AcLand Kushtia Sadar

AcLand Kushtia Sadar ভূমি আইন ও ভূমি সেবা সংক্রান্ত তথ্যাদ?

22/01/2025
সকলের অবগতির জন্য।
25/11/2024

সকলের অবগতির জন্য।

কুষ্টিয়া সদর উপজেলায় বিভিন্ন ইট ভাটায় অবৈধ ড্রাম চিমনি ও কাঠ ব্যবহার করায় তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
11/01/2023

কুষ্টিয়া সদর উপজেলায় বিভিন্ন ইট ভাটায় অবৈধ ড্রাম চিমনি ও কাঠ ব্যবহার করায় তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

হে বন্ধু, বিদায়,,,,,,কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলায় মোট দুই বছরেরও অধিক সময় এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন শেষে ভূমি অ...
10/11/2019

হে বন্ধু, বিদায়,,,,,,

কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলায় মোট দুই বছরেরও অধিক সময় এসিল্যান্ড হিসেবে দায়িত্ব পালন শেষে ভূমি অফিস থেকে এখন বিদায়ের মুহূর্ত এসেছে৷

সরকারি বিধি-বিধান বাস্তবায়নের পাশাপাশি নিজস্ব উদ্যোগেও ভূমিসেবায় ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করেছি৷ দেশের প্রথম ভূমি অফিস হিসেবে কুষ্টিয়া সদরে শতভাগ নগদ অর্থ লেনদেনমুক্ত ভূমি ব্যবস্থাপনা পরিচালনার চেষ্টা করেছি৷ প্রতি কর্মদিবসে নামজারি ও বিবিধ মোকদ্দমাসমূহ নিজেই সরাসরি শুনানির মাধ্যমে নিষ্পত্তি করার চেষ্টা করেছি৷ অশেষ কৃতজ্ঞতা কুষ্টিয়ার সর্বস্তরের জনগণের প্রতি৷ কৃতজ্ঞতা সকল সিনিয়র স্যারদের প্রতি৷ অকৃত্রিম ভালোবাসা আমার সকল সহকর্মীদের জন্য যারা সার্বক্ষণিকভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন৷

সকল সাফল্যের পাওনাদার আমার সর্বস্তরের সেবা গ্রহীতা ও সহকর্মীদের; ব্যর্থতাটুকু কেবল আমারই৷

বোধ করি, প্রশাসন সার্ভিসে জনগণের সর্বোচ্চ কাছে গিয়ে সেবা দেয়ার গুরুত্বপূর্ণ সুযোগটি শেষ হলো৷ প্রতিদিনের শুনানিতে সেবাগ্রহীতাগণের হাসি-খেলার গল্পগুলো মনে থাকবে চিরকাল৷

‘এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসিখেলায়
আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়।
মনে রেখো,,,, ,,,,,,,,’

08/11/2019

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে সারা দেশে শনিবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জে...

10/10/2019
ভূমি বিষয়ক মৌলিক ক্লাস “ভূমি-বার্তা”: তথ্য আপা কর্মসূচি পর্ব (২৬/০৯/২০১৯)সহকারী কমিশনার (ভূমি), কুষ্টিয়া সদর এর উদ্যোগে...
27/09/2019

ভূমি বিষয়ক মৌলিক ক্লাস “ভূমি-বার্তা”: তথ্য আপা কর্মসূচি পর্ব (২৬/০৯/২০১৯)

সহকারী কমিশনার (ভূমি), কুষ্টিয়া সদর এর উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষদের অংশগ্রহণে ভূমি বিষয়ক মৌলিক জ্ঞানার্জন ক্লাস ‘ভূমি-বার্তা’। আজ অনুষ্ঠিত হলো আরও একটি ক্লাস। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ‘তথ্য আপা’ কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া সদরের উজানগ্রাম ইউনিয়ন পরিষদে ৫০/৬০ জন নারীর অংশগ্রহণে দুপুর ১২.০০ টা থেকে ১২.৪৫ টা পর্যন্ত ক্লাস পরিচালিত হয়। ক্লাস পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। উপস্থিত অংশগ্রহণকারীদের ভূমিসেবা বিষয়ক মৌলিক ধারনা প্রদান করা হয়। পৈত্রিক সম্পত্তিতে নারীর অধিকারের বিষয়ে সচেতন করা হয়৷ অংশগ্রহণকারীগণ স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে অংশগ্রহণ করে মৌজা, দাগ নম্বর, খতিয়ান, দাখিলা, ভূমি উন্নয়ন কর, নামজারিসহ ভূমি বিষয়ক নানা বিষয়ে ধারনা লাভ করেন এবং তাদের সামনে খতিয়ান, দলিল, মৌজা ম্যাপ, দাখিলা, ওয়ারিশ সনদসহ যাবতীয় সরকারি ডকুমেন্ট এর নমুনা কপি উপস্থাপন করে আলোচনা করা হয়। একই সাথে তারা নামজারি/জমাখারিজ এর গুরুত্ব , প্রয়োজনীয়তা ও প্রক্রিয়া সম্পর্কে ধারনা লাভ করেন। ক্লাস শেষে প্রশ্নোত্তর পর্বে নানা প্রশ্নের উত্তর/সমাধান প্রদান করা হয়। ই-নামজারিসহ ভূমি অফিসে চলমান অনলাইন ভিত্তিক সেবা সম্পর্কে ধারনা ও সচেতনতা সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়। ভূমি অফিসের সিটিজেনস চার্টারসহ গুরুত্বপূর্ণ লিফলেট বিতরণ করা হয়৷

সহকারী কমিশনার (ভূমি), কুষ্টিায়া সদর এর উদ্যোগে গৃহীত এই কর্মসূচি পর্যায়ক্রমে সদর উপজেলার অন্যান্য প্রতিষ্ঠান্ আয়োজন করা হবে। সাড়া পেলে অন্যান্য শ্রেণিপেশার মানুষের মাঝেও সমজাতীয় প্রোগ্রামের আয়োজন করা হবে।

আমরা চাই, সর্চস্তরের জনগণ ভূমিসেবার বিষয়ে যথাযথ ধারনা লাভ করবেন, সচেতন হবেন; এবং এভাবেই দালাল-প্রতারক চক্রের অবসান হবে। যে কোনো ভূমিসেবার জন্য কোনো দালাল বা প্রতারকের কাছে নয়, অনুগ্রহ করে সরাসরি ভূমি অফিসে যোগাযোগ করুন; প্রয়োজনের সরাসরি এসিল্যান্ডের সাথে কথা বলুন / দেখা করুন (০১৭৩০৪৭৩৬৩২)। জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন। জনসেবার জন্য প্রশাসন।

মোবাইল কোর্ট/২৭/০৯/২০১৯আজ সকালে কুষ্টিয়া সদরের শেখ রাসেল সেতু সংলগ্ন এলাকায় পুলিশ সদস্যদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পর...
27/09/2019

মোবাইল কোর্ট/২৭/০৯/২০১৯

আজ সকালে কুষ্টিয়া সদরের শেখ রাসেল সেতু সংলগ্ন এলাকায় পুলিশ সদস্যদের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে মো: আশরাফুল ইসলাম ছোটন নামে একজন গাঁজা সেবককে ঘটনাস্থলেই ০৪ মাসের বিনাশ্রম করাদন্ড ও ২০০০/- অর্থদন্ড প্রদান করা হয়৷

মোবাইল কোর্ট/২৬/০৯/২০১৯গতকাল কুষ্টিয়া সদরের চৌড়হাস কলোনী, ফুলতলা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ও পুলি...
27/09/2019

মোবাইল কোর্ট/২৬/০৯/২০১৯

গতকাল কুষ্টিয়া সদরের চৌড়হাস কলোনী, ফুলতলা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ও পুলিশ সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে মো: মফিজ উদ্দিন জোহা নামে একজন হেরোইন সেবককে ঘটনাস্থলেই ০৪ মাসের বিনাশ্রম করাদন্ড ও ২০০০/- অর্থদন্ড প্রদান করা হয়৷

কুষ্টিয়া সদরের আড়ুয়াপাড়া এলাকায় নিজের ঘরেই গাঁজা সেবনরত অবস্থায় প্রাপ্ত দুজন আসামীকে মোবাইল কোর্টের মাধ্যমে ০৯ মাস করে...
17/09/2019

কুষ্টিয়া সদরের আড়ুয়াপাড়া এলাকায় নিজের ঘরেই গাঁজা সেবনরত অবস্থায় প্রাপ্ত দুজন আসামীকে মোবাইল কোর্টের মাধ্যমে ০৯ মাস করে বিনাশ্রম কারাদণ্ড আরোপ করা হয়েছে/ ১৭ সেপ্টেম্বর, ২০১৯৷

07/09/2019

কুষ্টিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিক প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন । বিতর্ক ভালবাসতেন, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতির দায়িত্বও পালন করেছিলেন । কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমকাঠালিয়া গ্রামের দরিদ্র কৃষক পরিবার থেকে উঠে এসে বিতর্ক করেছেন বিশ্বখ্যাত অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে । সমাজের জন্য জাগরণ - সজজা নামে এক সামাজিক সংগঠনের প্রধান সমন্বয়কও ছিলেন । দৃষ্টি প্রতিবন্ধীদের পরীক্ষার সময় শ্রুতিলেখক সরবরাহের কাজ করা, অন্যের চিকিৎসায় ফান্ড কালেক্ট করা মানুষটা আজ নিজেই মায়ের চিকিৎসার জন্য আমাদের মুখাপেক্ষী ।

তার মা পারুল খাতুন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন । চিকিৎসার জন্য চিকিৎসকগণ কেমোথেরাপি ও অটোলোগাস স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন বাবদ আনুমানিক ২০ লক্ষ টাকা ব্যয়ের কথা বলেছেন । মূল্যবোধের অবক্ষয়হীন মানবিক ও বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনে সদা তৎপর আবু বক্কর সিদ্দিক প্রিন্স মায়ের ক্যান্সার চিকিৎসার বিপুল ব্যয় নিয়ে আজ চিন্তিত। আমাদের সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতাই পারে প্রাণঘাতী ক্যান্সার নির্মূল করে একজন মায়ের জীবন বাঁচাতে।

সহযোগিতা জন্য-
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড
সঞ্চয়ী হিসাব নং- ১৬৮.১০১.১২৭.৯৫৯
হিসাবের নাম: Md. Abu Bakkar Siddique
সুইফট- DBBLBDDH

রকেট- ০১৭৪৭৪২০১৯৯০

বিকাশ-০১৫২১৪৫৭১১৯
০১৫২১৩২৩০৩২

Address

৬ রাস্তার মোড়
কুষ্টিয়া

Alerts

Be the first to know and let us send you an email when AcLand Kushtia Sadar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share