সোনার চর ইউনিয়ন ভূমি অফিস,মেঘনা,কুমিল্লা।

সোনার চর ইউনিয়ন ভূমি অফিস,মেঘনা,কুমিল্লা। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সোনার চর ইউনিয়ন ভূমি অফিস,মেঘনা,কুমিল্লা।, Public & Government Service, মেঘনা, কুমিল্লা .

18/10/2025

প্রজাস্বত্ব বিধিমালা ১৯৫৫ এর বিধি ২৩ এর উপবিধি (৩) অনুযায়ী, চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানে করণিক ভুল থাকলে সংশ্লিষ্ট রাজস্ব কর্মকর্তা/সহকারী কমিশনার (ভূমি) তা সংশোধন করতে পারেন। 🇧🇩

18/10/2025

নির্দেশ পত্র দলিল বনাম ওসিয়ত দলিল:

অনেক সময় "নির্দেশপত্র দলিল"-এ লেখা থাকে: “আমার মৃত্যুর পর অমুক জমি অমুক ভোগ করবে।”
এটি দেখে অনেকে ভাবেন, তাহলে এটি ওসিয়ত দলিলের মতোই। তবে, আইনি দৃষ্টিকোণ থেকে, এমন নির্দেশপত্রের বৈধতা ও কার্যকারিতা নির্ভর করে তার লিখিত ভাষা, উদ্দেশ্য ও প্রাসঙ্গিক আইনের উপর।

বাংলাদেশে ওসিয়ত দলিল সম্পর্কিত বিধানসমূহ Succession Act, 1925-এ উল্লেখিত আছে। এই আইনের ধারা ২(এইচ) অনুযায়ী, ওসিয়ত হলো: “মৃত্যুর পর সম্পত্তি বা দায়িত্ব বণ্টনের উদ্দেশ্যে কোনো ব্যক্তির লিখিত ইচ্ছা।”

তবে, নির্দেশপত্র দলিল যদি শুধুমাত্র জীবিত অবস্থায় কোনো কাজ করার নির্দেশ দেয়, তাহলে সেটি ওসিয়ত দলিল হিসেবে গণ্য হবে না।
কিন্তু যদি নির্দেশপত্রে মৃত্যুর পর সম্পত্তি বা দায়িত্ব বণ্টনের ইচ্ছা প্রকাশিত হয়, তাহলে সেটি ওসিয়ত দলিল হিসেবে বিবেচিত হতে পারে।

দুই দলিলের লেখার ধরন একই হতে পারে, কিন্তু উদ্দেশ্য ও কার্যকাল আলাদা।
“নির্দেশ দলিল” জীবিত অবস্থার নির্দেশ,
“ওসিয়ত দলিল” মৃত্যুর পর ইচ্ছা।
অর্থ্যাৎ লেখার ধরন/বর্ণনা পড়ে আপনাকে বুঝতে হবে এটা কি ওসিহত দলিল না নির্দেশপত্র দলিল।
সংগৃহীত Md Moshiur Rahman ফেইসবুক হতে

15/10/2025

অভিনন্দন, স্যার আমৃতা শারলীন রাজ্জাক সহকারী কমিশনার (ভূমি)
মেঘনায় যোগদান করায়,,

19/09/2025

কুমিল্লা আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলায় বিডিএস ( বাংলাদেশ ডিজিটাল সার্ভে) জরিপের প্রাথমিক কাজ শুরু হয়েছে।
ই ডি এল এম এস প্রকল্পের অধীন কোরিয়ান প্রযুক্তিগত সহয়তায় এই জরিপটি হচ্ছে। যা মৌজা ম্যাপের যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে। দাগের উপর ক্লিক লোকেশন ও হালজরিপ মালিকানা দেখা যাবে।
সকল ভূমি মালিকগণ ৩-'দ' ঠিক রাখুন:
১. দলিল( পূর্ববর্তী জরিপ খতিয়ান হতে ধারাবাহিক দলিল)
২. দাখিলা ( সর্বশেষ মালিক যিনি তার নামীয় জাতীয় পরিচয়পত্র মোতাবেক ভূমি উন্নয়ন কর রশিদ)
৩. দখল ( দাখিলা, দলিল মোতাবেক)
Hasnat Mamun Khan (ভাইয়ার আইডি হতে সংগ্রহ)

07/09/2025

মেঘনার নতুন ইউএনও স্যার জনাব মাহমুদুর রহমান
❤️ স্বাগতম ❤️

06/09/2025

দেওয়ানি মামলার আদেশে আমাদের নামে খতিয়ান খুললাম। এখন ওই দেওয়ানী মামলার আদেশের বিরুদ্ধে আপিল হয়েছে। এখান আপিল মামলা উল্লেখ করে এসি ল্যান্ড আমাদের খতিয়ান বাতিল করে দিলেন। এসি ল্যান্ড কি আমাদের খতিয়ান বাতিল করতে পারেন?

যদি আপিল আদালত স্থগিতাদেশ দিয়ে থাকে, তবে সেই আদেশ দেখিয়ে এসি ল্যান্ড খতিয়ান বাতিল বা স্থগিত রাখতে পারেন।

সংক্ষেপে: শুধু আপিল দায়েরের কারণে এসি ল্যান্ড আপনার খতিয়ান বাতিল করতে পারেন না। কেবলমাত্র আপিল আদালতের স্থগিতাদেশ থাকলে তিনি ব্যবস্থা নিতে পারবেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে, শুধুমাত্র আপিল দায়ের করলেই নীচের আদালতের ডিক্রি বা আদেশ স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয় না। কার্যকরী প্রক্রিয়া বন্ধ রাখতে হলে আপিল আদালতের কাছ থেকে স্থগিতাদেশ (Stay Order) প্রাপ্ত হতে হবে।

২. রায়সমূহের সংক্ষিপ্ত বিশ্লেষণ:

32 DLR (AD) 233: আপিল দায়ের করলে ডিক্রি কার্যকর থেমে যায় না; স্থগিতাদেশ অপরিহার্য।

44 DLR 273: আপিল স্বতঃসিদ্ধ অধিকার হলেও কার্যকর প্রক্রিয়া বন্ধ হয় না। আদালতের বিশেষ আদেশ ছাড়া কার্যকরী প্রক্রিয়া চলমান থাকে।

48 DLR 108: আপিল করা মানেই স্থগিতাদেশ নয়; কার্যকরী প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয় না।

৩. আইনি উপসংহার:
যে পক্ষ নীচের আদালতে হেরে গেছে, সে আপিল দায়ের করতে পারে। তবে শুধুমাত্র আপিল দায়ের করলেই ডিক্রির কার্যকরী প্রক্রিয়া থেমে যাবে না। কার্যকর থামাতে হলে আপিল আদালতের স্থগিতাদেশ প্রয়োজন। এটি আইনানুগভাবে বাধ্যতামূলক।

সূত্র: 32 DLR (AD) 233, 44 DLR 273, 48 DLR 108

© সংগৃহীত পোস্ট

★★মৌখিক পরিক্ষা★★জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তরসমূহের বিভিন্ন শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ...
20/08/2025

★★মৌখিক পরিক্ষা★★

জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তরসমূহের বিভিন্ন শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে বিগত ১৫/০৮/২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল অনুযায়ী অফিস সহায়ক এবং বেয়ারার(সার্কিট হাউজ) পদে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ১৯/০৮/২৫ তারিখে বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম এ অনুষ্ঠিত হবে। অন্যান্য পদে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ২০/০৮/২৫ তারিখে একই স্থানে অনুষ্ঠিত হবে।

15/08/2025

মামলা চলাকালীন জমির নামজারি করা যাবে কী? হাইকোর্টের যুগান্তকারী রায়...
অনলাইন ডেস্ক, দৈনিক জনকণ্ঠ
প্রকাশিত: ১২:৫৩, ৩০ মে ২০২৫

জমি নিয়ে দেওয়ানি মামলা চলাকালীন অবস্থায় সংশ্লিষ্ট জমির নামজারি (মিউটেশন) করা যাবে কি না—এ প্রশ্নে সমাজে দীর্ঘদিন ধরেই বিভ্রান্তি ও মতবিরোধ ছিল। কেউ বলেন নামজারি করা যায়, আবার কেউ বলেন মামলা চলাকালীন তা সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ রিট পিটিশনের রায়ে উচ্চ আদালত পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন।

রিট নম্বর 5420/2014, মোঃ শফিকুল ইসলাম বনাম সরকার—এই মামলার ভিত্তিতে হাইকোর্ট ডিভিশন রায় প্রদান করে। মামলার মূল প্রশ্ন ছিল, দেওয়ানি আদালতে জমি নিয়ে মামলা চলমান থাকা অবস্থায় এসিল্যান্ডের নিকট মিউটেশন আবেদন প্রক্রিয়াধীন থাকলে, সেটি বন্ধ থাকবে কি না।

হাইকোর্ট ডিভিশন বলেন, বাংলাদেশের প্রচলিত আইনে এ বিষয়ে নির্দিষ্ট কোনো বিধান নেই। তবে সংবিধান ও প্রতিষ্ঠিত আইনানুযায়ী, একই বিষয়ের উপর নির্বাহী ও বিচারিক ফোরাম দুইটি সমান্তরালভাবে সিদ্ধান্ত নিতে পারে না। অর্থাৎ, দেওয়ানি আদালতে মামলা চলাকালীন অবস্থায় এসিল্যান্ড মিউটেশন কার্যক্রম চালিয়ে যেতে পারেন না—even যদি আদালত থেকে পৃথকভাবে কোনো stay order না আসে।

কনসার্ন অথরিটিকে জানালেই বন্ধ থাকবে মিউটেশন:

রায়ে আরও বলা হয়, যদি কোনো ব্যক্তি যিনি উক্ত জমিতে আগ্রহী বা ক্ষতিগ্রস্ত হন, এসিল্যান্ডকে অবহিত করেন যে সংশ্লিষ্ট জমি নিয়ে দেওয়ানি আদালতে মামলা বিচারাধীন রয়েছে, তাহলে এসিল্যান্ড বা সংশ্লিষ্ট ভূমি অফিসাররা মিউটেশন প্রক্রিয়া বন্ধ রাখতে বাধ্য হবেন।

এই জন্য আদালতের stay order প্রয়োজন হবে না। বরং কেবল তথ্যটি তাদের জ্ঞাত হওয়াই যথেষ্ট।

ভূমি মন্ত্রণালয়কে পরিপত্র জারির নির্দেশ:

রায়ে আরও উল্লেখ করা হয়, ভূমি মন্ত্রণালয় যেন বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিপত্র (সার্কুলার) জারি করে বিষয়টি জানিয়ে দেয়। যেন তারা জানার পরপরই জমি নিয়ে মিউটেশন কার্যক্রম স্থগিত রাখেন।

উপসংহার:

এই রায়ের মাধ্যমে হাইকোর্ট স্পষ্ট করেছেন যে, দেওয়ানি আদালতে মামলা চলাকালীন অবস্থায় জমির নামজারি করা আইনসম্মত নয়, এবং এটি বন্ধ রাখতে কোনো পৃথক আদালতের আদেশের প্রয়োজন নেই—শুধু সংশ্লিষ্ট কর্মকর্তাকে মামলার বিষয়ে অবগত করলেই যথেষ্ট।

এটি দেশের ভূমি প্রশাসন ও বিচারব্যবস্থার মধ্যে সুসমন্বয় এবং বিচারাধীন বিষয়গুলোর (প্রতি সংগৃহীত)

12/08/2025

সহজ ভাষায় আমরা বলি মাঠ খতিয়ান। এই মাঠ খতিয়ান কিসের ভিত্তিতে হয়েছে তা যাচাই করবেন কিভাবে?
জরিপ অফিসে রক্ষিত খতিয়ানের ওয়ার্কিং ভলিউমের ড্রাফট (যেটা মূলত রেকর্ড প্রস্তুতের খসড়া খাতা) দেখতে পারলে সাধারণত সেখানে নিচের তথ্যগুলো পাওয়া যায়—

১. রেকর্ড করার ভিত্তি
জমি কার নামে রেকর্ড হয়েছে, তার উৎস কী (পুরাতন রেকর্ড, দলিল, রায়, অথবা খাজনার খতিয়ান ইত্যাদি)।

রেকর্ড প্রস্তুতকারীর নোট, যেখানে তিনি উল্লেখ করেন কোন নথি দেখে মালিকানা নির্ধারণ করা হয়েছে।

২. পুরাতন দলিল নম্বর ও সাল
সেখানে পূর্বে জমির মালিকানার প্রমাণ হিসেবে যে দলিল ব্যবহার হয়েছে, তার দলিল নম্বর ও রেজিস্ট্রি সালের তথ্য থাকে।

এতে করে জমির মালিকানা পরিবর্তনের ধারাবাহিকতা (chain of ownership) বোঝা যায়।

৩. পুরাতন খতিয়ান বা মৌজা নথি
অনেক সময় আগের জরিপের খতিয়ান নম্বরও উল্লেখ থাকে, যাতে নতুন রেকর্ডের সাথে পুরাতন রেকর্ড মেলানো যায়।

এভাবে ওয়ার্কিং ভলিউমের ড্রাফট দেখে আপনি বুঝতে পারবেন রেকর্ড কোন প্রমাণ বা নথির ভিত্তিতে হয়েছে এবং সেইসাথে পুরনো দলিল নম্বরও পাবেন। (সংগৃহিত)

২০২৫-২৬ অর্থবছরে ১ম পর্যায়ে ইউনিয়ন ভূমি অফিসগুলোতে ১১৫৬ টি মোটরসাইকেল সরবরাহ করা হবে। পর্যায়ক্রমে সারাদেশের ভূমি অফিস...
03/08/2025

২০২৫-২৬ অর্থবছরে ১ম পর্যায়ে ইউনিয়ন ভূমি অফিসগুলোতে ১১৫৬ টি মোটরসাইকেল সরবরাহ করা হবে। পর্যায়ক্রমে সারাদেশের ভূমি অফিসগুলোতে দেওয়া হবে।সর্বশেষ খবর এটুকু। এখানে আমার দ্বিমত আছে বা পরামর্শ আছে।

*সরকারি উদ্যোগে মোটরসাইকেল কেনা হলে মান ভালো হবে না।
*সরকারি মাল ধরিয়া মে ঢাল এ প্রক্রিয়ায অযত্নে অবহেলায় দ্রুত নষ্ট হয়ে যাবে।
*মেরামত ও পেট্রোল বাবদ প্রচুর অর্থ খরচ হবে, যা সময় মত সরকার থেকে পাওয়া যাবে না।
*সারাদেশে অন্তত ২০০ জনের অধিক মহিলা ভূমি সরকারী কর্মকর্তা আছেন তাদের বেলায় কি হবে,

আমার পরামর্শ হলো:
*সবাইকে মোটরসাইকেল কেনার জন্য লোন দেওয়া হোক এবং প্রতিমাসে বেতন থেকে কেটে নেওয়া হোক,
*যার যার পছন্দসই মোটরসাইকেল সে কিনবে ,
*লোন নিয়ে মোটরসাইকেল ক্রয় করেছে কিনা তা নিশ্চিত করতে হবে।
*ইতোমধ্যে অনেকেই ধার দেনা করে মোটরসাইকেল কিনে ব্যবহার করছেন। মোটরসাইকেল কেনার জন্য লোন দিলে হয়তো আবেদন কমে যাবে এতে সরকারের প্রচুর অর্থ শাস্ত্রয় হবে।
* নিজের টাকায় কেনা মোটরসাইকেলটি ভালো থাকবে। রাফ ইউজ হবেনা, দ্রুত নষ্ট হবেনা।
*সর্বোপরি নিজের টাকায় কেনা মোটরসাইকেল অধিকতার যত্ন নিবে।

06/07/2025

ভূমিসেবা সহায়তা কেন্দ্রে সরকার নির্ধারিত নির্দিষ্ট ফি (সার্ভিস চার্জ) এর বিনিময়ে ভূমিসেবা,

সেবাগ্রহীতা কর্তৃক সেবা সহায়তা কেন্দ্রকে প্রদেয় ফি (সার্ভিস চার্জ)

(ইউনিয়ন ও উপজেলা সদর)

সরকার কর্তৃক নির্ধারিত ফি এর বেশি ফি নেয়া হলে অভিযোগ করুন ১৬১২২ নম্বরে,

**ভূমি উন্নয়ন কর/ভূমিসেবা প্রদানের জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্নকরণ: ৫০/-

**ইউনিয়ন ভূমি অফিসের অনুমোদনের পরে ভূমি উন্নয়ন কর জমা বা আপত্তি থাকলে আপত্তিদায়ের: ২০/-

**করদাতাকে দাখিলার প্রিন্ট কপি সরবরাহ: ২০/-

**নামজারি মামলা দায়েরের অনলাইন আবেদন পূরণ ও কাগজাদি আপলোড এবং দাখিল আপলোডের জনা স্ক্যানকৃত পৃষ্ঠা সংখ্যা ২০ (বিশ) এর অধিক হলে অতিরিক্ত প্রতি পৃষ্ঠার জনা ৩ টাকা: ২৭০/-

**অনুমোদন সাপেক্ষে সরকার নির্ধারিত নামজারি ফি জমাকরণ এবং অনলাইন নামজারি খতিয়ানের প্রিন্ট কপি সরবরাহ: ১০০/-

**নামজারি খতিয়ান বা রেকর্ডীয় খতিয়ান বা পর্চা প্রাপ্তির অনলাইন আবেদন পূরণ ও দাখিল: ১০০/-

**নক্সার মাধ্যমে খাস কৃষি জমির অবস্থা ও অবস্থান প্রদর্শন, বন্দোবস্তের আবেদন দাখিল: ১০০/-

**কবুলিয়ত ফরম পূরণ ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর দাখিল: ৮০/-

**অর্পিত সম্পত্তি লিজ/নবায়ন আবেদন পূরণ ও দাখিল
: ১০০/-

**পরিত্যাক্ত সম্পত্তি লিজ/ভাড়ার আবেদন পূরণ ও দাখিল: ১০০/-

**সায়রাতমহাল লিজ সংক্রান্ত আবেদন পূরণ ও দাখিল, লিজ মানি বাবদ অর্থ জমা প্রদান: ১০০/-

**মৌজা ম্যাপ বা নক্সার আবেদন প্রস্তুত, দাখিল ও ফি জমা এবং নক্সা বা ম্যাপ গ্রহন ও বিতরণ: ১০০/-

**বিভিন্ন প্রকারের মিস কেস আবেদন প্রস্তুত, কাগজাদি আপলোড ও দাখিল: ১০০/-

**দ্বিতীয় বা এর অধিক কপি প্রিন্টের জন্য প্রতি কপি ২০/- টাকা সহায়তাকারী কর্তৃক আদায়যোগ্য হবে।

এখন থেকে যে সকল মামলা সরাসরি আদালতে  করা যাবেনা। এ সংক্রান্ত একটি গেজেট মঙ্গলবার, জুলাই ১, ২০২৫ তারিখে প্রকাশিত হয়:*পার...
02/07/2025

এখন থেকে যে সকল মামলা সরাসরি আদালতে করা যাবেনা। এ সংক্রান্ত একটি গেজেট মঙ্গলবার, জুলাই ১, ২০২৫ তারিখে প্রকাশিত হয়:

*পারিবারিক আদালতের মোকদ্দমা,
*চেক এর মামলা (৫ লক্ষ টাকার কম),
*যৌতুকের (৩ ও ৪ ধারা),
*নারী নির্যাতন মামলা (১১গ),
*বন্টন সম্পর্কিত বিরোধ,
*অগ্রক্রয় মামলা,এখন থেকে সরাসরি আদালতে দায়ের করা যাবে না।
আগে Legal Aid যেতে হবে(দরখাস্ত করতে হবে)।
মধ্যস্থতা না হলে তারপর আদালতে মামলা করতে হবে।

Address

মেঘনা
কুমিল্লা

Website

Alerts

Be the first to know and let us send you an email when সোনার চর ইউনিয়ন ভূমি অফিস,মেঘনা,কুমিল্লা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share