30/08/2025
মাওলানা মুফতী আলাউদ্দিন জিহাদি সহ কেন্দ্রীয় অনেক সুন্নী আলেম এবং মাওলানা রবিউল ইসলাম জিহাদীর আহ্বানে সাড়া দিয়ে MMD. আশরাফ সিদ্দীকী হুজুর ১০ লক্ষ টাকা খরচ করে সুন্নি মহাসম্মেলন করলেন, সেই মহাসম্মেলন ফেসবুক ইউটিউব সহ পত্র-পত্রিকা সকল জায়গায় প্রচারিত হলো । উক্ত মহাসম্মেলনে উত্তরবঙ্গের সকল পীর-মাশায়েখ ও হাজার হাজার সুন্নী আলেম আসলেও বগুড়ার কতিপয় পীর হিংসা ও অহংকারের বশবর্তী হয়ে আসেন নি। এতে MMD. আশরাফ সিদ্দীকী হুজুরের কি'বা করার আছে? তারপরেও তাদেরকে সম্মানিত পদ দেওয়া হয়েছে।
উক্ত মহাসম্মেলনে মুফতী আলাউদ্দিন জিহাদি সহ সকল আলেমগণ MMD. আশরাফ সিদ্দীকী হুজুরকে সকল পীর-মাশায়েখদের সমর্থনে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বগুড়া জেলাসহ উত্তরবঙ্গের সভাপতি পদের ঘোষণা দিয়েছেন।
বাত্বিল ফিরকার বিরোধী হিসেবে অতি সুন্নী রেজভীদেরকে বৃহত্তর সুন্নিয়তের স্বার্থে আহলে সুন্নাত ওয়াল জামাতের কারণে আমরা সমর্থন করি। কিন্তু তাদের কিছু আক্বিদার কারণে যেমন তারা আল্লাহপাক উনাকে জাত নূর বলে, সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি উনাকে ওহাবী ও কাফের ফতোয়া দিয়েই যাচ্ছে নাউজুবিল্লাহ। এবং ছবি-ভিডিও সহ বাদ্য-গানবাজনা ও পরনারীর সাথে বেপর্দা হওয়া সহ বিভিন্ন কারণে ড. আশরাফ সিদ্দীকী সহ ফুরফুরা, জৈনপুর সিলসিলার কেউ তাদেরকে কোনোদিন মেনে নিতে পারেনি, কখনো পারবে কি'না তা জানা নেই। আবার তাদের কেন্দ্রীয় কমিটি গণতন্ত্রের সাথে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। অথচ কোনো হক্বানী পীর, অলি-আওলিয়া কখনও গণতন্ত্র করেন নি। তারা হাকিক্বতে বাইয়াত, দা'ওয়াত ও জিহাদ ভিত্তিক খেলাফতের পক্ষের শক্তি হিসেবে কাজ করেছেন এবং করতেই থাকবেন ইনশা-আল্লাহ্। এছাড়াও কেন্দ্রীয় কমিটিতে ফুরফুরা, জৈনপুর সিলসিলার কাউকে রাখা হয়নি। তারপরেও বাত্বিল ফিরকার বিরুদ্ধে সুন্নিয়তের বৃহত্তর স্বার্থে কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামায়াতকে আমরা সমর্থন করি কিন্তু তাদের আক্বিদা ও বদ আমল কখনো সমর্থন করতে পারবোনা। তবে আমাদেরকে আমাদের মতো থাকতে দিতে হবে এবং ফুরফুরা, জৈনপুর সিলসিলা ও সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি উনার সম্পর্কে তাদের যে বদ আক্বিদা রয়েছে তা বর্জন করার অঙ্গীকারবদ্ধ হতে হবে। তাহা না হলে হক্বের দা'ওয়াত সিদ্দীক্বিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ ছিন্নমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আলাদা কমিটি গঠন করা হবে ইনশা-আল্লাহ্। আহলে সুন্নাত ওয়াল জামা'আতের উভয় কমিটির মধ্যে কোনো হিংসা-অহংকার থাকবেনা এবং আমল-আক্বীদা ও পীর-মুরিদী যার যার, সুন্নীয়ত ও ত্বরীকত সবার শর্তে ও অঙ্গীকারে ঐক্যবদ্ধ থাকবে ইনশা-আল্লাহ্।
ধন্যবাদান্তেঃ হক্ব ফুরফুরা সিলসিলাভূক্ত সুন্নতী দরবার হতে সকল ত্বরীকায় খেলাফতপ্রাপ্ত,
মুহাম্মাদ আলহাজ্ব MMD. ইমাম আশরাফ আলীমুল্লহ্ সিদ্দীকী
সম্মানিত সভাপতি বগুড়া জেলা, (সহ উত্তরবঙ্গ সকল জেলা) আহলে সুন্নাত ওয়াল জামা'আত, বাংলাদেশ ও
গ্র্যান্ড মুফতী, সুন্নী মুফতী বোর্ড, বাংলাদেশ।
বিসিএস (এ.সি) ট্রিপল টাইটেল, বি.এ অনার্স (ফোর্থ ষ্ট্যান্ড) এম.এ (ফোর্থ ষ্ট্যান্ড),
প্রতিষ্ঠাতা-পরিচালক, হক্বের দা'ওয়াত সিদ্দীক্বিয়া দরবার সুন্নতী জামে মসজিদ ও সুন্নতী মডেল স্কুল, কলেজ এন্ড এতিমখানা মাদ্রাসা, MMD. ইমাম আশরাফ সিদ্দীকী মোড়, বারোপুর, বগুড়া শহর।