জনতা ব্যাংক পিএলসি, বুড়িচং শাখা

জনতা ব্যাংক পিএলসি, বুড়িচং শাখা উন্নয়নে আপনার বিশ্বস্ত অংশীদার
Your Committed Partner in Progress

আগামী মাস থেকে ভিসা কার্ডের জন্য সকল গ্রাহক আবেদন করতে পারবেন।
16/04/2026

আগামী মাস থেকে ভিসা কার্ডের জন্য সকল গ্রাহক আবেদন করতে পারবেন।

ভিসা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড চালু করল জনতা ব্যাংক।
-----------------------------------------------------------
১২ এপ্রিল, রোববার, গ্রাহকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানে ‘ভিসা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড’ চালু করেছে জনতা ব্যাংক পিএলসি। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে জনতা ব্যাংকের এ কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও চিফ ইনোভেশন অফিসার ফরিদা ইয়াসমিন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান। অনুষ্ঠানে জনতা ব্যাংকের ডিএমডি কাজী আব্দুর রহমান ও মোঃ ফয়েজ আলম এবং আইসিটি ডিভিশনের জিএম মোহাম্মদ আনিসসহ প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ ও উপমহাব্যবস্থাপকবৃন্দ এবং ভার্চুয়ালি ব্যাংকের সকল কার্যালয় ও শাখাপ্রধানগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এই বিশেষ কার্ডের উদ্বোধনকে জনতা ব্যাংকের জন্য একটি স্মরণীয় মাইল ফলক বলে উল্লেখ করেন। উল্লেখ্য, জনতা ব্যাংকের এ কার্ড ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা দেশে এবং পাসপোর্ট এন্ডডোর্স করে বিদেশে অনলাইনে কেনাকাটা, ফ্লাইট ও হোটেল বুকিং, মোবাইল রিচার্জ, ভিসা নেটওয়ার্কভূক্ত এটিএম থেকে স্থানীয় মুদ্রায় অর্থ উত্তোলনসহ বিভিন্ন ধরনের পেমেন্ট সুবিধা পাবেন।

Address

জয়নাল মার্কেট, বুড়িচং বাজার, বুড়িচং
কুমিল্লা।
3520

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801313416682

Alerts

Be the first to know and let us send you an email when জনতা ব্যাংক পিএলসি, বুড়িচং শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জনতা ব্যাংক পিএলসি, বুড়িচং শাখা:

Shortcuts

Share