21/08/2026
প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান।
ময়নামতি রেজিমেন্টের তত্ত্বাবধানে এবং মৌলভীবাজার সরকারি কলেজের সার্বিক সহযোগিতায় ১০ বিএনসিসি ব্যাটালিয়নের উদ্যোগে গত ১৬ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত ক্যাডেটদের নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
গতকাল ২০ আগস্ট রোজ বৃহস্পতিবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেটদের মধ্যে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনছুর আলমগীর স্যার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিইউও মোস্তাফিজুর রহমান, প্লাটুন কমান্ডার, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ বিএনসিসি প্লাটুন।
এছাড়াও উপস্থিত ছিলেন টিইউও আব্দুল মালিক, প্লাটুন কমান্ডার, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়।
প্রাথমিক চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ক্যাডেটদের দক্ষতা ও আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে। এই প্রশিক্ষণ ভবিষ্যতে যেকোনো জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল ক্যাডেটকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। 🇧🇩
বিএনসিসি—শৃঙ্খলা, সেবা ও নেতৃত্বের প্রতীক।
#প্রাথমিক_চিকিৎসা_প্রশিক্ষণ #মৌলভীবাজার_সরকারি_কলেজ