লামা বিদ্যুৎ সরবরাহ

লামা বিদ্যুৎ সরবরাহ অভিযোগ কেন্দ্রঃ
01313-096174

চকরিয়া টু লামা প্রদান সড়কেরর লাইনঝিরি এলাকায় একটি মাল ভর্তি ট্রাক এক্সিডেন্ট করে আমাদের প্রধান ৩৩ কেভি সোর্স লাইনের এ...
09/06/2026

চকরিয়া টু লামা প্রদান সড়কেরর লাইনঝিরি এলাকায় একটি মাল ভর্তি ট্রাক এক্সিডেন্ট করে আমাদের প্রধান ৩৩ কেভি সোর্স লাইনের একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে ফেলাই লামা আলীকদম ও বমুবিলছরি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।
আমাদের কারিগরি টিম লাইনটি সচল করার জন্য কাজ করছে।
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

09/06/2026
লামা বিদ্যুৎ সরবরাহের সকল বিদ্যুৎগ্রাহকদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক বিদ্যু...
03/06/2026

লামা বিদ্যুৎ সরবরাহের সকল বিদ্যুৎগ্রাহকদের বিশেষ অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেয়েছে।
মূল্যবৃদ্ধি পাওয়ার দরুন যে সকল গ্রাহক প্রিপেইড কার্ড মিটার এর মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করছেন তাদের রিচার্জ টোকেন দুই বা ততোধিক লাইনের হতে পারে।
এমতাবস্থায় আপনার প্রিপেইড মিটারের রিচার্জ টোকেন যদি একাধিক লাইনের হয় তাহলে সতর্কতার সহিত প্রতি ২০ টি সংখ্যা মিটারে তুলে ওকে বাটন চাপবেন।
অর্থাৎ যদি ৬ টি লাইনের (মোট ৬*২০=১২০ সংখ্যা) টোকেন হয় তাহলে প্রতি লাইনের টোকেন তুলে প্রতিবার ওকে চাপতে হবে।
মোবাইলের এসএমএস এর টোকেনে লাইন সংখ্যা না বুঝলে নিচের সাইটে মিটার দিয়ে টোকেন এবং সিকোয়েন্স দেখতে পারবেন। https://web.bpdbprepaid.gov.bd/bn/token-check

14/05/2026

বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তিঃ
লামা বিদ্যুৎ সরবরাহ ইউনিট।

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সোর্স লাইনে গাছের ডালপালা কর্তনের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

* আগামীকাল ১৫/০৫/২০২৬ ইং এবং ১৬/০৫/২৬ ইং তারিখে সকাল ৮ঃ০০টা হইতে দুপুর ০৪ঃ০০ ঘটিকা পর্যন্ত লামা, আলিকদম, বমু বিলছড়ি এর সকল এলাকায়।

দীর্ঘমেয়াদী সুফলের জন্য সাময়িক অসুবিধা সৃষ্টিতে আন্তরিকভাবে দুঃখিত

জনস্বার্থে প্রচারিত।

04/05/2026

লামা বিদ্যুৎ সরবরাহ দপ্তরের সকল ফিডার বর্তমানে সচল রয়েছে। কোনো লোডশেডিং নেই 💡⚡🔌😊✅।

03/05/2026

📢 বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তিঃ
লামা বিদ্যুৎ সরবরাহের সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিক্রয় ও বিতরণ বিভাগ, চকরিয়া দপ্তরের আওতাধীন ৩৩ কেভি কক্সবাজার–চকরিয়া লাইনের আশপাশের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল ০৪-০৫-২০২৬ ইং সকাল ৮:০০ ঘটিকা থেকে বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

উল্লেখ্য, লামা বিদ্যুৎ সরবরাহ চকরিয়া হতে বিদ্যুৎ প্রাপ্ত হওয়ায়, উক্ত সময়ে লামা বিদ্যুৎ সরবরাহের আওতাধীন সকল এলাকায়ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আপনাদের সহানুভূতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য।

জনস্বার্থে প্রচারিত।

01/05/2026

বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তিঃ
লামা বিদ্যুৎ সরবরাহ ইউনিট।

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সোর্স লাইনে গাছের ডালপালা কর্তনের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

* ০২/০৫/২০২৬ ইং, আগামীকাল সকাল ৮ঃ০০টা হইতে দুপুর ১২ঃ০০ ঘটিকা পর্যন্ত লামা, আলিকদম, বমু বিলছড়ি এর সকল এলাকায়।

* সকাল ৮:০০ ঘটিকা থেকে বিকাল ৪ঃ০০ ঘটিকা পর্যন্ত আলীকদম উপজেলার সকল এলাকা সমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।

বি.দ্রঃ রাতের বৃষ্টিতে গাছ ভিজা থাকায় আজকে গাছের ডালপালা কর্তন করা সম্ভব হয় নাই।

দীর্ঘমেয়াদী সুফলের জন্য সাময়িক অসুবিধা সৃষ্টিতে আন্তরিকভাবে দুঃখিত

জনস্বার্থে প্রচারিত।

30/04/2026

আসসালামু আলাইকুম,
লামা বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আওতাধীন সকল বিদ্যুৎ গ্রাহকদের জানানো যাচ্ছে যে,

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সোর্স লাইনে গাছের ডালপালা কর্তনের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

* ০১/০৫/২০২৬ ইং, লামা এবং আলিকদম উপজেলার সকল এলাকা।
* ০২/০৫/২০২৬ ইং, আলিকদম উপজেলা এর সকল এলাকা।

দীর্ঘমেয়াদী সুফলের জন্য সাময়িক অসুবিধা সৃষ্টিতে আন্তরিকভাবে দুঃখিত

জনস্বার্থে প্রচারিত।

23/04/2026

আসসালামু আলাইকুম,
লামা বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আওতাধীন সকল বিদ্যুৎ গ্রাহকদের জানানো যাচ্ছে যে,
নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষে আগামী ২৪ ও ২৫ এপ্রিল আলীকদম, ছাগলখাইয়া, হরিণঝিরি ও শীলেরতুয়া লাইনের ১১ কেভি শীলেরতুয়া ফিডার ও ৩৩ কেভি আলীকদম লাইনের আশপাশের ডালা পালা কর্তনের কাজের জন্য সকাল ৬:০০ ঘটিকা হইতে দুপুর ১২:৩০ ঘটিকা পর্যন্ত সাময়িক ভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।

গ্রাহকদের সাময়িকভাবে অসুবিধার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আন্তরিক ভাবে দু:খিত।

বিঃদ্রঃ নির্ধারিত সময়ে আগে বা পরে যেকোন সময় বিদ্যুৎ লাইন চালু হতে পারে। সকলে প্রয়োজনীয় পানীয় সংগ্রহ করে রাখুন ও মোবাইল চার্জ দিয়ে রাখুন।

জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন।

প্রচারে

আবাসিক প্রকৌশলী
লামা বিদ্যুৎ সরবরাহ
বিউবো,লামা,বান্দরবান।

Address

Bandarban
4640

Alerts

Be the first to know and let us send you an email when লামা বিদ্যুৎ সরবরাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share