28/10/2025
প্রেস বিজ্ঞপ্তি
তারিখঃ ২৭ অক্টোবর ২০২৫,সোমবার
পি-আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবীতে বিশাল জনসভা অনুষ্ঠিত
বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলা হাইস্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
গতকাল ২৭ শে অক্টোবর"২৫ সোমবার বেলা ৩ টায় উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ডৌয়াতলা হাইস্কুল মাঠে উপজেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ ফজলুল হকের সভাপতিত্বে, ইসমাইল হোসেন জিহাদীর সঞ্চালনায় জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — আলহাজ্ব মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই), জুলাই গণঅভ্যুথানের সম্মুখ সারির যোদ্ধা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন — আলহাজ্ব মুফতি মিজানুর রহমান কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরগুনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরগুনা জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন —
মাও. মোহাম্মাদ আব্দুল কাদের (পীর সাহেব বাওয়ালকর), উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরগুনা জেলা
মাও. মো. আব্দুস শাকুর, সেক্রেটারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরগুনা জেলা
মাও. মো. নুরুল আলম, জয়েন্ট সেক্রেটারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরগুনা জেলা
মাও. রেজাউল করিম আকন, এ্যাসিসট্যান্ট সেক্রেটারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরগুনা জেলা
মাও. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরগুনা জেলা
এইচ. এম. আহমাদুল্লাহ, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরগুনা জেলা
মাও. মো. আবু ইউসুফ, সভাপতি, জাতীয় শিক্ষক ফোরাম, বরগুনা জেলা
অধ্যক্ষ মঞ্জুর রব মর্তুজা হাসান মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান, বামনা উপজেলা।
আরও উপস্থিত ছিলেন পাথরঘাটা আইএবি উপজেলা সহ-সভাপতি মুহাম্মাদ মনিরুল ইসলাম, মঠবাড়িয়া উপজেলা সভাপতি মাওলানা জিয়াউল হক ফারুকী, সেক্রেটারী মাওলানা বেলায়েত হোসেন।
আর বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ তরিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি হাফেজ বায়েজিদ আহমেদ সহ উপজেলার বিভিন্ন সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি আলহাজ্ব মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই) বলেন —
“দেশকে চাঁদাবাজি, জুলুম, হত্যা, ধর্ষণ ও দুর্নীতিমুক্ত করতে হলে জনগণকে সৎ, আলেম ও ন্যায়পরায়ণ নেতৃত্বকে সুযোগ দিতে হবে। তাই একবার হলেও বরগুনা-২ আসনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমীকে হাতপাখা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে পরীক্ষা করে দেখুন। তিনি একজন সৎ ব্যবসায়ী, আলেমে দ্বীন, মুফতি, মুহাদ্দিস, লেখক, গবেষক ও সাহিত্যিক। তাঁর মতো যোগ্য, চৌকস ও মেধাবী ব্যক্তিই এই অঞ্চলের প্রকৃত প্রতিনিধি হওয়া উচিত।”
সভায় বক্তারা আরও বলেন,
দেশে পি-আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এখন সময়ের দাবি। জুলাই সনদের আইনী ভিত্তি প্রতিষ্ঠা করে রাষ্ট্রে ন্যায়, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচার ছাড়া দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতা-কর্মী, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাধারণ জনগণের উপস্থিতিতে মাঠ জনসমুদ্রে পরিণত হয়।
বার্তা প্রেরক:
মুহাম্মাদ ইমরান হুসাইন
প্রচার ও দাওয়াহ সম্পাদক,
ইসলামী আন্দোলন বাংলাদেশ, বামনাউপজেলা।