C H R Secondary School

C H R Secondary School C. H. R Secondary School is an educational establishment that is located at Ruithonpur Gokulkhali Alamdanga Chuadanga.

Its Educational Institute Identification Number or EIIN, is 115294. On 01 January, 1992, it was first put into operation. ALAMDANGA
CHUADANGA
C H R HIGH SCHOOL
115294

"মৃত্যুই চিরন্তন সত্য। আল্লাহ আপনার সকল গুনাহ ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।"
14/05/2026

"মৃত্যুই চিরন্তন সত্য। আল্লাহ আপনার সকল গুনাহ ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।"

29/03/2026

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে ১১টি বিশেষ নির্দেশনা জারি করেছে সরকার। সিসিটিভি বাধ্যতামূলক, মোবাইল নিষিদ্ধসহ নেওয়া হয়েছে জিরো টলারেন্স নীতি।২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে শেষ করতে সংশ্লিষ্টদের জন্য ১১টি বিশেষ নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)। এসব নির্দেশনা পালনে কোনো প্রকার অবহেলা, গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। সব কেন্দ্রসচিবসহ মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আগামী ২১ এপ্রিল থেকে সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সরকার শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি গ্রহণ করেছে। এই পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব কেন্দ্রসচিবসহ মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ১১টি নির্দেশনা আবশ্যিকভাবে প্রতিপালন করার জন্য অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

১১টি নির্দেশনা হলো–
১. মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমান) পরীক্ষায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে।
২. যে সকল পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল/অকেজো অবস্থায় রয়েছে, সে সকল পরীক্ষা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা পরীক্ষা শুরুর পূর্বেই সচল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত সকল ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক তা সরবরাহ করতে হবে।
৪. সকল পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে ঘড়ি (কাঁটাওয়ালা) টাঙানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শক্রমে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা রক্ষার্থে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে হবে।
৬. কেন্দ্রসচিব ব্যতীত পরীক্ষার হলে কোনো শিক্ষক/পরীক্ষার্থী যাতে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে হবে।
৭. পরীক্ষায় অংশগ্রহণকারী কোনো পরীক্ষার্থী যাতে কোনো উপায়েই নকল বা অসদুপায় অবলম্বন করতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি প্রদান করতে হবে। মেয়ে পরীক্ষার্থীদের ক্ষেত্রে মহিলা শিক্ষক দ্বারা দেহ তল্লাশির ব্যবস্থা করতে হবে।
৮. পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে অভিভাবকসহ শিক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা টাঙিয়ে দিতে হবে।
৯. প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিষ্কার পরিচ্ছন্নসহ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
১০. সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক কেন্দ্রসচিবদের প্রতি নির্দেশনাসমূহ যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
১১. পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে উপরোল্লিখিত নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে। নির্দেশনা পালনে কোনো প্রকার অবহেলা/গাফিলতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

11/01/2026

আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের শেষ সপ্তাহে। এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ থেকে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।স্বাভাবিক শিক্ষাসূচি অনুযায়ী, প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো। কিন্তু করোনা মহামারির প্রভাব এবং পরবর্তী সময়ে বিভিন্ন পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে এই সূচি বজায় রাখা সম্ভব হয়নি।এবারও জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসের কথা বিবেচনা করে এসএসসি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে পিছিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা এবং ফরম পূরণের কাজ শেষ হয়েছে। এখন চলছে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কাজগুলো মোটামুটি শেষের দিকে। যদি মাঠপর্যায় থেকে কোনো বিশেষ অনুরোধ আসে, তবে ফরম পূরণের জন্য হয়তো দু-একদিন সময় বাড়ানো হতে পারে।’

13/09/2025

শনিবার চুয়াডাঙ্গা ও মেহেরপুর প"ল্লী বি"দ্যুৎ এলাকায় সকাল-সন্ধ্যা বি"দ্যুৎ থাকবে না।
আগামীকাল ১৩/০৯/২০২৫ শনিবার ও ২০/০৯/২০২৫ শনিবার ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা উপকেন্দ্রের মধ্যেকার সঞ্চালন লাইনের র'ক্ষ'ণা'বে'ক্ষ'ণে'র জন্য চুয়াডাঙ্গা ও মেহেরপুর পল্লী বি"দ্যুৎ এলাকায় সকল ৩৩ কেভি লাইন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬:৩০ মি: পর্যন্ত বি'দ্যুৎ ব"ন্ধ থাকবে।
সুত্র: মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি

Address

Chitla-Ruithunpur, Gokulkhali
Alamdanga
7200

Opening Hours

Monday 09:30 - 16:00
Tuesday 09:30 - 16:00
Wednesday 09:30 - 16:00
Thursday 09:30 - 16:00
Saturday 09:30 - 16:00
Sunday 09:30 - 16:00

Telephone

+8801713905797

Alerts

Be the first to know and let us send you an email when C H R Secondary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to C H R Secondary School:

Share