UNO Subarnachar

UNO Subarnachar সুবর্ণচর উপজেলার নাগরিক সেবা নিশ্চিতে বদ্ধপরিকর

১৯৫৯ সালের এক রৌদ্রজ্জল প্রভাতের কথা। এলাকার জনগণ হঠাৎ আবিস্কার করে, নদীর বুকে একখন্ড ভূমি। শুরু হয় অথৈ সাগরের বুকে জেগে উঠা মাটির বুকে বসতি পত্তন। জেগে উঠা নতুন চর দক্ষিণাঞ্চলের সহায় সম্বলহীন নদীভাঙ্গা দরিদ্র মানুষগুলোকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। অগণিত ভাগ্যান্বেষী মানুষ এসে বসত গড়ে নতুন নোনা পানির সাম্রাজ্যে। স্বল্প বাসনার এ চরকে ঘিরে তারা নিজেদের ভবিষ্যতের স্বপ্ন বুনতে শুরু করে । স্বপ্ন দেখ

ে নতুন জীবন ও জীবিকার । এ স্বপ্নই প্রকৃতির নানা প্রতিকূলতার সাথে লড়াই করে টিকে থাকার প্রেরণা জোগায়। সেই দিন থেকে শুরু হয় নতুন ইতিহাস। বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু রক্ষার জন্য তাদেরকে প্রকৃতির পাশাপাশি বাইরের শক্তির সাথেও লড়াই করে টিকে থাকতে হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭৮ সালে জমি নিয়ে সংঘর্ষ বাধে বহিরাগত ভুমিগা্রসী শক্তির সঙ্গে। সংঘর্ষের ফলে নিহত শত শত মানুষ এবং হাজার হাজার ঘর বাড়ি ধ্বংস হয়ে যায়। সূবর্ণ্চর উপজেলার সাধারন মানুষ সেদিন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অনেক মূল্যবান জীবন বির্সজন দেয়। এ উপজেলার ইতিহাস রচিত হয়েছে খেটে খাওয়া সাধারন মানুষের নিরন্তন সংগ্রামের মধ্যদিয়ে যারা তাদের সৃজনশীল কর্মকান্ড দিয়ে এ নোনা চরকে বসবাস উপযোগী করে গড়ে তুলেছে। যা বর্তমানে সূবর্ণচর উপজেলা হিসেবে পরিচিতি অর্জন করে স্ব-গৌরবে মাথা তুলে আছে।

28/04/2026

নতুন কুড়ি স্পোর্টস ২০২৬
উপজেলা ভিত্তিক দল গঠন করার লক্ষ্যে রেজিস্ট্রেশন সম্পন্নকারী সকল শিক্ষার্থীদের আগামীকাল ২৯/০৪/২৬ তারিখ, বুধবার, সকাল ০৯:৩০ টায় শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হল।

এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) ২০২৬ উপলক্ষে জরুরি নির্দেশনাসংশ্লিষ্ট সকলকে নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হল।
20/04/2026

এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) ২০২৬ উপলক্ষে জরুরি নির্দেশনা
সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হল।

20/04/2026
রেজিষ্ট্রেশন লিংক.......★স্বপ্নের পথে, বিজয়ের সাথে ★ ‘নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬’! 🇧🇩🏆⚽🏏আপনার সন্তান বা পরিচিত কোনো কিশোর...
20/04/2026

রেজিষ্ট্রেশন লিংক.......
★স্বপ্নের পথে, বিজয়ের সাথে ★
‘নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬’! 🇧🇩🏆⚽🏏

আপনার সন্তান বা পরিচিত কোনো কিশোর কি খেলাধুলায় দারুণ পারদর্শী? তাদের বিশ্বমঞ্চে তুলে ধরার এখনই সময়! তৃণমূল পর্যায় থেকে আগামীর চ্যাম্পিয়ন খুঁজে বের করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুরু করেছে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।

🌟 কারা অংশ নিতে পারবে?
✅ বয়স: ১২ থেকে ১৪ বছর।
(২/৫/২০১২ থেকে ২/৫/২০১৪ এর মধ্যে যাদের জন্ম)

✅ ক্যাটাগরি: ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং মার্শাল আর্ট (কারাতে, জুডো, উশু, তাইকোয়ানডো)।

🚀 কেন এই সুবর্ণ সুযোগ?
এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত প্রতিভারা পাবে দক্ষ কোচের অধীনে উন্নত প্রশিক্ষণ এবং পেশাদার খেলোয়াড় হওয়ার অনন্য সুযোগ!

⏰ রেজিস্ট্রেশনের সময়সীমা: ১৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিল, ২০২৬।
🔗 আবেদন করুন আজই: https://notunkurisports.gov.bd

অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন করে ২৫-২৭ এপ্রিল উপজেলা পর্যায়ে বাছাইপর্বে অংশ নিতে হবে। বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ২ মে ২০২৬ থেকে শুরু হবে দেশব্যাপী জেলা পর্যায়ের প্রতিযোগিতা।

শেয়ার করে পৌঁছে দিন দেশের প্রতিটি প্রান্তে, যাতে কোনো প্রতিভা ঝরে না পড়ে। আগামীর বাংলাদেশ হবে মাঠের রাজা! 💪🇧🇩
#নতুনকুঁড়ি

বাংলাদেশের তরুণ ক্রীড়া প্রতিভা বিকাশের একটি প্ল্যাটফর্ম - Notun Kuri Sports।

আসসালামুআলাইকুম। উপজেলা প্রশাসন সুবর্ণচর কর্তৃক পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপনের কিছু মুহুর্ত। জাতীয় সংগীত এবং বৈশাখী গানের মধ্...
14/04/2026

আসসালামুআলাইকুম।

উপজেলা প্রশাসন সুবর্ণচর কর্তৃক পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপনের কিছু মুহুর্ত।
জাতীয় সংগীত এবং বৈশাখী গানের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরবর্তীতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রা আয়োজন শেষে ০৭ দিন ব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়।
মেলা প্রাঙ্গনে উপজেলা শিল্পকলা একাডেমি ও সাগরিকা সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা শেষে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নববর্ষ ১৪৩৩ আমাদের সকলের জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক সে কামনা করছি।

শুভ নববর্ষ।

বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন সুবর্ণচর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।
13/04/2026

বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসন সুবর্ণচর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।

09/04/2026

উপজেলা প্রশাসন সুবর্ণচর কর্তৃক ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ২০২৬ এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহকে জেলা পর্যায়ে প্রতিযোগিতার জন্য শুভ কামনা রইল।

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য।
06/04/2026

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য।

আসসালামুআলাইকুম। সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী  রাসেল, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা...
02/04/2026

আসসালামুআলাইকুম।
সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী রাসেল, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিবিএ (ব্যাংকিং ও ইন্সুরেন্স বিভাগ) পড়ার সুযোগ পেয়েছেন।
প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এই মেধাবী শিক্ষার্থীর সাফল্যের জন্য আজ তাকে উপজেলা প্রশাসন সুবর্ণচর এর পক্ষ হতে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

আসসালামুআলাইকুম। উপজেলা প্রশাসন সুবর্ণচর  কর্তৃক ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশ...
27/03/2026

আসসালামুআলাইকুম।
উপজেলা প্রশাসন সুবর্ণচর কর্তৃক ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।

Address

সুবর্ণচর উপজেলা পরিষদ
Akanagar
৩৮১৮

Alerts

Be the first to know and let us send you an email when UNO Subarnachar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to UNO Subarnachar:

Share