RAB15 Cox’s Bazar

RAB15 Cox’s Bazar RAB 15 Cox’s Bazar সরকারি কর্মকর্তা

04/05/2026

আসসালামু আলাইকুম,

সাতকানিয়ায় র‌্যাব-১৫ এর চাঞ্চল্যকর অভিযান: পেটের ভেতর ইয়াবা পাচারকারী ৪ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার।

মাদক পাচারের চরম নোংরা ও ঝুঁকিপূর্ণ কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হলো না চার রোহিঙ্গা মাদক কারবারির। চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় পেটের ভেতর বিশেষ কায়দায় ইয়াবা পাচারের সময় ১৯,৫০০ পিস ইয়াবাসহ সিন্ডিকেটের ৪ হোতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫।

র‌্যাব-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি রোহিঙ্গা মাদক কারবারি চক্র ইয়াবার একটি বড় চালান নিয়ে কক্সবাজার থেকে যাত্রীবাহী বাসে করে চট্টগ্রামের দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ০৩ মে ২০২৬ তারিখ রাত ২০:০০ ঘটিকায় চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন ঠাকুরদিঘী বাজার এলাকার 'টাইম ক্যাফে' রেস্টুরেন্টে এর সামনে মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় কক্সবাজার হতে চট্টগ্রামগামী 'হানিফ পরিবহন' এর একটি লোকাল বাস থেকে নামা ৪ জন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হওয়ায় র‌্যাবের চৌকস দল তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে, তাদের পেটের ভেতরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে রিপোর্টের মাধ্যমে তাদের পেটে ইয়াবা সদৃশ বস্তুর উপস্থিতি নিশ্চিত হয়ে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে বিশেষ প্রক্রিয়ায় তাদের পেট থেকে ইয়াবাগুলো পায়ুপথে নির্গত মলের মাধ্যমে উদ্ধার করা হয়। ৪ জনের শরীর থেকে সর্বমোট ১৯,৫০০ (উনিশ হাজার পাঁচশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, পাচারের উদ্দেশ্যে প্রতিটি পুটলিতে অর্ধশতাধিক ইয়াবা কয়েক স্তরে পলিথিন ও কসটেপ দিয়ে মুড়িয়ে তারা কলা বা পাউরুটির সাথে গিলে ফেলে। গন্তব্যে পৌঁছানোর পর তারা বিশেষ সিরাপ ও সবজি খেয়ে মল ত্যাগের মাধ্যমে এই ইয়াবাগুলো বের করে আনে। জীবনের ঝুঁকি নিয়ে করা এই পদ্ধতিটি যেমন ভয়ংকর, তেমনি চরম কুরুচিপূর্ণ ও নোংরা। গ্রেফতারকৃত আসামীগণ সকলেই রোহিংগা নাগরিক:
১। জিয়াউর রহমান (৩৫), এফসিএন নং-১৩৫৫৪৭
২। মো: সাকের (২৮), এফসিএন নং-১০৭৩১৩
৩। আবু তৈয়ব (৩৫), এফসিএন নং-৬০১৬১৪
৪। জাফর মিয়া (৪০)

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে চট্টগ্রাম জেলার সাতকান

27/04/2026

কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন খুটfখালী বাজার বাস ষ্টেশনে কক্সবাজার হতে ঢাকাগামী বাস আইকনিক এক্সপ্রেস এ তল্লাশী করে ৩৪,০০০ (চৌত্রিশ হাজার) পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও মাদক চোরাকারবারীর অন্যতম হোতা মোঃ আবুল কালাম আজাদ ও মোঃ রবিউল হোসেন @রবি’দের র‌্যাব-১৫ গ্রেফতার করে

কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানা এলাকা থেকে ৬০,০০০ (ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট  উদ্ধার করেছে সিপিসি-১ টেকনাফ, র‍্যা...
05/04/2026

কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানা এলাকা থেকে ৬০,০০০ (ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সিপিসি-১ টেকনাফ, র‍্যাব-১৫, কক্সবাজার

আসসালামু আলাইকুম,*কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়াস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ৫০,০০০ (প...
23/12/2025

আসসালামু আলাইকুম,

*কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়াস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ (দুই) জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫, কক্সবাজার।*

র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসবাদ দমন, অস্ত্র ও মাদক চোরাচালান নিয়ন্ত্রনে গোয়েন্দা নজারদারি ও অভিযান অব্যাহত রেখেছে।

র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় এবং চলমান গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প), র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন টেকনাফ পৌরসভার ০১ নং ওয়ার্ডের নাইট্যংপাড়াস্থ এলাকায় অভিযান পরিচালনা করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জনৈক কামাল হেসেন পিতা-মৃত সিরাজ মিয়া এর মালিকানাধীন ০৫ (পাঁচ) তলা বিল্ডিং এর ৩য় তলায় ধৃত আসামী আসাদ উল্লাহ এর ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে ধৃত আসামীদ্বয়ের দেখানো মতে জনৈক কামাল হেসেন পিতা-মৃত সিরাজ মিয়া এর মালিকানাধীন ০৫ (পাঁচ) তলা বিল্ডিং এর ৩য় তলায় আসামী আসাদ উল্লাহ (৪৬) এর ভাড়াটিয়া বাসার ড্রইং রুম হতে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১(এক)টি এন্ড্রয়েড মোবাইল ফোন সেটসহ ০২(দুই) জন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত আলমত সমূহঃ
১। ইয়াবা ট্যাবলেট - ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস।
১। Oppo এন্ড্রয়েড মোবাইল ফোনসেট - ০১(এক)টি।

গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়ঃ

১। আসাদ উল্লাহ (৪৬), পিতা- মকবুল আহমেদ, স্থায়ী সাং- জালাল আহমেদ বাড়ী, পদুয়া, থানা-রাঙ্গুনীয়া, জেলা-চট্টগ্রাম বর্তমান সাং-নাইট্যংপাড়া, ০১নং ওয়ার্ড পৌরসভা, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার।

২। জালাল আহমেদ (৬৫), পিতা-মৃত মোঃ বশরু, স্থায়ী সাং-বালু-খালী রোহিঙ্গা ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। বর্তমান সাং-নাইট্যংপাড়া, ০১নং ওয়ার্ড পৌরসভা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ধন্যবাদ।

আসসালামু আলাইকুম,চট্টগ্রামে আলোচিত ও চাঞ্চল্যকর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক ...
19/12/2025

আসসালামু আলাইকুম,

চট্টগ্রামে আলোচিত ও চাঞ্চল্যকর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী সুকান্ত(৩০)কে র‌্যাব ১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযানে বান্দরবান সদরস্থ যৌথ খামার এলাকা থেকে গ্রেফতার।

গত ২৬/১১/২৪ইং তারিখ বেলা অনুমান ১১:০০ ঘটিকার সময় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চন্দন কুমার ধর @ চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের একটি মামলায় চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তার জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করে। এ সময় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা প্রিজন ভ্যানের সামনে অবস্থান করে পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদান করে এবং রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিয়ে আদালত প্রাঙ্গণে নৈরাজ্য সৃষ্টি করে। তারা প্রায় ২০ থেকে ৩০ টি গাড়ি ভাঙচুরসহ মসজিদে ইট পাটকেল মেরে গ্লাস ভাঙচুর করে ও মুসল্লিদেরকে আহত করে। এর ধারাবাহিকতায় ২৬/১১/২৪ইং তারিখ বেলা অনুমান ১৬:৩০ ঘটিকার সময় ভিকটিম এডভোকেট সাইফুল ইসলাম আলিফ আদালত ভবন হতে নেমে বাংলাদেশ ব্যাংকের সামনের রাস্তা দিয়ে নিজ বাসায় যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে আসামী চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী ও দুষ্কৃতিকারীরা বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে এডভোকেট সাইফুল ইসলাম আলিফের উপর হামলা করে হত্যাকান্ড ঘটায়। এ ঘটনায় সিএমপি কোতয়ালী থানার মামলা নং-৪৬, তাং-৩০/১১/২৪ইং, ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪ইং রুজু হলে পুলিশ মামলাটি তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করে। তৎপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত আসামী ১) সুকান্ত(৩০), পিতা- প্রদীপ দত্ত, মাতা- রেবা দত্ত, সাং- পূর্ব বারখাইন, বরদা মাস্টারের বাড়ি, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করে।

এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে র‌্যাব-৭ জানতে পারে যে, আসামি সুকান্ত বান্দরবান জেলার সদর থানাধীন নীলাচল যৌথ খামার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১৯/১২/২০২৫ খ্রিঃ তারিখ বেলা ১৩:০০ ঘটিকায় র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আলোচিত ও চাঞ্চল্যকর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডের গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী সুকান্ত(৩০)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তী আইনানুগ কার্যক্রম পরিচালনার জন্য র‌্যাব-৭ এর মাধ্যমে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

ধন্যবাদ।

আসসালামু আলাইকুম,কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন সাপমারার ডেইলস্থ আলোচিত মোঃ শের আলী হত্যাকান্ডের মূলহোতা ও প্রধান আসাম...
19/12/2025

আসসালামু আলাইকুম,

কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন সাপমারার ডেইলস্থ আলোচিত মোঃ শের আলী হত্যাকান্ডের মূলহোতা ও প্রধান আসামী মোঃ দলিলুর রহমান(৩১) র‌্যাব-১৫ এবং র‌্যাব-৯ এর যৌথ অভিযানে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার।

ঘটনা সূত্রে জানা যায়, আসামীগণের সহিত জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব শত্রুতার ফলে ঘটনার দিন গত ২৬ নভেম্বর ২০২৫ ইং তারিখ ভিকটিম মোঃ শের আলী বিকাল আনুমানিক ১৬৩০ ঘটিকার সময় মহেশখালী থানার সাপমারার ডেইল জামে মসজিদ হতে আসরের নামাজ আদায় করে বিকাল আনুমানিক ১৭০০ ঘটিকায় জামে মসজিদ হতে পায়ে হেটে নিজ বাড়ি যাওয়ার পথে আসামীগণের বসত বাড়ির ঘাটায় চলাচলের রাস্তার উপর পৌঁছালে, আসামীগণ তাদের দলীয় আরো ৭/৮ জন অবৈধ অস্ত্রধারী আসামীসহ ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বে-আইনি দেশীয় অস্ত্র কিরিচ, দা, ছোরা, লোহার রড, হাতুড়ি ও লাঠি-সোটাসহ আক্রমণ করে। ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে আসামীদের হাতে থাকা ছোরা দিয়ে ভিকটিমের মাথায় ঘাই মেরে মাথার ডান পাশে রগ ও হাড় কাটা গুরুতর জখম করে এবং লোহার রড দ্বারা স্বজোড়ে মাথার বাম পাশে আঘাত করলে ভিকটিম মারাত্মকভাবে জখম প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন সকল আসামীগণ হাতে থাকা বিভিন্ন দেশীয় অস্ত্র দ্বারা ভিকটিমকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে আঘাত করে জখম করে। মামলার বাদী উক্ত ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় লোকজনসহ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধারপূর্বক মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্ট্রগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার করেন। উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মোঃ শের আলী গত ০২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ মৃত্যুবরণ করেন।

উক্ত ঘটনা ও হত্যাকান্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াতেও প্রকাশিত হয়। এই ঘটনায় মহশেখালী থানায় নিহত ভিকটিম এর ছেলে বাদী হয়ে গত ০২ ডিসেম্বর ২০২৫ তারিখ হত্যা মামলা দায়ের করেন। আসামীদেরকে গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব-১৫ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। আসামীরা সুকৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে।

এরই ধারাবাহিকতায়, গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখে ব্যাটালিয়ন সদর, র‌্যাব-১৫, কক্সবাজার ও সিপিসি-৩, র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ এর যৌথ আভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন পৌরসভাস্থ রেল স্টেশনের সামনে পার্কিং হতে বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর মোঃ শের আলী হত্যা ১নং এজাহার নামীয় আসামী মোঃ দলিলুর রহমান (৩১) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত আলমত সমূহঃ

ক) Vivo এন্ড্রয়েট ফোন ০১ (এক) টি।
খ) নগদ ৮,৬১০/- (আট হাজার ছয়শত দশ) টাকা।

গ্রেফতারকৃত আসামীর নাম ও পরিচয়ঃ
১) মোঃ দলিলুর রহমান (৩১), পিতা-মৃত কাশেম আলী, সাং-সাপমারার ডেইল, ৯নং ওয়ার্ড, ধলঘাটা ইউনিয়ন, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ধন্যবাদ।

আসসালামু আলাইকুম,কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন সাপমারা ডেইলস্থ আলোচিত মোঃ শের আলী হত্যাকান্ডের পরিকল্পনাকারী ও অন্যতম...
18/12/2025

আসসালামু আলাইকুম,

কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন সাপমারা ডেইলস্থ আলোচিত মোঃ শের আলী হত্যাকান্ডের পরিকল্পনাকারী ও অন্যতম আসামী আজিজুর রহমান(২৪) র‌্যাব-১৫ এবং র‌্যাব-৩ এর যৌথ অভিযানে ডিএমপির রমনা থানা এলাকা হতে গ্রেফতার।

ঘটনা সূত্রে জানা যায়, আসামীগণের সহিত জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব শত্রুতার ফলে ঘটনার দিন গত ২৬ নভেম্বর ২০২৫ ইং তারিখ ভিকটিম মোঃ শের আলী বিকাল আনুমানিক ১৬৩০ ঘটিকার সময় মহেশখালী থানার সাপমারার ডেইল জামে মসজিদ হতে আসরের নামাজ আদায় করে বিকাল আনুমানিক ১৭০০ ঘটিকায় জামে মসজিদ হতে পায়ে হেটে নিজ বাড়ি যাওয়ার পথে আসামীগণের বসত বাড়ির ঘাটায় চলাচলের রাস্তার উপর পৌঁছালে, আসামীগণ তাদের দলীয় আরো ৭/৮ জন অবৈধ অস্ত্রধারী আসামীসহ ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে বে-আইনি দেশীয় অস্ত্র কিরিচ, দা, ছোরা, লোহার রড, হাতুড়ি ও লাঠি-সোটাসহ আক্রমণ করে। ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে আসামীদের হাতে থাকা ছোরা দিয়ে ভিকটিমের মাথায় ঘাই মেরে মাথার ডান পাশে রগ ও হাড় কাটা গুরুতর জখম করে এবং লোহার রড দ্বারা স্বজোড়ে মাথার বাম পাশে আঘাত করলে ভিকটিম মারাত্মকভাবে জখম প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখন সকল আসামীগণ হাতে থাকা বিভিন্ন দেশীয় অস্ত্র দ্বারা ভিকটিমকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে আঘাত করে জখম করে। মামলার বাদী উক্ত ঘটনার সংবাদ পেয়ে স্থানীয় লোকজনসহ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধারপূর্বক মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্ট্রগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার করেন। উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মোঃ শের আলী গত ০২ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ মৃত্যুবরণ করেন।

উক্ত ঘটনা ও হত্যাকান্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াতেও প্রকাশিত হয়। এই ঘটনায় মহশেখালী থানায় নিহত ভিকটিম এর ছেলে বাদী হয়ে গত ০২ ডিসেম্বর ২০২৫ তারিখ হত্যা মামলা দায়ের করেন। আসামীদেরকে গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব-১৫ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। আসামীরা সুকৌশলে দেশের বিভিন্ন স্থানে আতœগোপন করে।

এরই ধারাবাহিকতায়, গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫ ও র‌্যাব-৩ এর যৌথ আভিযানিক দল ডিএমপি, ঢাকার রমনা থানাধীন মৎস্য ভবন চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শের আলী হত্যা মামলার ঘটনার সহিত ওতপ্রোতভাবে জড়িত এজাহার নামীয় ৩নং আসামী আজিজুর রহমান’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত আলমত সমূহঃ

ক) একটি স্মার্ট মোবাইল ফোন।
খ) একটি এটিএম কার্ড।
গ) একটি এনআইডি কার্ড।
ঘ) নগদ ৪১৩০/- (চার হাজার একশত ত্রিশ) টাকা।

গ্রেফতারকৃত আসামীর নাম ও পরিচয়ঃ
১) আজিজুর রহমান (২৪), পিতা-মৃত কাশেম আলী, সাং-সাপমারার ডেইল, ৯নং ওয়ার্ড, ধলঘাটা ইউনিয়ন, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

ধন্যবাদ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকাস্থ মো...
17/12/2025

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকাস্থ মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে পানির মধ্য থেকে উদ্ধার করে র‍্যাব

সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন সাহসী শান্তিরক্ষীর শাহ...
14/12/2025

সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন সাহসী শান্তিরক্ষীর শাহাদাতে র‍্যাব গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছে।

আহত বীর শান্তিরক্ষীদের দ্রুত সুস্থতা কামনা করা হচ্ছে। মানবতার সেবায় তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ করবে।

*আসসালামু আলাইকুম**কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন সদর  ইউনিয়নের ১ নং ওয়ার্ড মিঠা পানিরছড়া  এলাকায়  অভিযান পরিচালনা ...
25/11/2025

*আসসালামু আলাইকুম*

*কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড মিঠা পানিরছড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৯০,০০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদককারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব -১৫।*

১। র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসবাদ দমন, অস্ত্র ও মাদক চোরাচালান নিয়ন্ত্রনে গোয়েন্দা নজারদারি ও অভিযান অব্যাহত রেখেছে। কক্সবাজার সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদক ও অস্ত্র কারবারিরা সহজেই চোরাচালান করার সুযোগ পাচ্ছে। এমতাবস্থায় র‌্যাব-১৫ তার নিজস্ব গোয়েন্দা নজরদারির পাশাপাশি র‌্যাব সদর দপ্তর এর গোয়েন্দা শাখার সাথে সমন¦য় রেখে কাজ করে যাচ্ছে।

চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ২৫ নভেম্বর ২০২৫ খ্রিঃ সকালে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) র‌্যাব সদর দপ্তর এর গোয়েন্দা শাখা হতে প্রাপ্ত তথ্যে জানতে পারে যে, টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ ১নং ওয়ার্ড মিঠাপানির ছড়া এলাকায় কিছু মাদককারবারী ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে চৌকস আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে ৯০,০০০ পিস ইয়াবা, ০২ টি বাটন ফোনসহ ০২ জন মাদককারবারীকে আটক করতে সক্ষম হয়।

২। আটককৃত মাদক কারবারিদের পরিচয়ঃ

১) আব্দুল্লাহ (২৭), পিতা-আবদুর রহিম
২) আনোয়ারা বেগম, স্বামী- ছৈয়দ আহম্মদ, সর্বসাং- মিঠাপানির ছড়া ১নং ওয়ার্ড, ৩ নং সদর ইউনিয়ন, থানা -টেকনাফ, জেলা- কক্সবাজার।

৩। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-----ধন্যবাদ-----

আসসালামু আলাইকুম *কক্সবাজারের  উখিয়া থানাধীন জালিয়াপালং ইউপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮৯,৯০৫ (ঊননব্বই হাজার নয় শ...
17/11/2025

আসসালামু আলাইকুম

*কক্সবাজারের উখিয়া থানাধীন জালিয়াপালং ইউপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮৯,৯০৫ (ঊননব্বই হাজার নয় শত পাঁচ) পিস ইয়াবাসহ ০২ জন মাদক কারবারি'কে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।*
১। র‌্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসবাদ দমন, অস্ত্র ও মাদক চোরাচালান নিয়ন্ত্রনে গোয়েন্দা নজারদারি ও অভিযান অব্যাহত রেখেছে। কক্সবাজার সীমান্তবর্তী জেলা হওয়ায় মাদক ও অস্ত্র কারবারিরা সহজেই চোরাচালান করার সুযোগ পাচ্ছে। এমতাবস্থায় র‌্যাব-১৫ তার নিজস্ব গোয়েন্দা নজরদারির পাশাপাশি র‌্যাব সদর দপ্তর এর গোয়েন্দা শাখার সাথে সমন¦য় রেখে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৫, সিপিসি-২( হোয়াইক্যং ক্যাম্প) র‌্যাব সদর দপ্তর এর গোয়েন্দা শাখা হতে প্রাপ্ত সূত্রে জানতে পারে যে, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন জালিয়াপালং ইউনিয়নের ০৩নং ওয়ার্ড, উত্তর সোনার পাড়া এলাকায় কিছু মাদক কারবারি মাদকের একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক র‌্যাব-১৫ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে অদ্য ১৭ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ দুপুরে অভিযানিক দলটি বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারিদের হেফাজতে থাকা সাদা বস্তা তল্লাশি করে ৮৯,৯০৫ (ঊননব্বই হাজার নয় শত পাঁচ) পিস ইয়াবা সহ ০২ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

২। আটককৃত মাদক কারবারিদের পরিচয়ঃ

১) সামছুল আলম (৩০), পিতা- মৃত আব্দুল রহমান, মাতা-গোল বাহার,
২) আব্দুল শুক্কুর (২৪),পিতা-মৃত মোঃ নজরুল, মাতা-মৃত নুর জাহান, উভয় সাং-উত্তর সোনার পাড়া, ০৩নং ওয়ার্ড, ঝাউ বাগান, ইউপি-জালিয়াপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।

৩। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-----ধন্যবাদ -----

Address

Ramu Thana, Cox's Bazar, Cox's Bazar, Bangladesh, 4730
Bangladesh

Telephone

+8801300011599

Website

Alerts

Be the first to know and let us send you an email when RAB15 Cox’s Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share