24/05/2025
ময়মনসিংহের জনপ্রিয় কিছু খাবার ও তার ঠিকানা :
(শুধুমাত্র ট্র্যাডিশনাল খাবার)
👉 প্রেসক্লাবের বিরিয়ানি, কাটলেট
(প্রেসক্লাব ক্যান্টিন)
👉 চাচার হোটেলের হরেক রকম ভর্তা, কাচকি শুটকি
(জিলা স্কুল মোড়)
👉 জাহাঙ্গীর হোটেলের কবুতর, হাঁস ভুনা
(থানা ঘাট)
👉 নীরব রেস্তোরার গরুর কালা ভুনা
(সি.কে. ঘোষ রোড)
👉 রসনা বিলাসের প্লেইন পোলাও, মাটন রেজালা
(ছোট বাজার)
👉 ভাই ভাই হোটেলের চালের রুটি, গরুর কালা ভুনা
(দুধ মহল, নিউ মার্কেট)
👉 হোটেল মিনারের মুরগির ঝাল তরকারি
(বড় মসজিদ প্রাঙ্গণ)
👉 জগন্নাথ ভোজনালয়ের সবজি পোলাও
(শাখারি পট্টি)
👉 নবাবি রেস্তোরার চিকেন ঝালফ্রাই, চিংড়ি ভুনা
(নতুন বাজার)
👉 জব্বারের মোড়ের ১০ টাকার খিচুড়ি, মাছ ভাজি
(জব্বারের মোড়)
👉 ফ্রেশ কিচেনের গরুর শুটকি (খাওয়া হয়নি)
(ত্রিশাল বাসস্ট্যান্ড)
👉 গোবিন্দাস রেস্টুরেন্টের সয়াবিন তরকারি, পায়েশ
(ডি.এন. চক্রবর্তী রোড)
👉 চরপাড়া বাজারের নেহাড়ি, তুন্দল রুটি
(চরপাড়া বাজার পুলের পাশে)
👉 পাক মুসলিম হোটেলের শিক কাবাব, হালিম
(ওল্ড পুলিশ ক্লাব রোড)
👉 খন্দকার রেস্তোরার চিকেন খিচুড়ি
(পাক মুসলিমের বিপরীতে)
👉 বিসমিল্লাহ কাবাব ঘরের লুচি, কাবাব
(স্টেশন রোড)
👉 বসাক মিষ্টান্ন ভাণ্ডারের লুচি, ডালভাজি
(তাজমহল মোড়)
👉 সুধীর ঘোষের মিষ্টি দই, রসগোল্লা
(স্বদেশী বাজার)
👉 মিষ্টি কাননের মালাইকারি, জাফরান ভোগ
(গাঙ্গিনাপাড়)
👉 কৃষ্ণা কেবিনের ছানা পোলাও, কালোজাম
(বারী প্লাজার পাশে, গাঙ্গিনাপাড়)
👉 বাকৃবি শেষ মোড় জামতলার টক মিষ্টি দই
(বাকৃবি শেষ মোড়)
👉 হোটেল মেহেরবানের টক জিলাপি
(জিলা স্কুল মোড় মসজিদের অপজিটে)
👉 জিলাপি পট্টির বোম্বাই জিলাপি, ফুল জিলাপি
(মেছুয়া বাজার)
👉 রাজু ঘোষের সিঙ্গারা, নিমকি
(স্বদেশী বাজার)
👉 টিক্কির দোকানের পুড়ি, চপ, মাশরুম ফ্রাই
(দুধ মহল, নিউমার্কেট)
👉 ফুচকা বিলাসের এটম ফুচকা, দই ফুচকা
(জিলা স্কুলের সামনে)
👉 শাহীন মামার চটপটি
(আঠারো বাড়ি বিল্ডিং)
👉 বড় বাজার লিটন মামার ঝালমুড়ি
(বড় বাজার সুন্দরবন কুরিয়ারের সামনে)
👉 থানা ঘাটের মালাই চা
(থানা ঘাট
★ এটা কোন ফুড রিভিউ না।
★ কোন কিছু বাদ গেলে কমেন্টে জানাতে পারেন। এড করে দেওয়া হবে।
★ অনেকে প্রশ্ন তুলতে পারেন মুক্তাগাছার মন্ডার নাম নাই কেন? আমি আসলে ময়মনসিংহ শহরের ভিতর থাকতে চেয়েছি, একারণে মুক্তাগাছার মন্ডার নাম বাদ গিয়েছে।