জেলা পুলিশ ঝিনাইদহ District police jhenaidah

জেলা পুলিশ ঝিনাইদহ District police jhenaidah ঝিনাইদহবাসীর নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছে ঝিনাইদহ জেলা পুলিশ।

ডিআইজি, খুলনা রেঞ্জ মহোদয়ের ঝিনাইদহ জেলা পরিদর্শন; গাছের চারা বিতরণ, কল্যাণ সভা, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ক্রাইম কনফ...
03/08/2026

ডিআইজি, খুলনা রেঞ্জ মহোদয়ের ঝিনাইদহ জেলা পরিদর্শন; গাছের চারা বিতরণ, কল্যাণ সভা, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত।

অদ্য ০৩ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ঝিনাইদহ জেলা পরিদর্শন করেন। সফরকালে তিনি জেলা পুলিশের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, পুলিশ সদস্যদের কল্যাণ এবং জনবান্ধব পুলিশিং আরও কার্যকর করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রথমে ডিআইজি মহোদয় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এরপর গাছের উপকারিতা তাদের কাছে তুলে ধরেন এবং পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করেন। তিনি পুলিশ লাইন্স এ গাছের চারা রোপণ করেন।

অতঃপর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিআইজি মহোদয় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা আগ্রহের সাথে শ্রবণ করেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। উক্ত বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জনাব মিয়া মোহম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা পুলিশ সুপার, ঝিনাইদহ।

এছাড়া তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, গুজব ও অপপ্রচার মোকাবিলা, সাইবার সচেতনতা বৃদ্ধি এবং সাংবাদিক-পুলিশ সম্পর্ক নিয়ে আলোচনা হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

পরবর্তীতে জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং পুলিশ পরিদর্শকদের অংশগ্রহণে অনুষ্ঠিত অপরাধ দমন সভায় ডিআইজি মহোদয় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি মাদক, চোরাচালান, সাইবার অপরাধ, নারী ও শিশু নির্যাতন, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর, প্রযুক্তিনির্ভর ও গোয়েন্দা তথ্যভিত্তিক পুলিশি কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ, সেবার মান উন্নয়ন এবং প্রতিটি অভিযোগে দ্রুত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে সততা, দক্ষতা এবং মানবিক মূল্যবোধের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যের প্রতি আহ্বান জানান।

*ঝিনাইদহ জেলার সদর  থানায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত*আজ ২৯ শে জুলাই, ২০২৬ খ্রি. ১৬.৩০ ঘটিকায় ঝিনাইদহ সদর  থানায় “ওপেন হাউজ ...
29/07/2026

*ঝিনাইদহ জেলার সদর থানায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত*

আজ ২৯ শে জুলাই, ২০২৬ খ্রি. ১৬.৩০ ঘটিকায় ঝিনাইদহ সদর থানায় “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মিয়া মোহম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা মহোদয় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে সাধারণ জনগণের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ ছাড়াও পুলিশ সুপার মহোদয় উপস্থিত জনগণের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন জনসেবামূলক বিষয় নিয়ে মতবিনিময় করেন। জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও পুলিশি সেবার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

আলোচ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আসাদউজ্জামান, অফিসার ইনচার্জ, সদর থানা, ঝিনাইদহ।

ওপেন হাউজ ডে অনুষ্ঠানে জনাব মোঃ মাহফুজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, ঝিনাইদহ সার্কেল,ঝিনাইদহ সদর থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কালিগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার,ঝিনাইদহঝিনাইদহ জেলার পুলিশ সুপার  জনাব মিয়া মোহম্মদ আশিস বিন্ হাছান, পি...
25/07/2026

কালিগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার,ঝিনাইদহ

ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মিয়া মোহম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা আজ ২৫ জুলাই ২০২৬ তারিখ সকাল১১:৩০ ঘটিকায় কালিগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করেন। এসময় কালিগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।

পুলিশ সুপার মহোদয় পেশাদারিত্বের সাথে জনবান্ধন পুলিশিং, মাদকমুক্ত সমাজ বিনির্মান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধপ্রবণ সড়কে নিয়মিত পুলিশী টহল জোরদার, হোন্ডা মোবাইল, বিট পুলিশিং কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, যৌক্তিক সময়ের মধ্যে মামলা নিস্পত্তি, বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য হালনাগাদকরণ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চোরাচালান প্রতিরোধের উপরে গুরুত্বারোপ করেন। থানার মেসে মানসম্মত খাবার সরবরাহ, দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, ফোর্সের ব্যারাক পরিস্কার-পরিচ্ছন্ন এবং চাহিদার প্রেক্ষিতে ফোর্সের ছুটি ছাড়তে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

উক্ত সময়ে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ জেল্লাল হোসেন, অফিসার ইনচার্জ, কালিগঞ্জ থানা, ঝিনাইদহ সহ কালিগঞ্জ থানার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার সময়সূচি
25/07/2026

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার সময়সূচি

ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমে ডিজিটাল জরিমানা আদায় কার্যক্রমের সূচনা: ঝিনাইদহ  চুক্তি স্বাক্ষর ও POS মেশিন-Bangla QR বিষয়ক...
23/07/2026

ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমে ডিজিটাল জরিমানা আদায় কার্যক্রমের সূচনা: ঝিনাইদহ চুক্তি স্বাক্ষর ও POS মেশিন-Bangla QR বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে ঝিনাইদহ জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের আওতায় ডিজিটাল জরিমানা আদায় কার্যক্রমের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান এবং POS মেশিন ও Bangla QR বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ জুলাই ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মিয়া মোহম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা।

জেলা পুলিশ, ঝিনাইদহ, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আইটিসিএল-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের আওতায় ডিজিটাল জরিমানা আদায়ের কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয়। পাশাপাশি ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য POS মেশিন ও Bangla QR ব্যবহারের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে ডিজিটাল পদ্ধতিতে ট্রাফিক জরিমানা আদায়ের কার্যক্রম, POS মেশিন পরিচালনা, Bangla QR-এর মাধ্যমে নিরাপদ ও সহজ লেনদেন, সেবার স্বচ্ছতা, দ্রুততা এবং নগদ অর্থ লেনদেনের বিকল্প হিসেবে ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থা বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব মিয়া মোহম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা বলেন, "ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা আমাদের লক্ষ্য। ডিজিটাল জরিমানা আদায় ব্যবস্থা চালুর মাধ্যমে জনগণ নিরাপদ, দ্রুত ও ঝামেলামুক্তভাবে জরিমানা পরিশোধ করতে পারবেন। একই সঙ্গে সেবার মান বৃদ্ধি পাবে এবং স্মার্ট পুলিশিং বাস্তবায়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃমোসফেকুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব মোঃ মশিউর রহমান, টিআই (প্রশাসন), ঝিনাইদহ সহ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইটিসিএল-এর প্রতিনিধিবৃন্দ এবং ঝিনাইদহ ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

ঝিনাইদহ জেলা পুলিশ আধুনিক, স্মার্ট ও প্রযুক্তিনির্ভর পুলিশিং সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

জুলাই শহীদ দিবসে  ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে বিনম্র শ্রদ্ধাঞ্জলিঅদ্য ১৬ জুলাই ২০২৬ খ্রি. 'জুলাই ...
16/07/2026

জুলাই শহীদ দিবসে ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে বিনম্র শ্রদ্ধাঞ্জলি
অদ্য ১৬ জুলাই ২০২৬ খ্রি. 'জুলাই শহীদ দিবস-২০২৬' উপলক্ষ্যে ঝিনাইদহ জেলায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মিয়া মোহম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা পুলিশ সুপার ঝিনাইদহ এবং জনাব মোঃ নোমান হোসেন,জেলা প্রশাসক,ঝিনাইদহ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপস্থিত সকলে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় ঝিনাইদহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত থেকে শহীদদের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে জেলা প্রশাসন, ঝিনাইদহ কর্তৃক আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার মহোদয়। আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে তিনি জুলাই আন্দোলনের শহীদদের দেশের জন্য তাদের এই মহান ও ঐতিহাসিক আত্মত্যাগকে বিনম্র চিত্তে স্মরণ করেন। তিনি তাঁর বক্তব্যে শহীদ ও আহত পরিবারগুলোর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি একটি বৈষম্যহীন ও প্রগতিশীল সমাজ গঠনে ঝিনাইদহ জেলা পুলিশের সার্বিক সহযোগিতা ও পেশাদারিত্বের কথা পুনর্ব্যক্ত করেন।

ঝিনাইদহ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা  অনুষ্ঠিত...…....................অদ্...
09/07/2026

ঝিনাইদহ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত...…....................
অদ্য ৯ ই জুলাই ঝিনাইদহ পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মাস্টার প্যারেডের সালামী গ্রহণ, প্যারেড ও যানবাহন শাখা পরিদর্শন করেন ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মিয়া মোহম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা , পুলিশ সুপার ঝিনাইদহ মহোদয়।
মাস্টার প্যারেড শেষে ঝিনাইদহ পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মহোদয় কল্যাণ সভার শুরুতেই গত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণ মূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করা হয় এবং বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প থেকে আগত অফিসার ও ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্সদের সাথে সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলেন।পুলিশ সুপার মহোদয় তাদের উল্লেখিত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থেকে জনসাধারণের সর্বোচ্চ পুলিশী সেবা প্রদানের জন্য আহবান জানান।
এ সময় মে মাসে ভালো কাজে স্বীকৃতি স্বরূপ পুলিশ সদস্যদেরকে কেরেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ মাহফুজ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,জনাব মোঃ সায়েম ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার, কোটচাঁদপুর সার্কেল,জনাব মোঃ আখতারুজ্জামান ,সহকারী পুলিশ সুপার,শৈলকুপা সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জগণ,ডিআইও-১,অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ইন্সপেক্টর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা,অফিসার ও ফোর্সবৃন্দ। See less

ক্যাডেট এএসআই(নিরস্ত্র) নিয়োগ-২০২৬ পরীক্ষায়Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরী...
01/07/2026

ক্যাডেট এএসআই(নিরস্ত্র) নিয়োগ-২০২৬ পরীক্ষায়
Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা সংক্রান্ত পরবর্তী নির্দেশনা

বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস, ২০২৬ উপলক্ষে                                                                             ...
29/06/2026

বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস, ২০২৬ উপলক্ষে অদ্য ২৯শে জুন ২০২৬ ইং ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে "শিশু শ্রমকে না বলি শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি" এই প্রতিপদ্ম বিষয় সামনে রেখে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মিয়া মোহম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা পুলিশ সুপার ঝিনাইদহ জেলা মহোদয়।

ঝিনাইদহ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা  অনুষ্ঠিত...…....................অদ্...
28/06/2026

ঝিনাইদহ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত...…....................

অদ্য ২৮ শে জুন ঝিনাইদহ পুলিশ লাইন্সে সাপ্তাহিক মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মাস্টার প্যারেডের সালামী গ্রহণ, প্যারেড ও যানবাহন শাখা পরিদর্শন করেন ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মিয়া মোহম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা , পুলিশ সুপার ঝিনাইদহ মহোদয়।

মাস্টার প্যারেড শেষে ঝিনাইদহ পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মহোদয় কল্যাণ সভার শুরুতেই গত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণ মূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করা হয় এবং বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প থেকে আগত অফিসার ও ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্সদের সাথে সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলেন।পুলিশ সুপার মহোদয় তাদের উল্লেখিত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে বিরত থেকে জনসাধারণের সর্বোচ্চ পুলিশী সেবা প্রদানের জন্য আহবান জানান।
এ সময় মে মাসে ভালো কাজে স্বীকৃতি স্বরূপ পুলিশ সদস্যদেরকে কেরেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন জনাব শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ মাহফুজ হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,জনাব মোঃ সায়েম ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার, কোটচাঁদপুর সার্কেল, জনাব মোঃ সোহানুর রহমান,মেডিকেল অফিসার,পুলিশ হাসপাতাল, সকল থানার অফিসার ইনচার্জগণ,ডিআইও-১,অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ট্রাফিক ইন্সপেক্টর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা,অফিসার ও ফোর্সবৃন্দ।

Address

পুলিশ সুপারের কার্যালয়, চুয়াডাঙ্গা রোড
ঝিনাইদহ
7300

Alerts

Be the first to know and let us send you an email when জেলা পুলিশ ঝিনাইদহ District police jhenaidah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share