01/01/2014
দাকোপে লাঙ্গলের সমর্থনে বিভিন্ন সভা-সমাবেশে সুনীল শুভ রায়
দু’টি দলের সহিংস রাজনীতির কারনে সাধারন মানুষের জীবন হুমকির মুখে। আগামী ৫ জানুয়ারীর নির্বাচনকে সামনে রেখে তাঁদের ক্ষমতা দখলের লড়াইয়ে গনতন্ত্র আজ ভুলন্ঠিত হতে চলেছে। গত ২৩ বছরের এই লুটপাট আর সহিংস রাজনীতি প্রমান করে গনতন্ত্র রক্ষা আর দেশের উন্নয়নে জাতীয় পার্টির কোন বিকল্প নেই।
তাই দেশ বাঁচাতে সকলের কাছে লাঙ্গল প্রতিকে ভোট প্রার্থনা করছি। আসন্ন সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য ও দলীয় চেয়ারম্যান এরশাদের রাজনৈতিক সচীব সুনীল শুভ রায় গতকাল রবিবার দিনব্যাপী দাকোপের ৫ ইউনিয়ন বাজুয়া লাউডোপ বানিশান্তা কৈলাশগঞ্জ ও দাকোপ ইউনিয়নে দিনব্যাপী গনসংযোগ পথসভা ও জনসভায় এলাকাবাসীর উদ্দেশ্যে একথা বলেন।
তিনি সকালে দলীয় নেতাকর্মিসহ উপজেলা কার্যালয় থেকে বের হয়ে বাজুয়ার ওড়াবুনিয়া, চুনকুড়ি সাইক্লোন, লাউডোপ বাজার, আমতলা বাজার, বানিশান্তা বাজার, বুড়িরডাবুর, কৈলাশগঞ্জস্কুল, কৈলাশগঞ্জ বোর্ডবাড়ী, চুনকুড়ি খ্রীষ্টান পাড়া, পোদ্দারগঞ্জ বাজার এলাকায় অনুষ্ঠিত পথ সভায় বক্তৃতা করেন। এরপর বিকাল ৫ টায় তিনি বাজুয়া ইউনিয়ন জাপা আয়োজিত বাজুয়াবাঁধ এলাকায় নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
বাজুয়া ইউপি জাপার আহবায়ক বিপুলকৃষ্ণ মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সাধারন সম্পাদক নারায়ন চন্দ্র সরকার, জেলা দপ্তর সম্পাদক ও দাকোপ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আজগর হোসেন ছাব্বির, জাপানেতা জোনাব আলী গাজী, মনোজ কুমার রায়, জাহাঙ্গির মোল্যা, গাজী আব্দুল বারিক, শেখ শামিম হাসান, শ্যামা প্রসাদ গাইন, বিনয় রায়, এস এম মামুনুর রশীদ, জিয়ারুল ইসলাম জিয়া, কামাল হোসেন বাদশা, মজনুর রহমান ফকির, উৎপল মন্ডল, গৌতম সাহা, মিসকিন মীর্জা, মোশারেফ হোসেন লিমন, এনামূল কবির, হান্নান গাজী, নজরুল ইসলাম, কালাম সানা সৈকত শেখ প্রমুখ।
http://www.khulnanews.com/district-news/dacope/48175-dakob.html
KhulnaNews.com :: 24 Hours Online Bangla News Portal.