Adv. Atiar Rahman

Adv. Atiar Rahman ন্যায় ইনসাফ ও মানবতার পক্ষে হাত পাখায় ভোট দিন।

08/04/2026

“চরমোনাই ময়দানে মানুষের মাঝে—আলহাজ্ব এডভোকেট শেখ আতিয়ার রহমান”

কেরানীগঞ্জের কদমতলী এলাকায় গ্যাস লাইটার কারখানায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকা...
04/04/2026

কেরানীগঞ্জের কদমতলী এলাকায় গ্যাস লাইটার কারখানায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এই দুর্ঘটনা শুধু দুঃখজনকই নয়, বরং মানবিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকেও এক অপূরণীয় ক্ষতি।

আইনের দৃষ্টিতে প্রতিটি প্রাণের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সকলের দায়িত্ব। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও তদারকির বিষয়টি অত্যন্ত জরুরি—যা ভবিষ্যতে আরও গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন।

হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ তা‘আলার দরবারে নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

আল্লাহ তাআলা সকলকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আমীন।

03/04/2026

চরমোনাই মাহফিল সফল হোক।

ঐতিহাসিক চরমোনাই মাহফিলে আগত সারাদেশের জেলা দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে জেলা প্রতিনিধি সভা অন...
03/04/2026

ঐতিহাসিক চরমোনাই মাহফিলে আগত সারাদেশের জেলা দায়িত্বশীলদের নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে জেলা প্রতিনিধি সভা অনুষ্ঠিত।

02/04/2026

চরমোনাইয়ের ঐতিহাসিক মাহফিলে এসেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আইন উপদেষ্টা আলহাজ্ব এডভোকেট আতিয়ার রহমান।

01/04/2026

লাখো মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে ৩ দিনের চরমোনাই এর এই ঐতিহাসিক মাহফিলে গিয়ে।

আজ বাদ জোহর - মুহতারাম আমীর এর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঐতিহাসিক চরমোনাইর মাহফিল।

01/04/2026

আল্লাহ তাআলা চরমোনাই এর এই সুবিশাল মজমাকে আসমানী, জমিনি, সকল বালা-মুসিবত থেকে হেফাজত করুন! এবং মাহফিলে অংশগ্রহণকারী সকলকে হেফাজতে রাখুন। 🌸
#চরমোনাই_মাহফিল
#চরমোনাই
#ইসলামিক_মাহফিল
#ওয়াজ_মাহফিল
#দ্বীনের_দাওয়াত
#ইসলামের_পথে
#আল্লাহর_দিকে_ফিরি
#সুন্নাহর_অনুসরণ
#ইসলামিক_জ্ঞান
#তাকওয়া
#ইসলামিক_লাইফ
#হক্কের_বাণী
#ইসলামিক_স্পিচ
#মাহফিল_২০২৬
#বাংলার_মাহফিল

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর উদ্যোগে তৃণমূল দায়িত্বশীল মতবিনিময় সভা অনুষ্ঠিত।
25/03/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর উদ্যোগে তৃণমূল দায়িত্বশীল মতবিনিময় সভা অনুষ্ঠিত।

স্বাধীনতা দিবসের শুভেচ্ছাস্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী-পীর সাহেব চরমোনাইইসলামী আন্দোলন ব...
25/03/2026

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী
-পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই ৫৬ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, স্বাধীনতাকে অর্থবহ করতে ও কার্যকর করতে রাষ্ট্রের নীতিগত ও পদ্ধতিগত সংস্কার করতে হয়। রাষ্ট্রের গুনগত পরিবর্তন সাধন না করে কেবল ব্যক্তি ও শাসকগোষ্ঠীর পরিবর্তন হলে স্বাধীনতা কেবল কাগুজে স্বাধীনতায় পরিনত হয়। বাংলাদেশের স্বাধীনতার অর্ধশতাব্দীর কালেও দেশে সংবিধান মেনে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দুঃখজনক দৃষ্টান্ত রয়েছে। চব্বিশের জুলাইয়ে ছাত্র জনতার একটি রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই স্বৈরাচারকে উৎখাত করা হয়েছে। তবে স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলসমূহের প্রস্তাবিত ও গণভোটের মধ্যদিয়ে অনুমোদিত সংস্কারের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আজকের এই স্বাধীনতা দিবসে সরকারের প্রতি আহবান করবো যে, স্বাধীনতাকে অর্থবহ করতে গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাবগুলো দ্রুততার সাথে বাস্তবায়ন করুন।

আজ ২৫ মার্চ, বুধবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও হতাহতের শিকার সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি সন্মান প্রদর্শন করেন।

বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ

দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রিয় ভাই-বোনদের প্রতি এডভোকেট আতিয়ার রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।সবার জীবন...
20/03/2026

দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রিয় ভাই-বোনদের প্রতি এডভোকেট আতিয়ার রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
সবার জীবন হোক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর।
ঈদ মোবারক 🌙🤍

আজ ১৪ মার্চ ২০২৬ ইং, ২৪ রমজান, শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভ...
15/03/2026

আজ ১৪ মার্চ ২০২৬ ইং, ২৪ রমজান, শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত থাকতে পেরে আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ বোধ করছি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং আগামী দিনের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করার সুযোগ হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি মোস্তফা কামাল। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান এবং পরিচালনা করেন জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা মোশাররফ হুসাইন।

জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল, কর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সভায় নির্বাচন-পরবর্তী সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা করা হয় এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

পরিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়ার মাধ্যমে অত্যন্ত সুন্দর ও আন্তরিক পরিবেশে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

14/03/2026

ধর্ম মন্ত্রণালয় আয়োজিত দেশের "ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষগণের সম্মানি প্রদান কার্যক্রম"- এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

Address

Bagerhat

Alerts

Be the first to know and let us send you an email when Adv. Atiar Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share