ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা

  • Home
  • Bangladesh
  • ফেনী।
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার অফিসিয়াল ফেসবুক পেজে আপনাকে স্বাগতম।

প্রেস বিজ্ঞপ্তিফেনীতে আল্লামা মিজানুর রহমান কাসেমী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতইসলামী ছাত্র আন্দোলন ব...
18/06/2026

প্রেস বিজ্ঞপ্তি

ফেনীতে আল্লামা মিজানুর রহমান কাসেমী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে সংগঠনের সর্বপ্রথম সভাপতি, প্রখ্যাত আলেমে দ্বীন মুহাদ্দিস আল্লামা মিজানুর রহমান কাসেমী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ জুন (বৃহস্পতিবার) বিকাল ৫টায় শহরের এমবিয়েন্স রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি নাদের চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বায়েজীদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরওয়ার। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্কুল ও কলেজ সম্পাদক আবদুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন , ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সভাপতি গাজী এনামুল হক ভূঁইয়া, প্রশিক্ষণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান এবং ইসলামী ছাত্র আন্দোলন ফেনী জেলার সাবেক দাওয়া সম্পাদক মুফতি মিনার হোসাইন, আল্লামা মিজানুর রহমান (রহ.)-এর সুযোগ্য সাহেবজাদা জিয়াউর রহমান তানজিম।

প্রধান মেহমানের বক্তব্যে হোসাইন ইবনে সরওয়ার বলেন,
"মুহাদ্দিস আল্লামা মিজানুর রহমান কাসেমী (রহ.) ছিলেন ফেনী জেলায় ইসলামী ছাত্র আন্দোলনের এক আলোকবর্তিকা। প্রতিকূল পরিবেশেও তিনি যেভাবে এই জনপদে ইসলামী ছাত্ররাজনীতির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তা বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর সততা, জ্ঞান এবং সাংগঠনিক দূরদর্শিতা আমাদের চিরকাল পথ দেখাবে।"

সভাপতির বক্তব্যে নাদের চৌধুরী বলেন,
"আল্লামা মিজানুর রহমান কাসেমী (রহ.)- ছিলেন এই জনপদের মহিরূহ, হাজারো আলেমের ওস্তাদ, একজন প্রকৃত দায়ীয়ে ইলাল্লাহ। তার আদর্শ ও কর্মপদ্ধতিকে হৃদয়ে ধারণ করে ফেনী জেলা ছাত্র আন্দোলন আগামী দিনে আরও বেগবান হবে। একটি ইনসাফপূর্ণ ও নৈতিক সমাজ গঠনে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে আমরা অগ্রণী ভূমিকা পালন করব।"

অনুষ্ঠানে জেলা নেতৃবৃন্দসহ ফেনী জেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক:
ওমর বিন জামাল
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ফেনী জেলা।

18/06/2026

আজকের প্রোগ্রামের স্থান পরিবর্তন:-

এম্বিয়েন্স রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হল
সুইমিং পুল, দাউদপুর, ফেনী।

স্থান পরিবর্তন:-এম্বিয়েন্স রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হল সুইমিং পুল, দাউদপুর, ফেনী।
18/06/2026

স্থান পরিবর্তন:-

এম্বিয়েন্স রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হল
সুইমিং পুল, দাউদপুর, ফেনী।

[শোকবার্তা]সাবেক সভাপতি, মুহাদ্দিস আল্লামা হাফেজ মাওলানা মিজানুর রহমান কাসেমী রহ. এর ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংল...
13/06/2026

[শোকবার্তা]

সাবেক সভাপতি, মুহাদ্দিস আল্লামা হাফেজ মাওলানা মিজানুর রহমান কাসেমী রহ. এর ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ফেনী জেলা শাখার শোক প্রকাশ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ফেনী জেলা শাখার সাবেক সভাপতি ও ফেনী জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শর্শদী দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস, প্রবীণ আলেম, প্রখ্যাত ওয়ায়েজ, উস্তাজুল উলামা হাফেজ মাওলানা মিজানুর রহমান কাসেমী রহ. শুক্রবার রাত ১২:৩৫ মিনিটে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম সাবেক সভাপতির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ফেনী জেলা শাখার সভাপতি মুহাম্মাদ নাদের চৌধুরী এবং সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

রাতে এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, একজন আলেমের মৃত্যু, জগতের মৃত্যু। মরহুমের মৃত্যুতে আমরা একজন রাহবার ও দায়ীয়ে ইলাল্লাহকে হারিয়েছি। এই অপূরণীয় শূন্যতা কিছুতেই পূরণ হওয়ার নয়। আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন এবং পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফীক দান করুন। আমীন।

বিশেষ দ্রষ্টব্য:
মরহুমের জানাজার নামাজ আজ দুপুর ৩:০০ ঘটিকায় মরহুমের নিজ বাড়ি লাঙ্গলকোট, চড়বারিয়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

বার্তা প্রেরক,
ওমর বিন জামাল
তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ফেনী জেলা শাখা।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার আওতাধীন ফেনী ...
11/06/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার আওতাধীন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উদ্যোগে "বৃক্ষ রোপন কর্মসূচী " বাস্তবায়ন করা হয়।

11/06/2026
07/06/2026

ফেনীতে হিজবুত তাওহীদের সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি ও ঈমান আকিদা বিধ্বংসী কার্যকলাপের প্রতিরোধে ওলামায়ে কেরামের করণীয় শীর্ষক সেমিনার থেকে সরাসরি লাইভ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দাগনভূঁইয়া উত্তর থানা শাখার আওতাধীন সিন্দুরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত বৃক্ষ রো...
06/06/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দাগনভূঁইয়া উত্তর থানা শাখার আওতাধীন সিন্দুরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্হানে বৃক্ষ রোপন করা হয়।

শোকবার্তা: মুহুরী নদীর বেড়িবাঁধের খাদে পড়ে নিহত হাফেজ সাঈদ বিন আমিনের ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ফেনী জে...
01/06/2026

শোকবার্তা:
মুহুরী নদীর বেড়িবাঁধের খাদে পড়ে নিহত হাফেজ সাঈদ বিন আমিনের ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ফেনী জেলা শাখার গভীর শোক

ইসলামী আন্দোলন বাংলাদেশ পরশুরাম উপজেলার সাবেক সভাপতি ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পরশুরাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আমিনুল ইসলাম-এর সুযোগ্য সন্তান, পবিত্র কুরআনুল কারিমের ১৩ পারার হাফেজ সাঈদ বিন আমিন (১০) আজ ১ জুন, সোমবার দুপুর ১টায় মুহুরী নদীর বেড়িবাঁধের খাদে ডুবে ইন্তেকাল করেছেন।

এই মর্মান্তিক ও অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মুহাম্মাদ নাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন। নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এক যৌথ শোকবার্তায় তাঁরা বলেন, "হাফেজ সাঈদ বিন আমিনের ইন্তেকালে যে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে, মহান আল্লাহ তায়ালা যেন তা পূরণ করেন এবং আমিন ভাইকে উত্তম বদলা দান করেন। আমরা মহান রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ করি, তিনি যেন মরহুমকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন এবং শোকাহত পরিবার-পরিজনকে সবরে জামিল বা ধৈর্য ধারণের তাওফীক দান করেন।"

আমিন।

বার্তা প্রেরক:
ওমর বিন জামাল
তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ফেনী জেলা শাখা।

Address

শরিফ বিল্ডিং(৫ম তলা), রেলগেইট
ফেনী।

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখা:

Share