বাবু সৈনিক ক্লাব

বাবু সৈনিক ক্লাব শহীদ সানাউল্লাহ নূর বাবুর স্মৃতি, সংগ্রাম ও ত্যাগকে ধারণ করে—
যুবসমাজকে ঐক্য, শৃঙ্খলা ও সেবার পথে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

07/05/2026

বড়াল সুপার ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ | সিজন-২
খেলাধুলা হোক তারুণ্যের শক্তি, সৌহার্দ্য আর বিনোদনের অন্যতম মাধ্যম।
শুভ উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো বড়াল সুপার ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ (সিজন-২) এর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
বাবু সৈনিক ক্লাবের সভাপতি — সাদিয়া নূর পরমা
স্থান :তিরাইল উচ্চ বিদ্যালয়
BNP Media Cell বাবু সৈনিক ক্লাব মহুয়া নূর কচি

18/04/2026
14/04/2026

বাবু সৈনিক ক্লাব এর পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা
(শুভ নববর্ষ )💚
মহুয়া নূর কচি BNP Media Cell Bangladesh Nationalist Party-BNP Tarique Rahman Begum Khaleda Zia

https://www.facebook.com/share/18MCh8gjXP/
10/04/2026

https://www.facebook.com/share/18MCh8gjXP/

নাটোর-নওগাঁ সংরক্ষিত নারী আসনে আলোচনার কেন্দ্রে মহুয়া নূর কচি

https://www.facebook.com/share/1CeBpeT7tH/
10/04/2026

https://www.facebook.com/share/1CeBpeT7tH/

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন চূড়ান্ত করতে যাচ্ছে বিএনপি। বিএনপি জোট পাবে ৩৬টি আসন, জামায়াত জোট পাবে ১৩টি এবং একজন স্বতন্ত্র প্রার্থী একটি আসন পাবেন।
মনোনয়ন দৌড়ে এগিয়ে যাদের নাম:
সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তার এবং রেহেনা আক্তার রানুর নাম আলোচনায় রয়েছে। এছাড়া গত নির্বাচনে অংশ নিয়ে পরাজিত কয়েকজন নেত্রীও মনোনয়ন দৌড়ে সক্রিয় রয়েছেন। তাদের মধ্যে ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, সাবিরা সুলতানা, সানজিদা ইসলাম তুলি এবং নাদিরা চৌধুরীর নাম শোনা যাচ্ছে। সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবারের প্রতিনিধিত্ব থেকেও কয়েকটি নাম সামনে এসেছে। এর মধ্যে কণ্ঠশিল্পী বেবী নাজনীন, প্রয়াত নে/তা ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসিমউদ্দিন মওদুদ এবং প্রয়াত মহাসচিব আবদুস সালাম তালুকদারের কন্যা ব্যারিস্টার সালিমা বেগম অরুনির নামও রয়েছে আলোচনায়।
পরিবারভিত্তিক রাজনৈতিক উত্তরাধিকারের সূত্রেও কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম ঘুরপাক খাচ্ছে। তাদের মধ্যে রয়েছেন ডক্টর আব্দুল মঈন খানের মেয়ে মাহারীন খান, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানা, সাবেক সংসদ সদস্য আমান উল্লাহ চৌধুরী ও একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী বেগম রাহিজা খানম ঝুনুর কন্যা ফারহানা চৌধুরী বেবী, লন্ডন বিএনপির সাবেক সভাপতি কমর উদ্দিন আহমেদের কন্যা সাবরিনা খান এবং মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের সদস্য খাদিজাতুল কোবরা সুমাইয়া।
এ ছাড়াও ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, মহিলা দলের পরিবার পরিকল্পনা সম্পাদক এলিজা শারমিন মুন্নী, ইডেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক আহ্বায়ক সেলিনা সুলতানা নিশিতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আ/হ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, ঢাকা মহানগর দক্ষিণের সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর খালেদা আলম, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, চট্টগ্রাম মহানগরের মহিলা দলের সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাহমুদা আক্তার লিটা, পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুন নাহার এবং মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা।
দলটির মহিলা দল ও সহ/যোগী সংগঠনের আরও কয়েকজন নেত্রীও মনোনয়ন আলোচনায় রয়েছেন। মহিলা দলের সহ-স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসমা আজিজ, নেওয়াজ হালিমা আর্লি, সহ-আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, শহীদ নাসিরুদ্দিন পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা, সেলিমুজ্জামান সেলিমের স্ত্রী সাবরিনা শুভ্র, মরহুম শফিউল বারী বাবুর স্ত্রী বীথিকা বিনতে হোসাইন—তাদের নিয়েও চলছে হিসাব-নিকাশ। শিক্ষা ও পেশাজীবী অঙ্গন থেকেও কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে অধ্যাপক নাজমা সুলতানা ঝংকার, সেলিনা হোসেন, অধ্যাপক তাজমেরি ইসলাম, অধ্যাপক তাহমিনা বেগম, ড. নাহারিন খান, ডা. সৈয়দা তাজনিন ওয়াইরিস সিমকি, সাংবাদিক কাজী জেসিন, ফাতেমা বিনতে দোহা এবং ছাত্রদল নেত্রী মানসুরা আক্তারের নাম উল্লেখযোগ্য। এ ছাড়া খুলনা-বাগেরহাট অঞ্চলের সংরক্ষিত আসনে আলোচনায় আছেন ফারজানা রশিদ লাবনী। খুলনা সরকারি মহিলা কলেজের ছাত্র সংসদে দুইবার ভিপি নির্বাচিত হন ফারজানা রশীদ লাবনী। সাবেক এ নেত্রী রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা করেন। দলীয় সূত্র জানায় এসব নামের বাইরে সমাজের বিভিন্ন ক্ষেত্রের আরও কয়েকজন পরিচিত মুখ শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় যুক্ত হতে পারেন। ফলে মনোনয়ন ঘিরে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা ও প্রত্যাশা দুই-ই থাকছে

Address

Banpara

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাবু সৈনিক ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share