেষ্টায় ব্যর্থ হয় তখনই সহজ রাস্তা হিসেবে হয় ধর্মকে নয়তো রাজনীতিকে ব্যবহার করে!!

শিক্ষিত হওয়ার চাইতে সুশিক্ষিত হয়ে গড়ে ওঠাই আসল শিক্ষা। – এরিস্টটল
02/02/2023

শিক্ষিত হওয়ার চাইতে সুশিক্ষিত হয়ে গড়ে ওঠাই আসল শিক্ষা। – এরিস্টটল

শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মধ্যে দিয়ে পৃথিবীকে বদলে ফেলা যায় - নেলসন ম্যান্ডেলা
29/01/2023

শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মধ্যে দিয়ে পৃথিবীকে বদলে ফেলা যায় - নেলসন ম্যান্ডেলা

মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না, করে মনুষ্যত্বের মরণ দেখিলে।
28/01/2023

মানুষের মরণ আমাকে বড় আঘাত করে না, করে মনুষ্যত্বের মরণ দেখিলে।

ড. মুহাম্মদ খানী বলেন, একদা আমি আমার গাড়িতে বসা ছিলাম, হঠাৎ প্রায় ষোল বছর বয়সী এক বালক এসে আমাকে বলল, স্যার আমি কি আপনা...
08/12/2022

ড. মুহাম্মদ খানী বলেন, একদা আমি আমার গাড়িতে বসা ছিলাম, হঠাৎ প্রায় ষোল বছর বয়সী এক বালক এসে আমাকে বলল, স্যার আমি কি আপনার গাড়ির সামনের গ্লাসগুলো পরিস্কার করে দিতে পারি?
আমি বললাম হ্যা।
সে অত্যন্ত সুন্দর করে গ্লাস পরিস্কার করে দিলে আমি তার হাতে ২০ডলার গুজে দিলাম।
ছেলেটি কিছুটা অবাক হয়ে বলল, আপনি কি আমেরিকায় থাকেন?
আমি বললাম হ্যা। কেন?
সে বলল, আমি কি এই ২০ ডলারের পরিবর্তে সেখানকার বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে কিছু কথা জানতে পারি?

আমি তার বিনয় ও লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে তাকে কাছে ডেকে নিয়ে আলাপ শুরু করে দিলাম।
আলাপের শেষ দিকে তাকে জিজ্ঞাসা করলাম তুমি এভাবে রাস্তায় গাড়ি পরিস্কারের কাজ করে বেড়াচ্ছ কেন তুমি তো একজন মেধাবী ছাত্র?
উত্তরে সে বলল,
আমার দু বছর বয়সেই আমার আব্বু মারা যান। আমার মা মানুষের বাড়িতে বুয়ার কাজ করে। আমি এবং আমার ছোট বোন বাইরে টুকটাক কাজ করে বেড়াই বাড়তি কিছু রোজগারের আশায় যা দিয়ে আমাদের লেখাপড়ার খরচ চলে। আমি শুনেছি আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো নাকি মেধাবী ছাত্রদের উচ্চতর লেখাপড়ার জন্য স্কলারশিপ দেয়। আমার খুব ইচ্ছা সেখানে পড়ার।
কিন্তু সেখানে আমাকে সাহায্য করার মত তো কেউ নেই।

আমি বললাম চল আগে আমরা একসাথে ডিনার করি।
সে বলল একটি শর্তে কবুল করতে পারি। আর তা হল বিনিময়ে আমি আপনার গাড়ির পেছনের গ্লাসগুলোও পরিস্কার করে দেব।

আমি কথা না বাড়িয়ে তা মেনে নিয়ে হোটেলে ঢুকলাম।খাবার অর্ডার করলে সে ওয়েটারকে বলল তারগুলো পার্সেল করে দিতে। সে বাসায় গিয়ে তার মা আর বোনকে নিয়ে খাবে। খেয়াল করলাম তার ইংরেজি ভাষায় দক্ষতা অসামান্য।

বিদায় বেলায় সিদ্ধান্ত হল সে তার কাগজপত্রগুলো আমাকে দিবে, আমি সাধ্যমতো চেষ্টা করব।
এভাবে দীর্ঘ ছয়মাস পর আমি তাকে আমেরিকা এনে ভালো একটি প্রতিষ্ঠানে ভর্তি করতে সক্ষম হলাম।
সে তার তার মেধা ও অধ্যাবসায়ের জোরে কয়েক বছরের মধ্যেই আধুনিক টেকনোলজির কনিষ্ঠ টেক ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিতি লাভ করে। নিউইয়র্ক টাইমসের পাতায় তাকে নিয়ে লিড নিউজ হলে সারা বিশ্বে হইচই পড়ে যায়।

তার ঈর্ষনীয় সফলতায় আমি ও আমার পরিবার যারপরনাই আনন্দিত হই।
এদিকে তাকে না জানিয়ে তার মা ও বোনের ভিসা ব্যবস্থা করে আচমকা তার সামনে আমেরিকায় নিয়ে এসে তাকে বড়সড় সারপ্রাইজ দিয়ে চমকে দেই। তাদের দেখে সে বোবা বনে যায়। এমনকি কাদতে পর্যন্ত ভুলে যায়।

তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষকদের একজন ছিলেন।

তারও কিছুদিন পর আমি একদিন বাসা থেকে রাস্তার দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে যাই। দেখি সে বাইরে দাঁড়িয়ে আমার গাড়ির গ্লাসগুলো পরিস্কার করছে!
চটজলদি দৌড় গিয়ে তাকে বাধা দিয়ে বলি এগুলো কি করছো?
সে অশ্রুসজল চোখে বলল, ছাড়ুন স্যার! আমাকে আমার কাজ করতে দিন। যেন আমি আমার পরিচয় ভুলে না যাই। আমি মনে রাখতে চাই আমি কি ছিলাম আর আজ কি হলাম এবং আপনি আমার জন্য কী করেছেন।

এই সেই ফরিদ আব্দুল আলী। যিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ প্রফেসর ছিলেন।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনাটি নিয়ে পুরোপুরি কোন কোন ওয়েব পোর্টালে প্রশ্ন তোলা হলেও আমরা এখান থেকে কৃতজ্ঞতার শিক্ষাটি গ্রহণ করতে পারি, যেটি ধীরে ধীরে আমাদের মাঝ থেকে হারিয়ে যেতে বসেছে।

[Collected]

17/11/2022

আসল দারিদ্র
16/11/2022

আসল দারিদ্র

Address

Upazila Social Services Office, Betagi, C587+4J4, Betagi
Barguna
8740

Alerts

Be the first to know and let us send you an email when Betagi, বেতাগী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Betagi, বেতাগী:

Share