নবজাগরণ যুব সংঘ - Nabajagaran Jubo Shongho

নবজাগরণ যুব সংঘ - Nabajagaran Jubo Shongho "স্বপ্ন,সাহস,সম্ভাবনা; এগিয়ে যাওয়ার প্রেরণা"

ঈদ মোবারাক 🌙সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। গতকাল(চাঁদরাত) "নবজাগরণ যুব সংঘ" -এর পক্ষ হতে গ্রামের দরিদ্রদের ঘরে ঈদ-সামগ্রী ...
03/05/2022

ঈদ মোবারাক 🌙

সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। গতকাল(চাঁদরাত) "নবজাগরণ যুব সংঘ" -এর পক্ষ হতে গ্রামের দরিদ্রদের ঘরে ঈদ-সামগ্রী পৌছে দেন সংগঠনের কতিপয় সদস্য।

এই ঈদ আমাদের অন্তরে বয়ে নিয়ে আসুক হাসি, আনন্দ আর সুখ, এই আশাবাদ ব্যাক্ত করেই সবাইকে আবারও জানাই ঈদের শুভেচ্ছা৷

২২-এ এপ্রিল, ২০২২ইং (২০-এ রমজান, ১৪৪৪ হিজরি) রোজ শুক্রবার "নবজাগরণ যুব সংঘ" -এর পক্ষ থেকে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের...
22/04/2022

২২-এ এপ্রিল, ২০২২ইং (২০-এ রমজান, ১৪৪৪ হিজরি) রোজ শুক্রবার "নবজাগরণ যুব সংঘ" -এর পক্ষ থেকে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন এলাকার ব্যাক্তিবর্গ, সংগঠনের উপদেষ্টা ও শুভকাঙ্খীসহ গুঞ্জর গ্রামের অন্যান্য সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগন।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, সভাপতি, সাধারন সম্পাদকসহ পরিচালনা পর্ষদের সদস্য এবং গ্রামের অন্যান্য সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগন বক্তৃতা রাখেন। সর্বশেষ ধর্মীয় আলোচনা, দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

অনুষ্ঠান সফল করার পিছনে সংঠনের সদস্যগনের অক্লান্ত শ্রম ও বুদ্ধিমত্তা ছিলো চোখে পড়ার মতো।

গতকাল, রোজ মঙ্গলবার 'নবজাগরণ যুব সংঘ'-এর উদ্যোগে মুসল্লীদের নামাজে সুবিধার জন্য হাজি বাড়ি মসজিদে একটি এসি দেয়া হয়। সৃষ্ট...
05/04/2022

গতকাল, রোজ মঙ্গলবার 'নবজাগরণ যুব সংঘ'-এর উদ্যোগে মুসল্লীদের নামাজে সুবিধার জন্য হাজি বাড়ি মসজিদে একটি এসি দেয়া হয়। সৃষ্টিকর্তা যেন এই উদ্যোগকে কবুল করেন এবং সংগঠনের যেসব সদস্য এর জন্য শ্রম দিয়েছেন তাদেরকে উত্তম পুরষ্কার ও আরও বেশি বেশি সামাজিক উন্নয়নমূলক কাজ করার সুযোগ করে দেন।

একইসাথে এই রমজানে সবাইকে বেশি বেশি দান করে আশেপাশের মানুষের পাশে থাকার আহবান করছি।

স্বাধীন বাংলাদেশের বিজয়ের পঞ্চাশতম বর্ষপূর্তিতে সবাইকে জানাই ৫১তম বিজয় দিবসের শুভেচ্ছা। শ্রদ্ধাভরে স্মরণ করছি তাদের, যাদ...
16/12/2021

স্বাধীন বাংলাদেশের বিজয়ের পঞ্চাশতম বর্ষপূর্তিতে সবাইকে জানাই ৫১তম বিজয় দিবসের শুভেচ্ছা।

শ্রদ্ধাভরে স্মরণ করছি তাদের, যাদের ত্যাগে আমাদের এই বিজয় এবং আমরা একটি স্বাধীন-সার্বভৌম দেশে নিজস্ব জাতীয়তাবাদ নিয়ে বেচে আছি৷

আজ বিজয় দিবস উপলক্ষে নবজাগরণ যুব সংঘ-এর পক্ষ থেকে ক্রীড়া-প্রতিযোগিতা আয়োজন করা হয়। যেখানে ৯টি আলাদা খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। সংগঠনের সদস্যগন এই আয়োজনকে সফলভাবে পরিচালনা করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যগন ও উপদেষ্টা মন্ডলীর কতিপয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

06/12/2021

গুঞ্জর গ্রামের বাকির হোসেন সড়ক দুর্ঘটনায় উনায় এক পা হারিয়ে ফেলেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।

চিকিৎসার জন্য উনাকে "নবজাগরণ যুব সংঘ" -এর পক্ষ থেকে ৫,০০০৳ আর্থিক সহযোগিতা করা হয়। আপনারা সবাই উনার দ্রুত সুস্থতা কামনা করবেন ও সাহায্য-সহযোগিতা করে পাশে থাকবেন।

গতকাল(৯ই অক্টোবর, ২০১২১) নবজাগরণ যুব সংঘ -এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সংগঠনের অফিসে কেক-কাটা ও মতবিনিময় সভ...
10/10/2021

গতকাল(৯ই অক্টোবর, ২০১২১) নবজাগরণ যুব সংঘ -এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সংগঠনের অফিসে কেক-কাটা ও মতবিনিময় সভায় সম্পাদক মন্ডলিসহ আরও উপস্থিত ছিলেন সংগঠনের নিয়মিত সদস্যগন।

একবছর আগে আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে শুরু হয় আমাদের সংগঠনের পথচলা। সংগঠনের নিয়মিত সদস্য ও সম্পাদকমন্ডলির চেষ্টা ও কর্মের মাধ্যমে সংগঠনের পথচলা আজ এই পর্যায়ে। একইসাথে উপদেষ্টামন্ডলির দেখানো পথ আমাদের পথচলাকে আরও ত্বরান্বিত করেছে। ধন্যবাদ আপনাদের যারা বিভিন্নভাবে আমাদের সংগঠনকে আর্থিক, সামাজিক ও নীতিগত ভাবে সাহায্য করেছেন। আপনাদের সাহায্যে আমরা যেন ভবিষ্যতে সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।
ধন্যবাদ।

গুঞ্জর দঃপাড়া -এর বাসিন্দা 'ভাসানী'। অনেকদিন ধরেই টিবি, লিভারের সমস্যা ও হাপানিতে ভুগছেন। 'নবজাগরণ যুব সংঘ'-এর পক্ষ থেকে...
09/07/2021

গুঞ্জর দঃপাড়া -এর বাসিন্দা 'ভাসানী'। অনেকদিন ধরেই টিবি, লিভারের সমস্যা ও হাপানিতে ভুগছেন।
'নবজাগরণ যুব সংঘ'-এর পক্ষ থেকে আজ জুম্মার পর ওনার স্ত্রীর কাছে ঔষধখরচের জন্য ৫০০০৳ দেয়া হয়েছে। ওনার শারীরিক অবস্থা বর্তমানে খুব খারাপ। যে যেভাবে পারেন আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে আসতে পারেন উনার জন্য।

সাহায্যের জন্য যোগাযোগঃ 01615566652

15/06/2021

আসসালামু আলাইকুম

আপনাদের সাহায্য ও প্রার্থনায় 'নবজাগরণ যুব সংঘ' সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাহায্য করার প্রত্যয় নিয়ে এখনো মাঠে আছে৷

নবজাগরণ যুব সংঘ -এর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এতদ্বারা আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংগঠন নতুন সদস্য নিতে ইচ্ছুক। সংঠনে সদস্য হওয়ার শর্ত পালন করার শপথ ও সদস্য-ফর্ম পূরন করার মাধ্যমে আপনি সংঠনের সদস্য হতে পারবেন।
যোগাযোগঃ
01615-566652
01916-227491

14/05/2021

ঈদ মোবারাক 🌙

গতকাল দিবাগত রাত(চাঁদরাত)- এ নবজাগরণ যুব সংঘের পক্ষ হতে ১০টি পরিবারের কাছে ঈদ উপহার পৌছে দেয়া হয়। সংগঠনের সদস্যগন নিজ উদ্যোগে তাদের বাড়িতে পৌছে দিয়েছেন এই উপহার সামগ্রী।

আসুন আমরা সবাই এই ঈদের শিক্ষায় নিজেদেরকে শিক্ষিত করে একে অন্যের সাহায্য করি ও একে অন্যের মুখে হাসি ফুটাই। একইসাথে বর্তমান পৃথিবীতে ফিলিস্তিন সহ সকল নিপিড়ীত জাতীর জন্য প্রার্থনা করি। নিজেকে বিলিয়ে দিয়ে আসমানী তাগিদ শুনি। আবারও, ঈদ মোবারাক সবাইকে।

একই সুন্দর-সুস্থ পৃথিবীর আশায়,
নবজাগরণ যুব সংঘ -এর সকল সদস্যবৃন্দ।

গত ৪-ই এপ্রিল গুঞ্জর পশ্চিম-পাড়া এর একটি শিশু সড়ক দূর্ঘটনায় আহত হয়। ছেলের নাম আরেফিন, বয়স ৫ বছর। দূর্ঘটনায় তার মাথা ও পা...
15/04/2021

গত ৪-ই এপ্রিল গুঞ্জর পশ্চিম-পাড়া এর একটি শিশু সড়ক দূর্ঘটনায় আহত হয়। ছেলের নাম আরেফিন, বয়স ৫ বছর। দূর্ঘটনায় তার মাথা ও পায়ে গুরুতর আঘাত লাগে। যার জন্য তার মাথার অপরেশন ও পায়ের সার্জারি করা লাগে। যাতে তার পরিবারের অনেক অর্থের প্রয়োজন হয়।

নবজাগরণ যুব সংঘ থেকে তার চিকিৎসার জন্য তার পরিবারকে ৫০,৬০০৳ (পঞ্চাশ হাজার ছয়শত টাকা) আর্থিক সাহায্য করা হয়। তার অপারেশন সফল হয়েছে। আমরা সংগঠনের সবাই তার দ্রুত সুস্থতা কামনা করি। একইসাথে আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক।

আসুন আমরা একে অন্যের সাহায্যে এগিয়ে আসি ও একটি সুন্দর সমাজ গড়তে সহায়তা করি।

13/04/2021

আসসালামু আলাইকুম
রমাযান মোবারক

আপনারা জানেন আজ দিবাগত রাত থেকে বাংলাদেশে মুসলিম সমাজ তারাবীহ নামাজ কায়েম করবে। সেই অনুযায়ী এবার গুঞ্জর পশ্চিমপাড়া মসজিদে খতমে তারাবীর আয়োজন করা হয়েছে।

অনূর্ধ্ব-১৫ বয়সের যেকোনো কিশোর অথবা শিশু নিয়মিত খতমে তারাবী আদায় করলে তাদের জন্য আকর্ষণীয় পুরষ্কারের ব্যাবস্থা করা হয়েছে আমাদের এই সংঘ থেকে। আল্লাহ কবুর করুক।

রমযানের পবিত্রতা বজায় রাখি।

31/03/2021

বিদেশ ফেরত মো.হাবিব রোড এক্সিডেন্ট এর তার হাত ভেঙে ফেলে তার চিকিৎসার জন্য নবজাগরণ যুব সংগঠন ৫০০০ টাকা নগদ অনুদান দিয়ে সাহায্য করে।

আলহামদুলিল্লাহ।

Address

গুঞ্জর রোড, কোম্পানিগঞ্জ, মুরাদনগর
কুমিল্লা

Website

Alerts

Be the first to know and let us send you an email when নবজাগরণ যুব সংঘ - Nabajagaran Jubo Shongho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share