08/07/2026
জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে জেলা প্রশাসন মৌলভীবাজার কর্তৃক আয়োজিত ও জেলা শিল্পকলা একাডেমি, মৌলভীবাজা এর ব্যবস্থাপনায় ‘নজরুল বর্ষ ২০২৬-২০২ ‘ পালন উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের গত ০২ জুলাই ২০২৬ তারিখ নজরুল রচিত সংগীত, নজরুল রচিত আবৃত্তি ও নজরুল রচিত নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নজরুল বর্ষ পালন অনুষ্ঠানের উদ্বোধন ও জেলা প্রশাসন মৌলভীবাজার এর সম্মেলন কক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং ০৫ ও ০৬ জুলাই ২০২৬ তারিখ মৌলভীবাজার এর পৌর মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাসের রহমান, মাননীয় সংসদ সদস্য মৌলভীবাজার -০৩ সভাপতিত্ব করেন জনাব তৌহিদুজ্জামান পাভেল মাননীয় জেলা প্রশাসক, মৌলভীবাজার এবং বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন মিজানুর রহমান ,প্রশাসক, জেলা পরিষদ মৌলভীবাজার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের, জনাব তানভীর হোসেন (অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক) মৌলভীবাজার ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ,সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ। অনুষ্ঠান সঞ্চালনায় সুশিপ্তা দাশ এবং পুরো অনুষ্ঠান সমন্বয় করেন জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ। এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুন্দর ও সফলভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ।