দেউলিয়া সামাজিক উন্নয়ন যুবসংঘ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • দেউলিয়া সামাজিক উন্নয়ন যুবসংঘ

দেউলিয়া সামাজিক উন্নয়ন যুবসংঘ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দেউলিয়া সামাজিক উন্নয়ন যুবসংঘ, Social service, Deuliya, Rajshahi, Dhaka.

দেউলিয়া সামাজিক উন্নয়ন যুবসংঘ
অরাজনৈতিক ও অলাভজনক একটি স্বেচ্ছাসেবী সংগঠন
🌱 সমাজসেবা | 🌾 শিক্ষা | 🩸 রক্তদান | 🌳 বৃক্ষরোপণ |
🤝 মানবিকতা
ভালো কাজে একসাথে… সমাজের পাশে সবসময়।

সোনামণি ও যুবকদের মাদক মুক্ত ও অশ্লীল কাজ হতে বিরত রাখতে দেউলিয়া সামাজিক উন্নয়ন যুবসংঘের পক্ষ থেকে  ঈদ আনন্দ খেলাধুলার ...
08/04/2026

সোনামণি ও যুবকদের মাদক মুক্ত ও অশ্লীল কাজ হতে বিরত রাখতে দেউলিয়া সামাজিক উন্নয়ন যুবসংঘের পক্ষ থেকে ঈদ আনন্দ খেলাধুলার আয়োজন করা হয়েছিল সেই উপহার বিজয়ীদের মাঝে বিতরণ করছেন সংগঠনের অর্থ সম্পাদক মোঃ মেহেদী হাসান পলাশ

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে। একটা জেট যখন ক্র...
22/07/2025

আমরা যে চুলায় রান্না করি তার তাপমাত্রা বড়জোর হয় ৩০০ ডিগ্রি সেলসিয়াস। ১০০ ডিগ্রিতেই পানি ফুটতে শুরু করে।
একটা জেট যখন ক্র্যাশ করে, তখন এর আগুনের তাপমাত্রা কত থাকে জানেন?
প্রায় ১০০০ থেকে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস...
কল্পনা করা যায়, এই আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রণাটা কতটা ভয়াবহ হতে পারে?
এরকম নির্মমভাবে পুড়ে যাওয়া বাচ্চাগুলো আমাদের ক্ষমা করবে না যদি এমন ঘটনা আবার ঘটার পথ বন্ধ না করেন।
দুর্ঘটনার সম্ভাব্য বিমান গুলো আলাদা করে, সেগুলো এলিমিনেট করুন।
আজই... এখনই...

গতকাল ঢাকার উত্তরা এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস...
22/07/2025

গতকাল ঢাকার উত্তরা এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে স্কুল মাঠে পড়ে গেলে অনেক শিশুর প্রাণ ঝরে যায় এবং অনেকেই গুরুতর আহত হয়েছেন।

💔 এই মর্মান্তিক দুর্ঘটনায় যে সব নিষ্পাপ শিশুরা নিহত হয়েছে, তাদের অকাল মৃত্যু শুধু তাদের পরিবার নয়, সমগ্র জাতিকে কাঁদিয়েছে।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি, এবং নিহতদের পরিবারের প্রতি জানাচ্ছি আমাদের গভীর সমবেদনা।

🕯️ আসুন, আমরা সকলে একসঙ্গে প্রার্থনা করি—
"আল্লাহ তায়ালা নিহতদের শহীদের মর্যাদা দান করুন এবং তাদের পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক দিন। আহতদের দ্রুত আরোগ্য দান করুন। আমিন।"

একটি জাতি তার ভবিষ্যৎ প্রজন্ম হারিয়ে ফেলেছে। এই ক্ষতি অপূরণীয়।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

 #জেনে_রাখুন- 🛑সাপে কামড়ালে প্রাণ বাঁচাতে মেনে চলুন পরামর্শগুলো,,,,, #বর্ষা মানেই সাপের উপদ্রব। বৃষ্টিতে গর্তে পানি জমে ...
10/07/2025

#জেনে_রাখুন- 🛑
সাপে কামড়ালে প্রাণ বাঁচাতে মেনে চলুন পরামর্শগুলো,,,,,

#বর্ষা মানেই সাপের উপদ্রব। বৃষ্টিতে গর্তে পানি জমে গেলে বিষধর সাপগুলো বের হয়ে পড়ে আশপাশের এলাকায়। বিশেষ করে খামার, বাড়ির আঙিনা বা মাঠে। তাই এই সময় সাপে কামড়ানো একটি সাধারণ কিন্তু প্রাণঘাতী ঝুঁকি। এমন পরিস্থিতিতে দ্রুত ও সঠিক ব্যবস্থা নিলে প্রাণ রক্ষা সম্ভব।

বিশেষজ্ঞরা বলছেন, সময় নষ্ট না করে রোগীকে সরাসরি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। কারণ হাসপাতালেই প্রয়োজনীয় অ্যান্টি-ভেনম ওষুধ পাওয়া যায় এবং সাপে কাটার সম্পূর্ণ চিকিৎসা পাওয়া যায়।

সাপে কামড়ালে করণীয়:
★ শান্ত থাকুন: ভয়ের কারণে হৃদস্পন্দন বাড়লে বিষ দ্রুত ছড়ায়। রোগীকে সান্ত্বনা দিন।
★ অঙ্গটি নাড়াচাড়া করবেন না: কামড়ানো অঙ্গ স্থির রাখুন। ★ ব্যান্ডেজ বা কাপড় পেঁচিয়ে দিন: কামড়ের কিছু ওপরে শক্ত করে পেঁচিয়ে দিন, যেন বিষ ধীরে ছড়ায়।
★ কামড়ের স্থান সাফ করুন: পানি দিয়ে ধুয়ে ফেলুন, কিন্তু কেটে রক্ত বের করবেন না।
★ রোগীকে শুয়ে রাখতে হবে: হৃদয়ের সমান বা নিচু অবস্থানে কামড়ের স্থান রাখুন।
★ জরুরি ভিত্তিতে হাসপাতালে নিন: সময় নষ্ট না করে রোগীকে নিকটস্থ সরকারি হাসপাতালে নিন।

যা করবেন না:
কামড়ের স্থান চুষে বিষ বের করবেন না।
ছুরি দিয়ে কেটে রক্ত বের করার চেষ্টা করবেন না।
ভুয়া বা অদক্ষ চিকিৎসকের কাছে যাবেন না।

বিশেষ লক্ষণ: বুকে টান চোখে ঝাপসা কথা বলতে কষ্ট শরীর অবশ হওয়া ঘুম ঘুম ভাব।
উপরের লক্ষণ থাকলে বুঝতে হবে সাপটি বিষাক্ত এবং অবিলম্বে চিকিৎসা জরুরি।

প্রতিরোধে যা করবেন:
★ মাঠে কাজের সময় রাবারের বুট পরুন।
★ হাত ঢেকে কাজ করুন।
★ ঝোপঝাড় পরিষ্কার রাখুন।
★ টর্চ বা লাইট নিয়ে চলাফেরা করুন রাতে।

সাপে কামড়ানো অবস্থায় দ্রুত সিদ্ধান্তই পারে জীবন বাঁচাতে। সময়মতো চিকিৎসা নিন, সচেতন থাকুন...।।

Address

Deuliya, Rajshahi
Dhaka
6250

Telephone

+8801974413055

Website

Alerts

Be the first to know and let us send you an email when দেউলিয়া সামাজিক উন্নয়ন যুবসংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to দেউলিয়া সামাজিক উন্নয়ন যুবসংঘ:

Share

Category