ইসলামী আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা।

  • Home
  • Bangladesh
  • Bandarban
  • ইসলামী আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বান্দরবান  জেলা। আসুন ইসলামী হুকুমত কায়েমের এই সংগঠনের ছায়াতলে 01311185869
01643882368

স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত। দীর্ঘ ৫৫ বছর পরও স্বাধীনতার প্রকৃত লক্ষ্য অর্জন হয়নি - পীর ...
26/03/2026

স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত।

দীর্ঘ ৫৫ বছর পরও স্বাধীনতার প্রকৃত লক্ষ্য অর্জন হয়নি - পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই লক্ষ লক্ষ মানুষ যারা দেশের জন্য জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে স্বাধীনতা অর্জন হলেও ৫৫ বছরে দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পায়নি। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর মানুষের মধ্যে জনআকাঙ্খার বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা তৈরি হয়, আমরা সেই আশায় দেশের ইসলামপন্থি দলগুলো নিয়ে একটি সমঝোতার পরিবেশ তৈরি করে অনেক দূর এগিয়ে যাই। কিন্তু একটি ক্ষমতালোভী গোষ্ঠী সেই সুন্দর পরিবেশকে ধ্বংস করে দিয়ে নিজেরা এককভাবে ক্ষমতার নেশায় মেতে উঠে। তারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। মানুষের মনে ইসলামের বিষয়ে ভুল বার্তা দিয়ে ইসলাম থেকে দূরে সরানোর পাঁয়তারা করছে। এক পর্যায়ে ক্ষমতার নেশায় আমেরিকা ও ভারতের তাঁবেদারী শুরু করে। অথচ ভারত ও আমেরিকার ইতিহাস মুসলিম বিশ্ব ভালো করেই জানে। আজ গণতন্ত্রের ধ্বাজাধারী আমেরিকা পুরো বিশ্বে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে। এই আমেরিকাই বিশ্বে গণতন্ত্র ও মানবাধিকারের সবক শোনাচ্ছে।
আজ ২৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে ‘স্বাধীনতার প্রত্যাশা ও জাতীয় জীবনে আমাদের অর্জন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ও অধ্যাপক মাহবুবুর রহমান, দলের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত জনাব গোলাম মসীহ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, যুবনেতা মুফতী মানসুর আহমদ সাকী, এম এইচ মোস্তফা, আব্দুল আউয়াল মজুমদার, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মাছউদুর রহমান, প্রভাষক শফিকুল ইসলাম, অধ্যাপক ফজলুল হক মৃধা, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুক্তিযোদ্ধা সোলাইমান, এমএম সিফাতুল্লাহ প্রমুখ।

পীর সাহেব চরমোনাই আরো বলেন, আমেরিকা আন্তর্জাতিক সকল আইন লঙ্ঘন করে ইরানে হামলা করে সে দেশের শীর্ষ নেতাদের হত্যা করে মানবতাবিরোধী অপরাধ করেছে। জারজরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ যুদ্ধ খেলায় মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে আমরা বলে দিয়েছি দেশ, ইসলাম ও মানবতার ক্যলাণে কাজ করলে আমরা সহযোগিতা করবো। এর ব্যত্যয় করলে আমরা প্রতিবাদ করবো। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, দেশকে ভালভাবে সাজান। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করুন। খাদ্যে ভেজাল কঠোরভাবে প্রতিহত করুন। মাদকের সয়লাবে নতুন প্রজন্ম ধ্বংস হচ্ছে। কাজেই এসবের বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ নিতে হবে। জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোটকে আইনী ভিত্তি দিতে হবে।

প্রিন্সিপাল মাদানী বলেন, ৫৫ বছরে দেশবাসী একটি মানচিত্র ছাড়া আর কিছুই পায়নি। এ দীর্ঘ সময়ে মানুষ নির্বাচনের নামে তামাশা দেখেছে। এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও সমঝোতা।

সভাপতির বক্তব্যে শেখ ফজলে বারী মাসউদ বলেন,উপদেষ্টা সরকার ৩টি দল নিয়ে বিদেশে বার বার সফর করে নির্বাচনী সমঝোতার রোডম্যাপ তৈরি করেছে। ১২ ফেব্রুয়ারি তার শোয়াফ হয়েছে। তিনি সরকারের মন্ত্রীদের লাগামহীন বক্তব্যের তীব্র সমালোচনা করে মন্ত্রীপরিষদকে ঢেলে সাজানোর আহ্বান জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার সংগ্রামী সেক্রেটারী, মুফতী মুহাম্মদ আবুল হাসান সাহেব এর পক্ষ থেকে বান্দরবা...
21/03/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার সংগ্রামী সেক্রেটারী, মুফতী মুহাম্মদ আবুল হাসান সাহেব এর পক্ষ থেকে বান্দরবান পৌরসভার সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক

-বান্দরবান পৌরসভা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ্ব মাওঃ আবুল কালাম আজাদ সাহেবের পক্ষ থেকে বান্দ...
20/03/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ্ব মাওঃ আবুল কালাম আজাদ সাহেবের পক্ষ থেকে
বান্দরবান -৩০০ নং আসনের সর্বস্তরের জনগণকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক

ইসলাম ও দেশের অতন্দ্র প্রহরী আমীরুল মুজাহিদীন হযরত পীর সাহেব চরমোনাই এর পক্ষে থেকে দেশ ও বিদেশের সবাইকে জানাই পবিত্র ঈদু...
19/03/2026

ইসলাম ও দেশের অতন্দ্র প্রহরী আমীরুল মুজাহিদীন হযরত পীর সাহেব চরমোনাই এর পক্ষে থেকে দেশ ও বিদেশের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক

আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘুমধুম ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
18/03/2026

আলহামদুলিল্লাহ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘুমধুম ইউনিয়ন শাখার উদ্যোগে আজকের ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

15/03/2026

প্রথমবারের মতো সংসদে ভাষণ দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য, মাওলানা অলিউল্লাহ সাহেব।

13/03/2026

১৩ মার্চ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাইয়ের ভিডিও বার্তা

১৩ মার্চ ২০২৬

আজ ২২শে রমজান ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস...
12/03/2026

আজ ২২শে রমজান ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আলহাজ্ব মাওঃ আবুল কালাম আজাদ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা শাখা

প্রধান আলোচক,
জনাব হাফেজ মোঃ আবুল বাশার, প্রধান উপদেষ্টা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা শাখা

বিশেষ অতিথি,
মুফতি মোহাম্মদ আবুল হাসান, সেক্রেটারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখা

সভাপতিত্ব করেন,
মুফতী মুহাম্মদ জাবেরুল ইসলাম, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা শাখা

আরো উপস্থিত ছিলেন জেলা শাখার নেতৃবৃন্দ

সর্বোচ্চ সফলতা কামনা করছি
12/03/2026

সর্বোচ্চ সফলতা কামনা করছি

বাকেরগঞ্জের নেয়ামতি ইউনিয়নের চেয়ারম্যানের ওপরে হামলাকারীদের ফ্যাসিবাদের পরিনতি ভোগ করতে হবে-ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকে...
09/03/2026

বাকেরগঞ্জের নেয়ামতি ইউনিয়নের চেয়ারম্যানের ওপরে হামলাকারীদের ফ্যাসিবাদের পরিনতি ভোগ করতে হবে
-ইসলামী আন্দোলন বাংলাদেশ

বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জনাব হুমায়ুন কবীরের ওপরে হামলা জাতিকে শংকিত করেছে।

আজ ৯ মার্চ দুপুরে বিএনপির ইউনিয়ন সাধারণ সম্পাদক সোহেল সিকদার, ছাত্রদলের ইউনিয়ন সাধারণ সম্পাদক রাকিব মোসাব্বির, সেচ্চাসেবক দল নেতা নয়ন খান, যুবদল নেতা জুয়েল হাওলাদার, সোহেল হাওলাদার, এনামুল ও কেন্দ্রীয় যুবদল নেতা সালাম সিকদারসহ একদল মাস্তান চেয়ারম্যানের ওপরে হামলা করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা জানাচ্ছে এবং ক্ষোভ প্রকাশ করছে। একই সাথে অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আজ এক বিবৃতিতে এই নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

মাওলানা সিরাজুল ইসলাম বলেন, হাতপাখা প্রতিক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান তার জন সম্পৃক্ততার কারণে দল-বল ও দেহরক্ষী নিয়ে চলেন না। এটা তার বিনয় ও জনতার প্রতি আত্মবিশ্বাস। এই সরল ও সাধারণ চলাচলকে যদি কেউ সুযোগ হিসেবে নিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির গায়ে হাত তোলে তাহলে সেই হানাদার হাত প্রতিরোধ করা হবে; ইনশাআল্লাহ। আমরা স্থানীয় প্রশাসনকে বলবো, অবিলম্বে অপরাধীদের বিষয়ে শক্ত আইনী অবস্থান গ্রহণ করুন। একই সাথে বিএনপি নেতৃত্বকে বলবো, সন্ত্রাসীদের লাগাম টেনে ধরুন, অন্যথায় পতিত ফ্যাসিবাদের পরিনতি ভোগ করতে হতে পারে।

বার্তা প্রেরক
কেএম শরীয়াতুল্লাহ
প্রধান সমন্বয়ক, কেন্দ্রীয় মিডিয়া সেল
ইসলামী আন্দোলন বাংলাদেশ

09/03/2026

সমঝোতা কেন ভেঙে গেলো?
তারই উত্তর দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বান্দরবান জেলা শাখার সেক্রেটারি, মুফতি মোঃ আবুল হাসান

ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন।
এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে বলুন।

09/03/2026

খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য
পীর সাহেব চরমোনাই

Address

Bandarban

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা।:

Share