ঔষধ প্রশাসন, ময়মনসিংহ

ঔষধ প্রশাসন, ময়মনসিংহ ময়মনসিংহ জেলার ঔষধ ও মেডিকেল ডিভাইস এ?
(38)

১৯৭১ সালের পূর্বে ঔষধ প্রশাসন ছিল পাকিস্তান কেন্দ্রীয় সরকার পরিচালিত একটি দপ্তর। ১৯৭১ সালের পর এটি স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের একটি সংযুক্ত বিভাগ হিসেবে কার্যক্রম চালাচ্ছিল। ১৯৭৪ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ঔষধ প্রশাসন একটি আলাদা পরিদপ্তরে পরিণত হয়। সর্বশেষ ২০১০ সালে ঔষধ প্রশাসন পরিদপ্তরকে অধিদপ্তরে উন্নীত করা হয়। ঔষধ প্রশাসন অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সর

কারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন দেশের ওষুধের একমাত্র লাইসেন্সিং ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। ঔষধ প্রশাসন প্রচলিত ঔষধ আইন প্রয়োগ করে ঔষধ নিয়ন্ত্রণ সংক্রান্ত সকল কর্মকান্ড পরিচালনা করে থাকে।

ঔষধ প্রশাসন অধিদপ্তর দেশের ঔষধ নিয়ন্ত্রণের একমাত্র সরকারি প্রতিষ্ঠান। ঔষধ প্রশাসন অধিদপ্তর জাতীয় ঔষধ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে অভিহিত। উক্ত প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মানসম্পন্ন, নিরাপদ ও কার্যকর ঔষধ উৎপাদন, আমদানী, বিক্রয়, বিতরণ এবং ঔষধের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা। ঔষধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ড্রাগ এ্যাক্ট-১৯৪০, ড্রাগ রুলস-১৯৪৫, বেঙ্গল ড্রাগ রুলস-১৯৪৬, ড্রাগ (কন্ট্রোল) অর্র্ডিন্যান্স-১৯৮২ এবং ঔষধ নীতি-২০০৫ এবং সরকার কর্তৃক বিভিন্ন সময়ে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করা হয়।

বর্তমানে দেশে ২৭৮টি অ্যালোপ্যাথিক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রায় ১৫৬১৯ কোটি টাকার ঔষধ ও ঔষধের কাঁচামাল তৈরী করে। এছাড়া দেশের ২৬৬টি ইউনানী ও ২০৫টি আয়ূর্বেদিক এবং ৭৯ টি হোমিওপ্যাথিক ও ৩২ টি হার্বাল ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রায় ৮৫০ কোটি টাকার ঔষধ উৎপাদন করে থাকে। দেশে ১২৩৭৭৩ লাইসেন্সধারী ঔষধ বিক্রয়ের ফার্মেসী রয়েছে। বিধি মোতাবেক এসব ঔষধ প্রস্তুতকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠানের যাবতীয় কর্মকান্ড নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্ব ঔষধ প্রশাসন অধিদপ্তর পালন করে থাকে।

১৯৭১ সালে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশে চাহিদার শতকরা ৮০ ভাগেরও বেশি ওষুধ আমদানি করতে হত। বাংলাদেশের ঔষধ শিল্প দ্রুত বিকাশমান একটি শিল্প খাত। সময়ের সাথে সাথে এর কলেবর বৃদ্ধি পাচ্ছে। দেশে উৎপাদিত ঔষধ দ্বারা দেশের চাহিদার ৯৮% মিটানো সম্ভব হচ্ছে। বাংলাদেশ বর্তমানে ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের ১১৩টি দেশে ঔষধ রপ্তানি করছে।

Address

ঔষধ তত্ত্বাবধায়কের কার্যালয়, পৌর সুপার মার্কেট (৩য় তলা), কে.বি. ইসমাইল রোড, সদর
ময়মনসিংহ

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when ঔষধ প্রশাসন, ময়মনসিংহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ঔষধ প্রশাসন, ময়মনসিংহ:

Share