তারুণ্যের উদ্যম সামাজিক সংগঠন

তারুণ্যের উদ্যম সামাজিক সংগঠন এটি একটি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক সামাজিক সংগঠন।

আলহামদুলিল্লাহ!সলুয়ার অন্তর্গত শিক্ষাপ্রতিষ্ঠান,হাট-বাজার,দোকান-পাট,চাকরিজীবী ও প্রবাসীদের সহযোগিতায় আমাদের (তারুণ্যের উ...
26/02/2025

আলহামদুলিল্লাহ!

সলুয়ার অন্তর্গত শিক্ষাপ্রতিষ্ঠান,হাট-বাজার,দোকান-পাট,চাকরিজীবী ও প্রবাসীদের সহযোগিতায় আমাদের (তারুণ্যের উদ্যম) সংগ্রহ হয় ৩৫,০০০ টাকা।সংগ্রহকৃত টাকা ক্যান্সারাক্রান্ত আল-আমিনকে হস্তান্তর করা হলো।

আসসালামু আলাইকুম সম্মানীত এলাকাবাসী,আমাদের সলুয়া গ্রামের একজন যুবক, নামঃ আলামিন। সে মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়েছে।...
18/02/2025

আসসালামু আলাইকুম সম্মানীত এলাকাবাসী,

আমাদের সলুয়া গ্রামের একজন যুবক, নামঃ আলামিন। সে মরনব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এজন্য তার চিকিৎসা ব্যায়ে বিশাল অর্থের প্রয়োজন। এই ব্যায় ভার তার পরিবারের পক্ষ থেকে এককভাবে চালানো সম্ভব হচ্ছে না। এজন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ডোনেশন বা অনুদান নেওয়ার পরিকল্পনা করেছি। আমরা চাই দল-মত নির্বিশেষে আপনারা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।

আমরা আগামী বৃহস্পতিবার হাটের সময় বাজারে একবার ডোনেশন কালেকশনের পরিকল্পনা গ্রহন করেছি। আমাদের এই কার্যক্রমে আপনারা সবাই আমন্ত্রিত। আমাদের মনে রাখতে হবে "দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ"।

একত্রিত হবার স্থানঃ সলুয়া প্রাথমিক বিদ্যালয়
সময়ঃ বিকাল ৪:০০ ঘটিকা
তারিখঃ ২০/০২/২৫
দিনঃ বৃহষ্পতিবার

বিঃদ্রঃ আপনারা চাইলে বিকাশে তার জন্য টাকা পাঠাতে পারেন।

➡️বিকাশ/নগদ/রকেটঃ 01755-852015

অনুগ্রহ করে টাকা পাঠানোর পরে একবার কল দিয়ে জানিয়ে দিবেন।

আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী,আমরা এই শীতে আমাদের সংগঠনের পক্ষ থেকে কিছু কম্বল বিতরণ করেছি। যেহেতু আমরা চাহিদার অন...
17/02/2025

আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী,

আমরা এই শীতে আমাদের সংগঠনের পক্ষ থেকে কিছু কম্বল বিতরণ করেছি। যেহেতু আমরা চাহিদার অনুপাতে কম্বল দিতে পারবো না। তাই আমরা আগের থেকে ফেসবুকে পোষ্ট দেইনি।

আমরা সলুয়া, আফরা, চন্দ্রপুর গ্রামগুলোতে আমাদের এই কার্যক্রম পরিচালনা করেছি। এখানে আমরা বিভিন্ন শ্রেনীর মানুষদেরকে কম্বল দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং বাড়ি বাড়ি গিয়ে গোপনে দেবার চেষ্টা করেছি যেন তার সম্মানহানি না হয়। তারপর সংগঠনের কার্যক্রম পরিচালনা করার স্বার্থে ফেসবুকে কিছু পোষ্ট দেবার ক্ষেত্রে আমরা কিছু ছবি সংগ্রহ করি। যেন অন্যরা এতে অনুপ্রেরণা পেয়ে সামাজিক কাজে উদ্বুদ্ধ হয়।

আমরা সকলে আপনাদের কাছে দোয়া প্রার্থী। আপনারা আমাদের পরবর্তী কার্যক্রমে সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদী।

আসসালামু আলাইকুম, আমাদের সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আর আমাদের প্রিয় এলাকার মানুষজন ছাড়া আ...
26/09/2024

আসসালামু আলাইকুম,

আমাদের সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। আর আমাদের প্রিয় এলাকার মানুষজন ছাড়া আমাদের এই কার্যক্রম নেওয়া অসম্ভব ছিলো। এজন্য আমরা আপনাদের নিকট কৃতজ্ঞ। ঠিক তেমনই আমাদের সম্মানিত উপদেষ্টা সলুয়া বাজারের ফ্রান্স প্রবাসী আমিনুর রহমান আমাদের কাজে খুশি হয়ে আমাদের টি-শার্ট উপহার দেবার আগ্রহ প্রকাশ। তারপর আমরা আমাদের চাহিদা প্রকাশ করলে, তিনি আমাদের চাহিদা অনুযায়ী টি-শার্ট সরবারাহ করেন। এজন্য উনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

এছাড়াও আমরা আমাদের কার্যক্রমকে আরো বৃহৎ আকারে এগিয়ে নিতে সদস্য বৃদ্ধি করতে চাই। আমরা সকল বয়সের মানুষের সাথে মিলে-মিশে একত্রে কাজ করতে চাই। আমাদের সংগঠনে আপনাদের সকলের দাওয়াত রইলো।

মনে রাখবেন "দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ"।

আসসালামু আলাইকুম এলাকাবাসী, আজ আমরা নিজস্ব অর্থায়ন ও শ্রমের মাধ্যমে চলাচল অনুপযোগী "সলুয়া সর্দার পাড়ার" কালভার্টের দুইপা...
20/09/2024

আসসালামু আলাইকুম এলাকাবাসী,

আজ আমরা নিজস্ব অর্থায়ন ও শ্রমের মাধ্যমে চলাচল অনুপযোগী "সলুয়া সর্দার পাড়ার" কালভার্টের দুইপাশ মেরামত করে দিই। এই জায়গাটিতে ভ্যানসহ অন্যান্য বাহন চলাচল করতে পারছিলো না। পরবর্তীতে বিষয়টি আমাদের নজরে আসলে আমরা জায়গাটি মেরামতের সিন্ধান্ত নিই এবং সেটি মেরামত করি।

আমাদের সংগঠনের প্রতিটা সদস্য বিনা স্বার্থে, বিনা অর্থে এইসকল কার্যক্রমগুলা করে থাকে। আমরা শুধু মাত্র সামাজিক উন্নয়ন মূলক কাজ করে থাকি। আমরা সম্পূর্ন একটি অরাজনৈতিক সংগঠন। আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি❤️।

08/09/2024

আমাদের এলাকায় চাদাবাজি করে যেই জন,
তার আব্বা দুইজন✌️

তারুন্যের রঙ্গে রাঙ্গিয়ে দেওয়া হলো সলুয়া বাজারের একমাত্র ব্রীজকে। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আমরা আমাদের নিয়মিত ক...
06/09/2024

তারুন্যের রঙ্গে রাঙ্গিয়ে দেওয়া হলো সলুয়া বাজারের একমাত্র ব্রীজকে।

আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, আমরা আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবে আজ সলুয়া বাজারের "মুক্তেরশ্বরী নদ" এর ওপর নির্মিত এই ব্রীজটিকে লাল-সবুজ রং দ্বারা ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। লোক মুখে শোনা যায় যে একসময় এই নদে ট্রলার চলতো, কিন্তু কালের পরিক্রমায় এটি আজ মৃত। তো এই নদের ওপরে থাকা ব্রীজটি দীর্ঘদিন ধরে বিবর্ন অবস্থায় ছিলো। আমরা ব্রীজটিকে একটু রংয়ের মাধ্যমে তার সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা করেছি।

আমাদের ছাত্ররা রংয়ের কাজে ততটা পারদর্শী না। তবুও তারা তাদের সর্বোচ্চ অভিজ্ঞতা দিয়ে ব্রীজটি রং করার চেষ্টা করেছে। আমাদের এই ব্রীজ রং করতে অর্থায়ন করেছে "সলুয়া বাজার কমিটি"। আমরা উনাদের বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।

শিক্ষা শান্তি শক্তি,আমরা সর্বকাজে পারদর্শী😇।আমাদের সংগঠনের একজন অন্যতম সদস্য এহসানুল কবির স্বেচ্ছায় রক্ত দান করেছেন। আপন...
05/09/2024

শিক্ষা শান্তি শক্তি,
আমরা সর্বকাজে পারদর্শী😇।

আমাদের সংগঠনের একজন অন্যতম সদস্য এহসানুল কবির স্বেচ্ছায় রক্ত দান করেছেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন❤️।

আসসালামু আলাইকুম, আমাদের সংগঠন সলুয়া ও আফরা গ্রাম থেকে আনুমানিক ৩ করিমনের অধিক মালামাল সংগ্রহ করে যা আমাদের প্রত্যাশার ব...
31/08/2024

আসসালামু আলাইকুম,

আমাদের সংগঠন সলুয়া ও আফরা গ্রাম থেকে আনুমানিক ৩ করিমনের অধিক মালামাল সংগ্রহ করে যা আমাদের প্রত্যাশার বেশি ছিলো। তারপর আমরা কাপড়গুলা বাছাই করে নষ্ট, ছেড়া, অব্যবহারযোগ্য মালামাল আলাদা করি। তারপর আমরা কিছু মালামাল খুলনার পাইকগাছাতে নিয়ে গিয়েছিলাম। কিছু মালামাল অসহায় মানুষের মাঝে বিতরন করি। তারপরও এত পোশাক আমাদের পক্ষে বিতরন সম্ভব হয়ে উঠছিলো না। তারপর আমরা এই মালামাল "যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের" একটি স্বেচ্ছাসেবী টিমের কাছে হস্তান্তর করার সিন্ধান্ত নিই। বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ এই মালামাল প্রয়োজনীয় মানুষের নিকট পৌছে দিবে।

উল্লেখ থাকে যে, বাছাই করার পর নষ্ট, ছেড়া, অব্যবহার যোগ্য মালামাল আমাদের নিকট রয়েছে। যা নিয়ে আমরা সিন্ধান্তহীন অবস্থায় আছি। পরবর্তীতে অব্যবহারযোগ্য মালামাল কি করা হবে তা আমরা আমাদের পেইজের মাধ্যমে জানিয়ে দিবো।

আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। আমাদের সাথে যেই মানুষগুলা দেখছেন উনাদের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলাতে। সেটি সুন্দরবন ...
31/08/2024

আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী।

আমাদের সাথে যেই মানুষগুলা দেখছেন উনাদের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলাতে। সেটি সুন্দরবন অঞ্চল। তাদের সাথে আমরা কিভাবে সম্পৃক্ত হলাম সেটি বলা যাক এবার।

তাদের বাড়ির মূল কর্তা আমাদের চৌগাছা উপজেলার পুড়াপাড়ার কোনো একটি চাতালে চলে এসেছে বাসা থেকে অভিমান করে। তারা উনাকে খোজ করতে করতে আমাদের বাজারেও এসে পৌছান। কিন্তু কর্তাকে খুজে পান না। তারা গতকাল রাত/দুপুর থেকে না খাওয়া ছিলেন। তারপর এলাকার মানুষজন উনাদেরকে আমাদের সংগঠনের সন্ধান দেন। কিন্তু আমাদের গ্রুপের কাছে তারা পৌছানোর আগেই বাজারের একজন ব্যবসায়ী উনাদের খাওয়ায়ে দেন। তারপর আমরা তাদেরকে গ্রাম ও বাজার থেকে তোলা নতুন ও ব্যবহৃত কিছু কাপড় তাদের পরিধান করার জন্য দিই।

এছাড়াও উল্লেখ থাকে যে, আমরা খুলনা পাইকগাছাতে যাবার সময় কাপড় (ট্রাকে যতটুকু নেওয়া সম্ভব হয়েছিলো) নিয়ে গিয়েছিলাম। এছাড়াও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঠনের কাছে হস্তান্তর করি এবং ইনাদের কিছু দিই। আমাদের অনেক বেশি কাপড় উঠেছে, যা প্রায় ১ ট্রাক সমান। যা আমাদের একার পক্ষে বিতরন করা সম্ভব না।

প্রিয় এলাকাবাসী, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ🙏। আমাদের জন্য দোয়া করবেন।

30/08/2024

আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী,

আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে সকল ধরনের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব আপনাদের সামনে উপস্থাপন করা হবে। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে সকল ধরনের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব তুলে ধরা হলো।

আমাদের টোটাল সংগ্রহ ১,২০,৪৩২ টাকা।
ক্যাশ টাকা সংগ্রহ - ৯৬,৪৩২ টাকা।
চাউল বিক্রয় বাবদ আয়- ২৪,০০০ টাকা।

ত্রান ক্রয়বাবদ খরচ -১,১২,১৯৫ টাকা।
আমাদের কাছে অবশিষ্ট আছে- ৮,২৩৭ টাকা।

আমরা সর্বমোট ২০০ পরিবারকে ত্রান বিতরণ করি।ত্রান হিসাবে প্রতি প্যাকেটে যা যা ছিলোঃ

১) চাউল -৩ কেজি
২) ডাউল - ৫০০ গ্রাম
৩) তেল- ৫০০ মিলি
৪) আলু- ১ কেজি
৫) পেয়াজ- ২৫০ গ্রাম
৬) বিস্কুট- ১ প্যাকেট (ফ্যামিলি সাইজ)
৭) পানিবাহিত রোগের ঔষধ - ১ পাতা
৮) স্যালাইন -৪ পাতা
৯) বিশুদ্ধ পানি - ২ লিটার
১০) মশার কয়েল- ১ প্যাকেট
১১) মোমবাতি- ২ পিচ (১০ টাকার গুলা)
১২) ছোট বাচ্চাদের জন্য দুধ (পরিমান মতো)
১৩) ছোট বাচ্চাদের ডায়রিয়ার ঔষধ (পরিমান মতো)।

উল্লেখ্য আমাদের যে অবশিষ্ট টাকা আছে সেই টাকাবাবদ আমাদের তারুণ্যের উদ্যম সামাজিক সংগঠন এর ফান্ড থেকেও কিছু অর্থ যোগ করে ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক কাজে ব্যয় হবে ইনশাআল্লাহ। কোনো ব্যক্তিস্বার্থে একটি টাকাও ব্যয় হবে না ইনশাআল্লাহ।আমরা সংগঠনের সকল সদস্য বিশ্বাস করি যে,আপনাদের প্রতিটা টাকা আমাদের কাছে আমানতস্বরুপ।আর এই আমানতের খিয়ানত করে হাশরের ময়দানে আপনাদের মুখাপেক্ষী কেউই হতে চাই না।আমরা আপনাদের কাছে দোয়াপ্রার্থী।

এছাড়াও আমরা ত্রান কার্য পরিচালনা করার সময় এবং পরবর্তীতে নিজেদের সকল খরচ (খাবার) নিজেরা বহন করি। ত্রানের টাকা হতে কোনো টাকা ব্যক্তিগত খরচে ব্যয় করা হয়নি এবং ভবিষ্যতেও হবে না ইনশাল্লাহ। এছাড়া আপনারা চাহিবা মাত্রই আমরা এই টাকা ব্যয়ের প্রতিটা হিসাব আপনাদেরকে বাস্তবে দেখাবো বলে ওয়াদা করছি।

Address

সলুয়া বাজার, চৌগাছা
যশোর।
7407

Website

Alerts

Be the first to know and let us send you an email when তারুণ্যের উদ্যম সামাজিক সংগঠন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category